আমার কপালের কালো টিপটি-ই না হয় থাকুক
তোর বুকের মাঝে ছোট্ট একটি তিল হয়ে... !
কিংবা মানিব্যাগের এক প্রান্তেই না হয় পড়ে থাকুক
মলিন হয়ে যাওয়া কোন একটি ছবি আমার...!
ভেঙ্গে যাওয়া চুড়িগুলির কিছু টুকরো থাকুক না পড়ে
বিছানার পাশে থাকা তোর টেবিলের এক প্রান্তে...... !
একটা/ দুটো কালো ক্লিপ থাকুক না লুকিয়ে
তোর বুক পকেটের মাঝে... !
রাগে-অভিমানে ভরা চিঠিগুলি থাকুক না...
ইনবক্স এর এক প্রান্তে অন্য সব চিঠিগুলির মাঝে... !
আর মূঠোবার্তা কিংবা চ্যাটে হওয়া কথাগুলি
থাকুক না সেভাবেই এক প্রান্তে পড়ে... !
তবুও থাকুক না... কিছু ভালোবাসা
এত্ত এত্ত ভালোবাসার ভিড়ে একান্ত গোপনে...
নিজের মত করে হৃদয়ের কোন এক প্রান্তে পড়ে... ?
কি থাকতে দিবি তো...?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




