আহা! কি মধুর ভালোবাসা ! দূরে থেকেও কতবার পাশাপাশি বসা...
নানা খুনসুটিতে এক অপরের গায়ে হেলে পড়া...
ক্লান্ত দুপুরে নিজের কাঁধে বিশ্রাম নিতে থাকা মানুষটার মাথা ...
কল্পনায় একসাথে পাশাপাশি নরম ঘাসের উপর হাঁটতে হাঁটতে
আনমনে আঙ্গুলে আঙ্গুল ছুঁয়ে যাওয়া ......
ঘর্মাক্ত প্রেমিকের মুখটা ওড়নার প্রান্ত দিয়ে মুছে দেয়া...
হাতে থাকা কিছু কাঁচের চুড়ির রিনিঝিনি শব্দে প্রেমিকের মুগ্ধ হওয়া ...
একজন গালি দিচ্ছে অন্যজন হেসে চলেছে...
একজন অভিমান করেছে অন্যজন কান ধরে উঠ-বস করছে... !
একজন কি সব আবোল-তাবোল বকে চলেছে অন্যজন লজ্জায় মুখ লুকাচ্ছে...
একজন আড়চোখে দেখছে তো অন্যজন হেসে লুটিয়ে পড়ছে...
ইসস্ ভালোবাসার এই দৃশ্য গুলো অন্যরকম অনুভূতির সৃষ্টি করে...
ভাবলেই ... চোখ বুজলেই সেসব দৃশ্য সুখানুভূতির সৃষ্টি করে... !
ভালোবাসার এসব খুনসুটি ... কাঁচের চুড়ির রিনিঝিনি...
আদুরে বকাবকি আর গালাগালি ঘর্মাক্ত মুখ মুছে দেয়ার পর ঘামে ভেজা ওড়না...
আর আঙ্গুলে আঙ্গুলে ছুঁয়ে যাওয়া আছে বলেই তো বেঁচে আছি আমরা...
ভালোবাসি বলতে পারছি ... ভালবাসিস শুনতেও পারছি......
থাকুক না এভাবেই বেঁচে আমাদের ভালোবাসারা ......
যান্ত্রিকতার সাথে যতই নিজেকে রোবট ভাবিস না কেন...
ভেতরে ভেতরে এসব অনুভূতিকে স্বীকার না করার কোন পথ নেই রে হাবলাটা ......।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





