somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

এত কাছে থেকেও বালক এখনো পলাতক...!

২৪ শে আগস্ট, ২০১৪ রাত ৮:৫৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

তুই আছিস বলেই তো গুন্ডামী করতে পারি...
ইচ্ছেমত যখন তখন আদুরে ডাকে মিষ্টি করে
কুত্তা-হারামী বলতে পারিইইই ... !
তুই আছিস বলেই তো এত্ত এত্ত সমস্যায় পড়লে
আগে তোকেই নক করি...
নিশ্চিন্তে সব কিছু তোর কাছেই বলতে পারি ... কারন এখনো যে
নিজের সবচেয়ে নির্ভরতম জায়গা তোকেই মনে করি... !
তুই আছিস বলেই তো একটু- আধটু বাঁদরামিতে
তোকে সারাক্ষন বিরক্ত করি...
নাক দিয়ে পানি পড়লেই তোর শার্টের কোনাটা আগে খুঁজি ...
জ্বর হলেই পা টিপে দে হারামী বলে - কান্নাকাটি করি...
দিবি না বললেই- তোর পা কেটে হাতে ধড়িয়ে দেবো বলে হুমকি- ধুমকি শুরু করি।।
খামচি দেবো কিন্তু... নইলে সুয়ারেজের মত কামড়ে দেবো ...
এক্ষুনি আমার বিছানা গুছিয়ে দে... পা টিপে দে ...কত্ত কত্ত অর্ডারে তোকে দৌড়ের উপর রাখি! আমাকে রাগাতে মাঝে মাঝে তুই এসব করিস না বলেই তো ... আমি তোকে ঝাড়ি দেয়ার সুযোগে অন্যরকম ভাললাগা অনুভব করি... ! আমাকে সময় দিস না / চুড়ি কিনে দিস না/ বেড়াতে নিয়ে যাস না/ চিঠির রিপ্লাই দিস না বলেই তো - চিল্লা-চিল্লি করে তোর মাথা খারাপ করে দিতে পারিইইই! হাপিত্যেশ করি... অভিমান করি... কথা বন্ধ রাখি... ব্লক করে দেই, সব কিছু তো - তুই আছিস বলেই হয়... ! তুই আছিস বলেই তো - ঘুম আসছে না বলে তোর কাছে ঘুম পাড়িয়ে দেবার আবদার করতে পারি... অফিসে আছিস জেনেও মেসেজে মেসেজে তোকে মনে করি... অবশেষে - “ঘুমা এখন পাগলী”- মেসেজ এলেই ঘুমিয়ে পড়ি...।
তুই সবচেয়ে কাছের মানুষ না কি দূরের বুঝে পাই না আমি... !
আচ্ছা, এইসব লাত্থি/ গুতা/ খামচি/ হারামী/ বদ/ হাঁদারাম/ কুত্তা/ আব্দুল/ টিকটিকি/ তেলাপোকা/ জাহান্নামী... আরো কত্ত কি ... এসবের মাঝে সম্পর্কটা বেঁচে থাকলে
কি এমন ক্ষতি হত বলতো...?
শুধু শুধু মিথ্যে কিছু অজুহাত/ ভুল... এইটা- সেইটা...
এসব গোজামেলে কথার ফুলঝুরি কেন ছিটালি রে পাজি... ! !
বললেই পারতিস... নতুন কাউকে পেয়ে গেছিস... কিংবা ব্লা...ব্লা...!
বালক এখন শাকচুন্নি/ কইতরী/ পক্ষী নিয়া মশগুল্লল্লল্লল !
বালক এখন পলাতক্কক্কক্কক ! !
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

তাহসিফের মৃত্যু: খাতা আর টাওয়ার খুললেই যেসব প্রশ্নের উত্তর মেলে

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০১ লা নভেম্বর, ২০২৬ রাত ৮:২৩



তাহসিফের মৃত্যু: খাতা আর টাওয়ার খুললেই যেসব প্রশ্নের উত্তর মেলে-

বিমান বাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরির মৃত্যু এখন রহস্যের আরেক নাম। ২৭ অক্টোবর সন্ধ্যায় জুনিয়র বন্ধু... ...বাকিটুকু পড়ুন

ইয়াংসান থেকে জুলাইয়ের নতুন বন্দোবস্ত

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০২ রা নভেম্বর, ২০২৬ রাত ১:৩৯



Youngsan সিউলের ভিতরে আমেরিকান একটি মিলিটারি বেইস। মিলিটারি বেইসের ভিতরে বার্গার কিং, KFC, Macdonald সব আছে। কোরিয়ান ভিতরে সামরিক ঘাঁটি হলে ও মিলিটারি বেইসের ভিতরে প্রধান কারেন্সি ইউএস ডলার।... ...বাকিটুকু পড়ুন

দারিদ্র্য কি মানুষকে মহান করে তোলে?

লিখেছেন সৈয়দ কুতুব, ০২ রা নভেম্বর, ২০২৬ রাত ১:৪৬


হুমায়ূন আহমেদ। বাংলাদেশের শেষ জনপ্রিয় লেখক। তিনি ছিলেন একাধারে একজন গুণী লেখক ও নাট্যনির্মাতা। হুমায়ূন আহমেদ সমুদ্রবিলাস নামে একটি নাটক নির্মাণ করেছিলেন। সেখানে একজন শিক্ষক ছিলেন, নাম চ্যালেঞ্জার। তাঁর... ...বাকিটুকু পড়ুন

গাধা উন্নয়ন প্রকল্প এবং একটি ভালো কলেজের গল্প

লিখেছেন মুনতাসির, ০২ রা নভেম্বর, ২০২৬ সকাল ৯:২৫

নটর ডেম কলেজে আমাদের সময় একটা প্রকল্প ছিল। নাম ‘অ্যাস ডেভেলপমেন্ট প্রজেক্ট’, সংক্ষেপে এডিপি। বাংলায় বললে ‘গাধা উন্নয়ন প্রকল্প’। নাম শুনে মনে হতে পারে, কোনো প্রাণিসম্পদ উন্নয়ন কর্মসূচি। বাস্তবে এটি... ...বাকিটুকু পড়ুন

DNA — ঈশ্বর এবং প্রশ্ন ?

লিখেছেন দানবিক রাক্ষস, ০২ রা নভেম্বর, ২০২৬ দুপুর ১:১২



১. ক্ষুধা
পৃথিবীর জনসংখ্যা বাড়ছিল, বাড়ছিল মানুষের খাদ্যচাহিদা; কিন্তু সীমিত জমিতে প্রচলিত পদ্ধতিতে সেই চাহিদা পূরণ করা কঠিন হয়ে উঠছিল।
মানুষ নির্বাচিত প্রজনন ও বিজ্ঞানভিত্তিক গবেষণার মাধ্যমে এমন ব্রয়লার মুরগির জাত তৈরি... ...বাকিটুকু পড়ুন

×