ভালোবাসা বুঝি এমন-ই হয়......... !
> ছাদে দাঁড়িয়ে শীতে ঠক ঠক করে কাঁপছে মেয়েটা! গায়ে কোন চাদর নেই... কেমন যেন লাগছে এলোমেলো...! অভিমানে থর থর কর কাঁপতে কাঁপতে কি মনে করে মুঠোফোনটা হাতে নিয়ে একটা মেসেজ পাঠালো ছেলেটাকে... “ অনেক শীত, ছাদে হাঁটছি একা একা... চারপাশে কুয়াশা বৃষ্টি হচ্ছে... হাঁটবি আমার সাথে... খাওয়াবি একটা আইসক্রিম? তুই তো জানিস- শীতের রাতে ঠক ঠক করে কাঁপতে কাঁপতে আইস্ক্রিম খাওয়ার মজাই আলাদা”! ... ফিরতি মেসজে অবাক করে দিয়ে ছেলেটা লিখে পাঠালো-“আচ্ছা যা এবার সত্যি সত্যি তোর আইস্ক্রিম খাওয়ার জন্য টাকা পাঠাবো...”!
অদ্ভুদ একটা প্রশান্তি বয়ে যায় মেয়েটার ভেতরে কিন্তু তখনো মেয়েটার অভিমান ভাঙেনি ...কি জানি কোন মায়ায় ছেলেটার ভেতরটা উদ্বেলিত হয় কিন্তু তখনো ছেলেটা দূরত্ব কমায়নি...
তবুও কোন এক অদৃশ্য মায়াবী টানে তারা জানে... “ তারা দুজনার” !
ভালোবাসা বুঝি এমন-ই হয়......... !
> মেয়েটা ঘরে থাকা বিছানার পাশে শোকেসের কাছে গুটিসুটি হয়ে হাঁটুতে মাথা রেখে বসে আছে... ছেলেটা বিছানার এক কোনে উপুর হয়ে বালিশে মাথা চেপে ধরে আছে... ! দুজনের উপর দুজনের প্রচন্ড অভিমানে কেউ কোন কথা বলছে না... ! মেয়েটা রাগ আর জেদ দেখিয়ে বিছানা থেকে নেমে এসেছে... ছেলেটা রাগ করে উপুর হয়ে শুয়ে আছে... একজনের অভিমান আর একজনের ইচ্ছে করেই দূরত্ব বাড়ানো...। কিছুক্ষন পর মেয়েটা টের পায় ছেলেটা সোজা হয়ে বালিশটা ছুড়ে ফেলে বিছানার মাঝখানে...এরপর এক লাফে নীচে নেমে এসে কোন কথা না বলে মেয়েটাকে কোলে নিয়ে বিছানায় থাকা বালিশে মাথা রেখে শুইয়ে দেয়... এরপর বিছানার নীচে নেমে যেতে থাকে... ঝট করে মেয়েটা ছেলেটার হাত ধরে এক টানে ছেলেটাকে নিজের পাশে জায়গা করে দেয়... ! কেউ কিছু বলছে না... অভিমান... দূরত্ব কমছে না... তবু তারা জানে... অনুভব করে- “তারা দুজনার” ...
সত্যিকারের ভালোবাসা বুঝি এমন-ই হয়......।।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।
