ইরাক ও আফগানিস্তান ফেরত মার্কিন সৈনিকদের প্রতি পাঁচ জনে একজন মানসিক ভারসাম্যহীনতার শিকার
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
হ্যাঁ খবরটা চমকে উঠার মতো।
মার্কিন গবেষণা সংস্থা র্যান্ড করপোরেশন গত ১৭ এপ্রিল এই চাঞ্চল্যকর গবেষণাপত্রটি প্রকাশ করেছে। র্যান্ড দেখিয়েছে যে, ইরাক ও আফগানিস্তান থেকে ফেরত আসা মার্কিন কর্মকর্তা, সেনা অফিসারদের প্রতি পাঁচ জনে একজন বর্তমানে মানসিক বিকারগ্রস্ত। র্যান্ডের গবেষণায় প্রাপ্ত ফলাফলে দেখা যায় ইরাক ও আফগানিস্তানে মোতায়েনকৃত ১.৬ মিলিয়ন মার্কিন সৈনিকদের মধ্যে ১৯ শতাংশই পরে মানসিক বৈকল্যের শিকার হয়েছেন। ৫০০ পৃষ্ঠার এই গবেষণাপত্রে র্যান্ড জানিয়েছে যে, গত পাাঁচ বছরে ইরাক ও আফগানিস্তানে পাঠানো হয়েছিল এমন ১৯৬৫ জন মার্কিন সৈনিকের উপর তারা এই গবেষণাটি চালিয়েছে। র্যান্ড তার গবেষণায় আরো দেখিয়েছে যে এই বিপুল পরিমাণ মানসিক ভারসাম্যহীন সৈনিকদের চিকিৎসা খাতে গত দুই বছরে মার্কিন সরকারকে গুনতে হয়েছে ৬.২ বিলিয়ন মার্কিন ডলার। মাকিন সৈনিকদের এই মানসিক ভারসাম্যহীনতার জন্য র্যান্ড দুটি কারণকে চিহ্নিত করেছে। এক. শক্তিশালী বোমার বিকট আওয়াজ, দুই. মানবতার বিপর্যয়ের করুণ দৃশ্য।
সচেতন বিশ্ববাসী কিন্তু অন্য কারণের কথা বলবে।
বিশ্ব জনমতকে উপেক্ষা করে ইরাক ও আফগানিস্তানে হামলা চালিয়ে লক্ষ লক্ষ মানুষ হত্যার পাপের প্রায়শ্চিত্যই হচ্ছে এই মানসিক বৈকল্য। হাতে রক্তের দাগ নিয়ে মানবাধিকারের জয়গান গাওয়া এই মার্কিন জাতিকে তাদের পাপের প্রায়শ্চিত্যের জন্য আরো চরম মূল্য দেওয়ার প্রস্তুতি নিতে হবে।
সৌজন্যে: ইন্টারন্যাশনাল হেরাল্ড ট্রিবিউন
৪টি মন্তব্য ৪টি উত্তর
আলোচিত ব্লগ
আহা! নক্ষত্রের পতন! এই ধরাদামের সর্বশ্রেষ্ট খেলোয়াড়ের আজই যেনো ইতি!



আর্জেন্টিনার আরেকটি সোনালী অধ্যায়ের সমাপ্তি হলো আজ। দুই সোনালী যুগের(প্রথমটি ম্যারাডোনার সময়কাল আর দ্বিতীয়টি মেসির সময়কাল) শিরোপা জয়ে সময়ের ব্যবধান ছিলো ৩৬ বছর। দুই সোনালী যুগের... ...বাকিটুকু পড়ুন
খুশু: নামাজের প্রাণ
খুশু: নামাজের প্রাণ
ভূমিকা
নামাজ ইসলামের দ্বিতীয় রুকন এবং মুমিনের জীবনে আল্লাহর সাথে সরাসরি সংযোগের সবচেয়ে গুরুত্বপূর্ণ মাধ্যম। দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজ একজন মুসলিমকে বারবার আল্লাহর সামনে দাঁড় করায়, তাকে দুনিয়ার ব্যস্ততা... ...বাকিটুকু পড়ুন
বিশ্বকাপ ২০২৬ঃ গোল্ডেন বল মেসিকে না দেওয়া অন্যায়, অযাচিত ও ভুল সিদ্ধান্ত

ইদানিং, বিশ্ব ফুটবলের ক্যালকুলেশনগুলো কিছুই বুঝতেছি না। উয়েফারও না, ফিফারও।
২০২৪ ইউরোতে টুর্নামেন্টের সেরা পারফরমার ছিল লামিন ইয়ামাল। সবাই ভেবেছিল, সেই ওই টুর্নামেন্টে 'সেরা খেলোয়াড়'-এর পুরষ্কার জিতবে। কিন্তু অবাক করার... ...বাকিটুকু পড়ুন
পুরো বিশ্বকাপ জুড়েই আলোচনার কেন্দ্রে ছিল তৌহিদী জনতা।

ফিফা বিশ্বকাপের রোমাঞ্চে সারা বিশ্ব যখন মেতে ওঠে, তখন আমাদের দেশের একদল মানুষের অতি-উৎসাহ এবং অনভিপ্রেত কর্মকাণ্ড সমাজের একটা বড় অংশকে বিভ্রান্ত ও বিরক্ত করেছে। ফাইনাল ম্যাচের রাতেও... ...বাকিটুকু পড়ুন
চেতনা, ৭১ , পাকিস্তান ঘৃনা ও বাংলাদেশের প্রেক্ষাপট।

যুদ্ধে ক্ষতবিক্ষত বাংলাদেশ ও যুদ্ধবিধ্বস্ত ভিয়েতনাম দুটো দেশের অর্থনৈতিক যাত্রা শুরু হয় প্রায় একই সময়ে কিন্তু তুলনামূলক ভিয়েতনামের চেয়ে বাংলাদেশের অবস্থান অনেক ক্ষেত্রে ভালো ছিল। বাংলাদেশে ছিল অনেক ভারী... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।