somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ভালোবাসি ভালোবাসি রে হাব্লা... শুধু তোকেই ভালোবাসি ... একদিন ভালোবাসি না... প্রতিদিন ভালোবাসি ......।

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ২:১২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ব্যস্ত থাকবি বলে মেসেজটা এল ঠিক ১০টা ৩৫ এ ১৩তারিখ ... “দেবো তোকে নীল চুড়ি, আরো দেবো নীল টিপ...” পড়তে পড়তে ঘোর লাগা চোখে চিন্তা করছিলাম বিল এর কথা ভাবতে ভাবতে তুই বদমাশটা ভ্যালেন্টাইনে আমারে লাল চুড়ি আর টিপের কথা না বলে নীল চুড়ি নীল টিপ দিতে চেয়েছিস ...আবার ভাবলাম ভ্যালেন্টাইন মেসেজ? আর তুই? হাসছিলাম কিন্তু চমক ছিল আরো পরে... যখন গভীর রাতে --কয়টা বাজে তখন- উউ রাত ৩টা ৪৮... মুঠোফোনটা বেজে চলেছে... ঘুম জড়ানো চোখে ফোনটা হাতে নিয়ে দেখি বুদ্ধুটার নাম জ্বলজ্বল করছে... ঘোরলাগা রেশ কাটতে না কাটতেই ফোনটা কানে নিয়ে বলে চললাম- হু... ওপাশে তুই খাচ্ছিস, চেঞ্জ করছিস... আর কানে ইয়ার ফোন দিয়ে বলে চলেছিস - “কি ডিস্টার্ব করলাম”? গভীর ঘুমের ভেতর থেকে গলা থেকে শুধু বেড়িয়ে আসলো ...উউ না... বললাম- কি করিস?... বলে চললি... এইত আসলাম, খাইলাম... এইবার...হাহহা এইবার ... ভালোবাসা ... ভালোলাগা ... গিফট... আরো কত কি...তে ভেসে চললাম আমরা ... তাই না রে? তোর একটাই কথা ছিল- আজকের দিনটাকে স্মরনীয় করে রাখতে চাই... আমিও তোকে আচ্ছামত পেয়ে ধোলাই তারপর খুনসুটি ... মারামারি...খামচামি... চলতেই ছিল... হাহহা কিছুটা না বেশ অনেকটাই স্মরণীয় হয়ে গেল দিনটা...
আচ্ছা এখন এইসব বাদ... পেয়েছিস তো তোর গিফট গুলি? দেখ তোর বিছানার পাশে থাকা সাইড টেবিলে বরাবরের মত একটা সাদা পাঞ্জাবী/ পাজামা আর লাল ওড়না রাখা আছে...? পছন্দ হয়েছে তোর? মনে আছে তো বিকেলে আমরা এক সাথে ঘুরতে যাবো? আমি কিন্তু কোন অজুহাত শুনবো না হু... যা- বিলটা না হয় বরাবরের মত আমার পার্স থেকে নিয়ে দিয়ে দিস...অই যে উপরে লেখা মেসেজটার মত শয়তানটা ... তবুও যাবো...কাজ আছে বলা চলবে না... আর লাল টুকটুকে গ্লাডিওলাস / জারবারা! তুই তো জানিস এ দুটোর একটা আমার চাই-ই আর লাল টুকটুকে এক ডজন রেশমি চুড়ি... ! অই অই লাল টুকটুকে একটা জামদানী ও কিন্তু চাই... কল্পনাতে হলেও দিয়ে দিস... কিপটা বদমাশ এই টাকাটাও না হয় আমি দিয়ে দেবো কিন্তু মনে রাখিস দিনে দিনে কত দেনা হচ্ছে... একটাও ছাড়বো না হু... সুদে আসলে সব শোধ নেবো... আর বোনাস হিসেবে কান-ধরে উঠ-বস! রিকশায় অনেকক্ষণ পুরো শহর ঘুরে বেড়াবো... জানিস তো আমার রিকশায় ঘুরতে খুব ভাল লাগে...বাইক ও পছন্দ... রিকশায় ঘুরতে ঘুরতে আইস্ক্রিম খাবো... চুপিসারে হাতে আইস্ক্রিম নিয়ে তোর নাকে ঘষে দেবো... তুই অবাক হয়ে তাকিয়ে থাকবি কিছুই করতে পারবি না জানি... তুই কত সুযোগ নিয়ে কত কি করে ফেলিস...আমি এই সুযোগটা নেবো বুঝলি? মাঝে একটু পার্কের নরম ঘাসে দু’জনে পাশাপাশি হাঁটবো ... আনমনে আঙ্গুলে আঙ্গুল হয়ত ছুঁয়ে যাবে... আমরা ভালোলাগার আবেশে চমকে একটু তাকিয়ে আবার হাঁটতে থাকবো...কি খাবি রে রাক্ষসটা বল... ? তুই তো জানিস- তোর পাশে বসে তোর খাওয়া দেখতে আমার খুব ভাল লাগে... কি সুন্দর করে রসিয়ে রসিয়ে খাস... অই অই কি চিন্তা করিস? বিলের চিন্তা...? আরে এবারো বিলের টাকাটা আমার পার্স থেকে দিয়ে দিস কিপ্টা ... নে চল... অই দোকানটাতে যাই... খেয়ে নে তুই... ফেরার পথে আমি কিন্তু আবার আইস্ক্রিম খাবো... হু...! কোন নিষেধ শুনবো না... জ্বর হবে , সেবা করতে হবে এইসব বলা চলা চলবে না... ! পাশাপাশি বসে তোর দেয়া চুড়ির টুংটাং শব্দে ... তোর চোখের মুগ্ধতা দেখে... ফিরে আসবো... মনে আছে তো ... এসে কি করবো...? ... তোকে আলতো করে জড়িয়ে ধরে শুধু অনুভব করবো... “তুই আমার ভ্যালেন্টাইন” ... উহু... এই অনুভবটা শুধু একদিনের এই দিবসের জন্য নয় রে গাধা... এই অনুভবটা আমি সারাজীবনের জন্য চাই- “তুই আমার”... অই অই ওড়নাটা দিয়ে যাবি কিন্তু... তোর পাজামা-পাঞ্জাবীর সাথে দেয়া লাল টুকটুকে ওড়নাটা... জানিস-ই তো এই ওড়নাটা দেই আবার ফেরত নেয়ার জন্য... যেটুকু সময় তুই অই ওড়নাটা জড়িয়েছিলি সেই সময়টাতে অই ওড়নায় তোর ছোঁয়া লেগে গিয়েছে ... এরপর আমি যখন সেটা জড়াবো... তখন তোর ছোঁয়া অনুভব করতে পারবো... আর সেই ওড়নাটাতে থাকবে একটা তুই তুই গন্ধ... ভালোবাসি ভালোবাসি রে হাব্লা... শুধু তোকেই ভালোবাসি ... একদিন ভালোবাসি না... প্রতিদিন ভালোবাসি ......।
৪টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চন্দ্রপ্রভা

