>হু ৫০/৬০ বছরের বুড়োদের দ্বারা কিংবা ১৪-২০ বছরের ছোকরাদের দ্বারা ৪/৫ বছরের শিশুরা ধর্ষিত হচ্ছে! আফটার ফর্টি না কি পুরুষদের কুড়কুড়নী বাড়িয়ে দেয় আর ১৪-২০ বছরের পোলাপানদের কুড়কুড়ানী শুরু হয়! এই অমানুষদের দ্বারা যখন এইসব পিচ্চি বাচ্চারা ধর্ষিত হয় তখন বলার মত কিছু ভাষাও আমরা হারিয়ে ফেলি!
> তেমনি এখন না অনেকদিন থেকেই শুনছি, দেখছি- টিজাররা বয়স দেখেনা টিজ করার সময়! ১২/১৩ বছরের স্কুলগোয়িং পিচ্চি পোলাপানরা অনায়াসে টিজ করছে তাদের থেকে বয়সে বড় এমন মেয়েদের! এমনকি তারা মা-খালাদের মত বয়সী মহিলাদেরও টিজ করতে ছাড়ছে না!!!!!! হাউ কুড যদি বলি? তাহলে উত্তর আসবে- এরা সব-ই পারে! কিন্তু এদের নৈতিক অবক্ষয় রোধে পরিবার কিংবা সমাজের লোকজন কিংবা প্রশাসন এগিয়ে আসছে না কেন?
>> কিছুদিন আগে আমার থেকে বয়সে ৬/৭ বছরের বড় হবে এমন এক আন্টি বলেছেন তিনি অফিসে যাওয়ার সময় কমপক্ষে ৪/৫ বার ১৫/২০ বছরের পিচ্চিদের দ্বারা ইভটিজড হয়েছেন! এমন নয় তিনি উচ্ছৃঙ্খল টাইপের কিংবা তার পোশাক উচ্ছৃঙ্খল! ( এটা বললাম এই কারনে কারনে টিজ/ ধর্ষণের কথা উঠলেই পুরুষেরা আগে নারীর পোশাকের কথা বলে!)
>>আমি নিজেও কয়েকবার এমন বয়সী ছোকরাদের দ্বারা ইভটিজড হয়েছি! এমনকি এই ফেবুতেও ফেবুটিজড হতে হচ্ছে!!!!!!
>>বোরখা পরিহিত মাস্টার্স পড়ুয়া এক পরিচিত মেয়ে এভাবেই স্কুলগোয়িং মানে ১৪/১৫ বছরের পিচ্চির দ্বারা ইভটিজড হয়েছে! পিচ্চি আরো দুইজন সহ সেই মেয়ের পিছু পিছু তার বাড়ী পর্যন্ত এসেছে!!!!!!! (বোরখা পড়া মেয়ে পাগল করেছে এই গান গাইতে গাইতে!)
>> পরিচিত এক মধ্যবয়সী চাচীও একদিন বললেন- মার্কেট থেকে ফেরার পথে তিনি কিছু পিচ্চি- পোলাপানদের জটলা থেকে শুনেছেন -“ আরে এই বয়সেও আন্টিটাকে তো জোশ লাগছে!!! এরপর হিহিহি করে হাসতে থাকা সেইসব ছেলেদের মাতলামি দেখে লজ্জায় মুখ লুকিয়েছেন!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।
