somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

হ্যাপ্পি পয়দা দিবস বিল্লি টিকটিকিটা!

০৯ ই ডিসেম্বর, ২০১৪ দুপুর ২:১৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


উরাধুরা ক্ষ্যাপাটে পাগলাটা ... জানি হাজারো মেসেজে... আর শুভেচ্ছাবার্তায় ডুব দিয়েছিস... ! কতশত শাঁকচুন্নি আর কটকটিরা জানু-মানু বলে ভালোবাসা উছলিয়ে দিচ্ছে...নিতে থাক... শুধু এই একজনের শুভেচ্ছা দূর থেকেই দেখ... তোর ঠিকানায় গিয়েও সেটা ফিরে আসুক নিজের কাছেই...। আমি সব সময় চেয়েছি... আমার শুভেচ্ছা আর ভালোবাসাটাই সবার আগে যাক... কিন্তু ইচ্ছে করেই তাকে এগিয়ে দিয়ে পিছিয়ে আনতে হয়... তোর উপর আমার অনেক রাগ-অভিমান ক্ষোভ জমে থাকলেও এসব কিছুকে উপচিয়ে ভালোবাসাটাই ছিলো সবচেয়ে বেশি... আজো কমেনি তা... ! অদ্ভুদ ভাবেও বলতে পারি- দূরে থেকেও ভালোবাসা যায়... যদি কেউ ভালবাসতে জানে।। কষ্টের পরিমাণটা অনেক বেশি হলেও মনে হয় তবুও তো তাকে ভালোবাসি ... পাশে নেই তুই তবুও কেন জানি অনুভব করি মাথার উপরে একটা ছায়া আছে... কেন জানি মনে হয়... কেউ একজন পাশেই আছে নীরবে গোপনে ... ছায়ার মত সে ঘুরঘুর করছে... ! তুই কি জানিস, আজো তোকে ভাল আছিস দেখলে আমার ভাল লাগে... তুই যখন হাসি-ঠাট্টায় মেতে উঠিস... আমি হাসি তোর কাছে গিয়ে... তোর মন খারাপ দেখলে... একাকী বসে কেঁদে ফেলি এখনো... সারারাত ঘুম হয় না তোর মন খারাপ দেখে...এই সেই অজুহাতে আবার তোকে ডেকে ফেলি-- তৎপর হই কারণটা জানতে ...। জানিস তুই? এই কথাগুলি লিখার সময় আমি হাউমাউ করে কাঁদছিলাম ... একসময় ভয় পেয়ে যাচ্ছিলাম দরজার ওপাশ থেকে কেউ শুনে ফেলে যদি...? কি এমন কথা লিখছি বল।।? নিজেদের কথাই তো--- কষ্ট কষ্ট সুখে তলিয়ে যাচ্ছিলাম রে পাগলা!
কি দেবো, কিভাবে তোকে উইশ করবো... ছোট্ট কেকটাতে কি লিখবো কিছুই বুঝে পাই না... ! শেষমেষ একা একাই কেকে মোমবাতি জ্বালিয়ে ফুঁ দেই... একা একা কেকটা কাটি... একা একাই ছবি তুলি... আর বলি- হ্যাপ্পি পয়দা দিবস বিল্লি টিকটিকিটা! বদের হাড্ডি ...পাজী... শয়তান... হারামী সব সময় এভাবেই আমাকে কষ্ট দিতে থাকিস... আর সেই কষ্ট কষ্ট সুখেই যেন আমি ডুবতে থাকি... সব সময় এসে হুমকি আর ঝগ্রা করতেই থাকিস হুমকিবাজ ঝগ্রু...! আর গালি? তাও দিতে থাকিস, তা না হলে আমি কাকে গালিবাজ বলে ডাকবো? এবারো তোকে গিফট করার টাকাটা রেখে দিলাম... আচ্ছা কোনদিন কি এসব দেয়া হবে তোকে ? আমার যে খুব ইচ্ছে করে- তোকে অন্যরকম ভাবে একটা জন্মদিন আর গিফট উপহার দিতে... আমি দেখতে চাই- সেসব দেখে সবকিছু বুঝে উঠতে তোর কত সময় লাগে? তুই কিভাবে ভয়াবহ খুশি হয়ে যাস... কথা বলতে পারবি না... অদ্ভুদ এক মায়াবী চোখে আমার দিকে তাকাবি... আমি তোর চোখ-মুখে সেই অদ্ভুদতা দেখে প্রচন্ড আবেগে কেঁদে দেবো...... তুই সব কিছু ফেলে আমাকে এসে বুকের সাথের জড়িয়ে নিবি...
প্রিয় মানুষটাকে খুশি দেখলে অদ্ভুদ একটা ভাললাগা কাজ করে রে পাগল... চোখের ভেতর চিকচিক করতে থাকে পানি... ঝাপসা হয়ে যেতে থাকে সবকিছু... আমারো হচ্ছে তোকে দেখে---অন্যদের শুভেচ্ছা আর ভালোবাসায় তোকে ভাসতে দেখে... ! থাকুক না আমার শুভেচ্ছা আর ভালোবাসা এভাবেই এখানে পড়ে ...