লিখেছেন সাইফুলসাইফসাই, ১৬ ই অক্টোবর, ২০২৬ দুপুর ১২:০৭

চন্দ্রপ্রভা
সাইফুল ইসলাম সাঈফ

তোমাকে দেখে মোহিত হই চন্দ্রপ্রভা
রোদ পড়লে চকচক করে
এতই সুন্দর লাগে
একদৃষ্টে তাকিয়ে থাকি।
তোমাকে ছুঁতে ইচ্ছে করে
কিন্তু পাই না যে সাহস।
তুমি নাই বলে কি এত ঝড়?
তুমি পাশে নাই বলে... ...বাকিটুকু পড়ুন

আপনি কি পেলেন?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৬ ই অক্টোবর, ২০২৬ দুপুর ১২:৫৬



বাংলার দুই নোবেল জয়ী রবি ঠাকুর আর ডঃ ইউনুসের পিছনে অনেক কথাই তো বললেন।
ব্লগ লেখায় ভরিয়ে ফেললেন!
খোদা তাঁদেরকে যে জায়গা দিয়েছেন, তা থেকে এক চুল কি নিচে নামাতে... ...বাকিটুকু পড়ুন

তোমরা নেহা বোরা কে বাংলাদেশের কথা বোলো না

লিখেছেন শ্রাবণধারা, ১৬ ই অক্টোবর, ২০২৬ দুপুর ২:০২


নেহা বোরাকে তোমরা বাংলাদেশের কথা বোলো না। বোলো না যে, তিনি যখন বাংলাদেশের ছাত্র আন্দোলনের ভূয়সী প্রশংসা করছেন, তখন বাংলাদেশে একটি বিশ্ববিদ্যালয়ের তরুনেরা ক্যাম্পাসে গরু জবাই করে জেয়াফত খাওয়ার আন্দোলন... ...বাকিটুকু পড়ুন

রংয়ের মানুষ

লিখেছেন সৈয়দ কুতুব, ১৭ ই অক্টোবর, ২০২৬ রাত ১২:৫০


গ্রেট মাদ্রাজ ফ্যামিন যখন অনুপ্রেরণার উৎস
একদিন আমাদের সবার প্রিয় সংসদ সদস্য আমির হামজা ওয়াজে বেশ গরম গরম কথা বলছিলেন। মহান আল্লাহ তায়ালার সৃষ্টির সৌন্দর্য ব্যাখ্যা করতে গিয়ে হঠাৎ রাশমিকা... ...বাকিটুকু পড়ুন

অভিনন্দন নাবিহা সাকলায়েন: ৩০ বছর পরের এআই পটেনশিয়াল

লিখেছেন কলাবাগান১, ১৭ ই অক্টোবর, ২০২৬ রাত ৩:৩৮


কনসেপ্ট টা খুবই সোজা...পৃথিবীর তাবত মানুষ ই জানে যে আপনার বিশ বছর বয়সে শরীরে যে কোষ গুলি আছে তা আপনার ৬০ বছর বয়সের কোষ আর সেইম না ..লম্বা সময়... ...বাকিটুকু পড়ুন

×