somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

জানালার ওপাশ থেকে বৃষ্টির পানির ঝাপ্টা এসে মেয়েটির সারা শরীর ভিজিয়ে দিচ্ছে...

০৭ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ২:৪২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

> জ্বর আমার! সেবা কর!
>আর আমার যে শরীর ম্যাজম্যাজ করছে আমার সেবা কে করবে শুনি?
> ওকে দাঁড়া আমি হাতুড়ীটা আনি, এরপর হাতুড়ী দিয়া পিটাইয়া পিটাইয়া তোর সেবা করবো বদের হাড্ডি!
>কেন কেন? হাতুড়ী আনবি কেন? আমিও তাইলে রোলার কোস্টার আনুম... বদের হাড্ডিনী!
>অই বদের হাড্ডিনী আবার কি?
>হাহহাহা!বুঝোস না!!! অহো অহো!
> শোন, দড়ি দিয়া বাইন্ধা কিন্তু তোর তিড়িংবিড়িং নাচ বন্ধ করুম!
>মানে কি? আমি কই তিড়িংবিড়িং করলাম শয়তান্নী?
>চুপ যা শয়তান্নন্নন্নন কইলাম!
>না চুপ গেলে কি করবি? মারবি?
>না আদর করবো!! এমন খামচামি শুরু করবো না...
>আয় দেখি কত্ত সাহস তোর?
>তুই কি আমাকে ভয় দেখাস হাঁদারাম?
>না ভয় দেখাবো কেনু হাদীরাম!
>অ্যাই তুই এগুলা কি বলিস?
>হাহাহহা! কেন বুঝিস না?
>না বুঝি না! যা আমার জন্য চা বানা! এমনিতেই অসুস্থ তারপর তোর সাথে পকপক করে করে আমার মাথা টনটন করছে!
>ইসস্‌ শখ কত? আমি চা বানাবো? বউ কে তুই না আমি?
>আমি জানি না অত-শত! চা বানিয়ে আন! আর তুই না ঘুমিয়ে এত্ত রাত অব্দি জেগে আছিস কেন বিলাই?
>কি করবো বিল্লিকে ছাড়া ঘুম আসে না যে!!!
> বিল্লি মরে গেছে ! ইন্নাল্লিলাহ পড়! অ্যাই শোন শোন বৃষ্টি হচ্ছে! শুনতে পাচ্ছিস? জানালা খোলা... বলতো আমি কি করছি?
> বৃষ্টির ঝাপ্টা তোর চোখে- মুখে - ঠোঁটে এসে পড়ে... তোর এলোচুল লেপ্টে যাচ্ছে বৃষ্টির পানি দিয়ে মুখের সাথে... ঠিক?
>কিভাবে জানলি তুই বুদ্ধুটা?
>শোন, জানি অনুভবের চোখে দেখতে পাচ্ছি... এখন ঘুমোবো সোনা... তুইও ঘুমা... আর একটুও ভিজবি না বললাম কিন্তু! নইলে কিন্তু কোলবালিশটাকে এমন আছাড় দেবো...।
>অই তুই আমায় কোলবালিশ বললি?
>না তো! তুই তো মুটকি... না না আটার না না ময়দার বস্তা!
>দেখ ভাল হচ্ছে না কিন্তু! তুই একটা হাত্তি ছোট-খাট বাচ্চা হাতি!
>হাহহা! ঘুমোবো... ঘুমাতে দে...।
>না একদম না... আমার সেবা কর... এরপর দুজনে ভিজবো...। এরপর তুই আমার সেবা করবি আর আমি ঘুমোবো...
>হাহহা পাগলী! এখন না ঘুমালে বিকেলে ডিউটি যাবো ক্যামনে ?
>না না কিছুতেই না... আগে ভিজবো... এরপর তুই চা বানাবি... আমরা এক কাপ চায়ে হুড়োহুড়ি করবো... তারপর না হয় ঘুম...
>অই অই অনেক খামচামি আর হুড়োহুড়ি করছিস... এবার একটু রেস্ট নে...
>না নেবো না! আগে বল, আমাকে চুড়ি কিনে দিবি? আইস্ক্রিম খাওয়াবি ...? অই অই...।।
>>জানালার ওপাশ থেকে বৃষ্টির পানির ঝাপ্টা এসে মেয়েটির সারা শরীর ভিজিয়ে দিচ্ছে... একটা ঘোরলাগা দৃষ্টিতে মেয়েটা কোনদিকে তাকিয়ে আছে ... কি দেখছে সম্মোহিতের মত... বোঝা যাচ্ছে না...