৭টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মক্কা থেকে বদর: মুসলিম ভ্রাতৃত্বের ভূরাজনীতি

লিখেছেন সৈয়দ কুতুব, ২২ শে অক্টোবর, ২০২৬ রাত ১২:৪৫


মুসলিম বিশ্বে ঐক্যের নতুন অধ্যায় শুরু হয়েছে। অন্তত চুক্তিগুলোর নাম শুনলে তেমনটাই মনে হয়। মক্কা ও বদর। মুসলিম ইতিহাসের দুটি পরিচিত নাম। নাম শুনে মনে হতে পারে, বহুদিনের বিভেদ... ...বাকিটুকু পড়ুন

ধর্মোন্মাদদের কল্পিত বাস্তবতা: "দি ম্যাট্রিক্স" এবং নীল বড়ি

লিখেছেন শ্রাবণধারা, ২২ শে অক্টোবর, ২০২৬ দুপুর ১:১৭


বাংলাদেশ ধর্মোন্মাদ ও জঙ্গিদের কবলে পড়েছে। সামাজিক যোগাযোগমাধম্যের কল্যানে এই ধর্মোন্মাদনা দাবানলের মতো সারা দেশে ছড়িয়ে পড়ছে।

ধর্ম অবমাননার অভিযোগ তুলে, কদিন আগে সাতক্ষীরায় একদল ধর্মোন্মাদ ও জঙ্গি ওয়াহিদুজ্জামান শামীম... ...বাকিটুকু পড়ুন

যারা ব্রয়লার মুরগী খায় তারা সমকামী

লিখেছেন সৈয়দ কুতুব, ২২ শে অক্টোবর, ২০২৬ বিকাল ৪:৫৩


ওয়াজ শোনেন অথচ মুফতি কাজী ইব্রাহিম হুজুরকে চেনেন না, এমন মানুষ বাংলাদেশে খুব কমই আছেন। হুজুরের আরেকটি বড় পরিচয় হলো, তিনি করোনার ওষুধ স্বপ্নে পেয়েছেন বলে দাবি করেছিলেন। হুজুর... ...বাকিটুকু পড়ুন

শেইপ শিফটার ৩ - মাছ কন্যা

লিখেছেন হুমায়রা হারুন, ২২ শে অক্টোবর, ২০২৬ বিকাল ৫:১৯


২০১১ এর দিকে নর্থ –ইয়র্কে থাকাকালীন রুমার বাসার আশেপাশে তেমন কোন বাঙালি দোকান ছিল না ।সেই টরোন্টর নামকরা চাইনিজ সুপারমার্কেট –টা বেশ দূরে। পায়ে হেঁটে যাওয়ার পথ নয়।... ...বাকিটুকু পড়ুন

যে পথ ধরে রথো রাফি হেঁটে যেতেন: চলে গেলেন ব্লগার রাফি

লিখেছেন শরৎ চৌধুরী, ২২ শে অক্টোবর, ২০২৬ রাত ৯:০৩

কবি, ব্লগার ও অনুবাদক রথো রাফির স্মরণ
রথো রাফি ব্লগ
রথো রাফি আর নেই—সত্যটি মেনে নেওয়া ভীষণ কঠিন। একজন মানুষের চিরপ্রস্থানের পর আমরা কেবল তার শারীরিক অনুপস্থিতিই টের পাই না, বরং গভীরভাবে... ...বাকিটুকু পড়ুন

×