বাংলাদেশ ও আমাদের স্বপ্ন
২৩ শে আগস্ট, ২০০৭ দুপুর ১:১৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
১৯৫২ সাল থেকে আমাদের পূর্বপুরুষেরা বাংলাদেশ নিয়ে স্বপ্ন দেখেছে। কালের প্রবাহে আমাদের আগমন, জ্ঞান-বুদ্ধিতে বেড়ে উঠা আবারও স্বাধীন বাংলাদেশকে নিয়ে স্বপ্ন দেখা। বিভিন্ন সময়ে বিভিন্ন প্রতিকূলতা মাঝে বর্তমানে বিশ্বের দরবারে বাংলাদেশের এই অবস্হান। দেশে অবস্হিত দেশপ্রেমিক কৃষক, মজুর, ছাত্র-শিক্ষক ও অন্যান্যরা দেশকে উন্নয়নের শির্ষে তুলে দিতে বদ্ধপরিকর। শুধু প্রশ্নবিদ্ধ সবসময়কার ক্ষমতাসীন প্রশাসকদের নিয়ে। আর প্রবাসে যারা অবস্হান করছে, তাহারা সবকিছু উজারকরে দিয়ে বাংলাদেশকে তুলে ধরেছেন বিশ্বদরবারে। ডঃ ইউনুস এর নবেল বিজয়ের আনন্দ পৌছে দিয়েছে প্রতিটি দেশের প্রতিটি কোনে। তেমনি ২০০৬ এর অক্টবরের পরের কাহিনী বিশ্বদরবারে ব্যথিত করেছে আমাদের, করেছে ঘৃনীত। ১/১১ এর পর আবারও স্বপ্ন দেখা শুরু। দেশের পরিবেশ শান্ত। সুস্ঠ নির্বাচনের মাধ্যমে দেশে আবার শান্তি ফিরে আসবে, শুরু হবে দেশের উন্নয়ন। কালের প্রবাহে সে স্বপ্ন ভাঙ্গতে শুরু করে। ২১ ও ২২ আগস্ট ২০০৭ প্রায় সম্পূর্ণ ধুলিস্বাত হয়ে যায় সকল স্বপ্ন। দেশে জরুরী অবস্হা জারী ১/১১ থেকে, সরকার ইচ্ছামতো এর বিধানগুলো ব্যবহার করেছে এবং করছে। ২২ আগস্ট সন্ধ্যার পর রাত ৮ টা থেকে বিভাগীয় শহরগুলোতে কারফিউ। আজ সকল অফিস, আদালত, ব্যাংক-বীমা অফিস বন্ধ। প্রবাসে থেকেও বুঝতে পারছি আরেকবার দেশের অর্থনীতির মেরুদন্ড ভেঙ্গে যাচ্ছে, কিছু করার নেই। তারপরও আমার দেশের কৃষক জীবনের শেষবিন্দু রক্তদিয়ে ফসল ফলাবে। বিদেশে কর্মরত শ্রমিক ও অন্যান্য পেশার ভাইয়েরা তাদের অর্জিত সকল অর্থ দেশে পাঠিয়ে দেশের অর্থনীতির চাকা সচল রাখবে। যতদিন এদেহে প্রাণ আছে এভাবে বাংলাদেশকে নিয়ে স্বপ্ন দেখে যেবো, আসুক যতো ঝড় ও হায়েনার থাবা। স্বপ্ন দেখা হবেনা বন্ধ।
সর্বশেষ এডিট : ২৩ শে আগস্ট, ২০০৭ বিকাল ৪:৫৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মরুভূমির মাঝে দাঁড়িয়ে পুরো আরবকে বদলে দেওয়ার স্বপ্ন দেতেন একজন মানুষ। শুনতে পাগলামি লাগে, তাই না? কিন্তু সেই মানুষটা যদি ছোটবেলা থেকে কাফেলায় কাজ করে থাকেন, যদি তিনি জানেন...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
হিমন, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৫০
হোমো ইরেক্টাসদের প্রায় বিশ লাখ বছর আগের আগুনের ব্যবহার থেকে শুরু করে ছয় হাজার বছর আগের চাকা আবিষ্কার, ১৮৩১ সালের বিদ্যুৎ, গত শতাব্দীর অ্যান্টিবায়োটিক, আর এই সেদিনের ইন্টারনেট ও স্মার্টফোন—... ...বাকিটুকু পড়ুন
মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর
যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে। খুলনা...
...বাকিটুকু পড়ুনআমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন