
তুমি গরীব, মানুষ নও
পুলিশ তোমায় পুড়িয়ে মারে ।
তুমি পথচারী,রাজনৈতিক নও
দুর্বৃত্তরা তোমায় পেট্রোল বোমা মারে ।
তুমি সংখ্যালঘু,অসাম্প্রদায়িক নও
সাম্প্রদায়িকরা তোমার উপাসনালয় ধ্বংস করে ।
তুমি আমিষভূজী,সংখ্যাগরিষ্ট নও
গরুর গোশত খাওয়ায় তুমি অপরাধী ।
তুমি বিপ্লবী, ধর্মান্ধ নও
নাস্তিক বলে ডাকে মৌলবাদী ।
তুমি সাধারন, তেলবাজ নও
প্রমুশন হবে না চাকরিতে ।
তুমি সরল, মিথ্যাবাদী নও
ঠাঁই হবে না রাজনীতিতে ।
সর্বশেষ এডিট : ১৮ ই এপ্রিল, ২০১৬ রাত ১২:২৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