১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

হযরত ইমাম হোসেনের (রা.) পরিবর্তে ইয়াজিদী নেতৃত্ব প্রতিষ্ঠিত হয়েছিল কেন?

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১৯ শে অক্টোবর, ২০২৬ ভোর ৬:৪৯



সূরাঃ ৮ আনফাল, ৬৫ ও ৬৬ নং আয়াতের অনুবাদ-
৬৫। হে নবি! মু’মিন দিগকে যুদ্ধের জন্য উদ্বুদ্ধ কর। তোমাদের মধ্যে কুড়িজন ধৈর্যশীল থাকলে তারা দুইশতজনের উপর বিজয়ী হবে।তোমাদের মধ্যে... ...বাকিটুকু পড়ুন

আমরা কোন ইসলাম পালন করছি! কাদের ফলো করছি!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৯ শে অক্টোবর, ২০২৬ সকাল ১০:৫১

খোদা ও নবীজীকে অবমাননা করলে অর্থাৎ ধর্মীয় অবমাননা করলে মৃত্যুদণ্ড দিতে হবে, এমন আয়াত কোরআনে পেলাম না!
অনেক খুঁজলাম.........আমি পাই নাই। আপনি পেয়েছেন কি?



পবিত্র কোরআনে উল্লেখ আছে যে,... ...বাকিটুকু পড়ুন

আগ্নেয়াস্ত্র প্রদর্শন, প্রতিমন্ত্রীর পদত্যাগ এবং ঢাকা দক্ষিণের নতুন সমীকরণ: রাজনৈতিক খেলায় ইশরাক কোথায়?

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৯ শে অক্টোবর, ২০২৬ দুপুর ১২:৫২

রাজনীতির মাঠে অতি-উৎসাহ কখনো কখনো যে আত্মঘাতী হয়ে দাঁড়াতে পারে, মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের সাম্প্রতিক কর্মকাণ্ড তারই এক উজ্জ্বল দৃষ্টান্ত। গত শনিবার রাজধানীর গেন্ডারিয়ায় যেভাবে প্রকাশ্য দিবালোকে আগ্নেয়াস্ত্র উঁচিয়ে, দলবল... ...বাকিটুকু পড়ুন

সৌদি আরবের প্রতি বাংলার মানুষের কেন এত ক্ষোভ?

লিখেছেন জ্যাক স্মিথ, ১৯ শে অক্টোবর, ২০২৬ দুপুর ১২:৫৮



বাংলাদেশের বেকারত্ব সমস্যা দূরীকরণে সৌদি আরব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। দেশটিতে বাংলাদেশের প্রায় ৩৫ লাখ শ্রমিক কাজ করছেন। সৌদি আরবই বাংলাদেশের সবচেয়ে বড় বৈদেশিক শ্রমবাজার। ২০২৫–২৬ অর্থবছরে সৌদি আরব... ...বাকিটুকু পড়ুন

সৌদি প্রবাসীর মৃত্যুদন্ড ও রটানো গুজব

লিখেছেন মঞ্জুর চৌধুরী, ২০ শে অক্টোবর, ২০২৬ রাত ১:২২

আপনি যে দেশে যাবেন, সেই দেশের আইনের প্রতি শ্রদ্ধা রাখাটা আপনার দায়িত্ব।
আমেরিকায় আপনি মদ কিনতে পারবেন। কিন্তু আপনার বয়স অবশ্যই ন্যূনতম ২১ হতে হবে। ইউরোপে হয়তো এই বয়সটা ১৮।... ...বাকিটুকু পড়ুন

×