অপ্রত্যাশিত বলবো না... প্রত্যাশিতই ছিল... তবে এমনভাবে নয়, এত দেরীতে নয়, যে ভাবে নিষেধ করা সত্ত্বেও পাগলাটা আবার ঝড় তুলেছিল মুঠোফোনে ... ! জানতাম, ইচ্ছে করেই তার এই যন্ত্রনা আমাকে দেয়া, স্তব্ধতা আর বুকের ভেতরের দ্রিম দ্রিম শব্দটাকে উপেক্ষা করে বললাম, নিষেধ করেছিলাম, আমাকে আর জ্বালাবি না... শুনলি না কেন? পাগলার উত্তর এক প্রকার এমন ...আমার ইচ্ছে! রাগে-অভিমানে তাকে জিজ্ঞেস-ই করিনি- কেমন আছিস? বদমাশটা সেটা বুঝেই বলেছিল- কেমন আছি এটা জিজ্ঞেস করতেও পারলি না? এটা জিজ্ঞেস করতে পয়সা লাগে না রে ! আরোও বেশি অভিমান হয়েছিল! পরে আর একদিন বকা দিয়েছিলাম, দুদিন পর সরি বলে, বলেছিলাম... কারো যে তোকে খুব দেখতে ইচ্ছে করে এটা বুঝিস? কেউ যে প্রতিক্ষায় ছিল তোর, সে কথা ভুলে গেছিস...? পাগলার উত্তর- আমাকে দাওয়াত দিলে অবশ্যই আসবো দাওয়াত খেতে! কত্ত বড় বদমাশ! বুঝতে পারি সে ইচ্ছে করেই আমাকে জ্বালাতে ঝড় তুলেছে... কারন আমার কষ্টটা তাকে অদ্ভুদ রকম শান্তি দেয়...! যেন এই পৃথিবীতে সে এই একটি মানুষকে জ্বালিয়ে নিজের কষ্ট ঢাকে! আমার তাকে দেখতে ইচ্ছে করে, আর সে বলে- আমার বাসায় দাওয়াত খাবে! কত্ত বড় হারামী আর বদের হাড্ডি হলে এইসব বলতে পারে? ইচ্ছে করছিল তাকে কোন পাহারে নিয়ে গিয়ে ধাক্কা দিয়ে ফেলে দেই ... কিংবা ওর চুলগুলা কেটে টাক্লা বানিয়ে দেই... মাথায় এক বালতি পানি ঢেলে দেই...না হয় পিঁয়াজের মত কুচিকুচি করে কাটি! কিন্তু পারছি না...! কেন যে তাকে এত ভালোবাসি ! বদমাশটাকে লিখলাম- “ দাওয়াত কনফার্ম পাবি! আমার চল্লিশার দাওয়াত খেতে আসার নিমন্ত্রন তোকে অবশ্যই দেয়া হবে”! আর মনে মনে প্রার্থনা করলাম- ওর সেই দাওয়াত খাওয়ার ইচ্ছেটা যেন পূরণ হয়...কারন ওর এই ইচ্ছেটা পূরণের মধ্য দিয়েই আমার জয় হবে...! সেই থেকে বদের হাড্ডিটা লাপাত্তা! ভেবেছে, আমি বুঝি ব্যাকুল হয়ে তাকে আসতে বলবো ...! হাহ্! মরে যাবো তবুও বলবো না- আয়...খুব কাছে থেকে তোকে একবার দেখি...! তুই মর গা... জাহান্নামে যা গা... আমার কি?
ইচ্ছে করছিল তাকে কোন পাহাড়ে নিয়ে গিয়ে ধাক্কা দিয়ে ফেলে দেই ...
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
১০টি মন্তব্য ১০টি উত্তর
আলোচিত ব্লগ
দেশভাগের পর-

সময় তখন ১৯৫০ সাল।
ওমর আলীর জ্বর এসেছে। জ্বর নিয়েই তিনি পত্রিকা পড়ছেন। দীর্ঘদিনের অভ্যাস। টারজান গিয়েছে বাজার করতে। এর আগেও টারজান বেশ কয়েকবার বাজার করেছে। বাজার করতে... ...বাকিটুকু পড়ুন
হায়ার সেলফ্

শীতের সময়ে রাত ১০ টা অনেক রাত। আর তা যদি হয় শহর থেকে দূরে শহরতলীতে,আবাসিক এলাকার আশপাশে,তাহলে তো কথাই নেই। রাত আটটা বাজতে না বাজতেই পাড়ার সকলে সেখানে... ...বাকিটুকু পড়ুন
এফএম রেডিও

শাহজালাল রুমি দেশ ছেড়েছেন কার ভয়ে ?

থাপ্পড়-কাণ্ডের পর দেশ ছেড়েছেন শাহজালাল রুমি। টঙ্গীতে নিজের মেয়ের সঙ্গে ঘটে যাওয়া অন্যায়ের প্রতিবাদ করাই যেন কাল হয়ে দাঁড়িয়েছে তাঁর জন্য। গণমাধ্যমের সামনে প্রকাশ্যে হত্যার হুমকি, ব্যক্তিগত বার্তায় ভয়ভীতি প্রদর্শন,... ...বাকিটুকু পড়ুন
ব্লগের ওসমান হাদী সৈয়দ মশিউর রহমানের ব্যান
এ আমি কী দেখলাম! ব্লগের প্রতিবাদী মুখ, ভারতের যম, ওসমান হাদীর মুখপাত্র, একাত্তরকা গণ্ডগোলের ব্যাপারে সচেতন মুখ সৈয়দ মশিউর রহমানের ব্লগটি স্থগিত অথবা বাতিল করা হয়েছে। দেশে যখন সামান্য চুমু... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।