জীবনে যখন তোর প্রয়োজন ছিল খুব বেশী সে সময়-ই তুই হাতটি ছেড়ে দিয়েছিস...
অথচ এই তুই-ই কি না বলতিস-যতই ঝড়- ঝঞ্জা আসুক না কেন, দু’জনেই তা ফেস করবো!
এই আমি-ই না তোকে বৃষ্টিতে ভেজার কথা বলতাম আর তুই কি সুন্দর করে আমাকে ভিজিয়ে দিতিস...
এই তুই-ই না আমায় একটুখানি ছুঁয়ে দিতে চেয়েছিলি?
এই আমি-ই তোকে খামচি দিয়ে ভাগিয়ে দিতে চেয়েছি...
এই আমি-ই তো তোর অফিস থেকে ফেরার প্রতীক্ষায় থাকতাম...
এই তুই-ই তো অফিস থেকে এসে আমায় গভীর আলিঙ্গনে পরম মমতায় জড়িয়ে নিতি...
এই আমার-ই তো বিয়ের রাতে তোর ৩৩৩টা পঁচা গান শোনার কথাছিলো... !
শোন, শোন, আমাকে তুই যতটা লুতুপুতু ভেবেছিস না?
আমি ততটা লুতুপুতু না অনেক বেশী স্বৈরাচারী ...
আর আমার ভালবাসাটাও না লুতুপুতু না ভীষণ বিপ্লবী...
তুই তোর সাহসের বড়াই করতিস আর আমি বলেছিলাম,
আমার সাহস নেই কিন্তু দুঃসাহস আছে...
সেটা নিজেকে নির্দ্বিধায় আগুনে ফেলে দেয়ার মত ভয়ঙ্কর সুন্দর হবে...
হুমকি দিতে এখুনি তুই কেঁপে উঠিস না রে পাগল...
শর্তের ভালোবাসায় খেলতে খেলতে আগে নিজেকে
সত্যিকারের প্রেমিক হিসেবে তৈরী কর...
একদিন পা মাড়িয়ে যাওয়া ভালোবাসার অহেতুক ভারে
তুই যতই যন্ত্রনাবিগ্ধ হবি...
আমার চোখের কোণে জমতে থাকবে ততই কষ্ট কষ্ট সুখের জল...!
আমি দেখবো সেই জলে তুই ভিজিস কি না...
দেখবো হুলুস্থুল ভালোবাসার এই আয়োজনে তুই ডুবিস কি না...
সর্বশেষ এডিট : ০৪ ঠা নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৫৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



