অই অই শোন শোন, আজ সারাদিন শুধু ঝগড়া করবো রে হাব্লা!
তোর ল্যাপির উপর বারবার হামলা করবো...
কারো সাথে চ্যাট করতে দেখলেই... মারামারি... উস্টা...লাত্থি...
কিসের এত্ত তোর দুনিয়ার শাঁকচুন্নি আর কটকটিদের সাথে ঢলাঢলি!
ইচ্ছে করেই তোর শার্টে লিপস্টিকের দাগ চুপিসারে দিয়ে,
পকেটে একটা কালো ক্লিপ আর মানিব্যাগে আমার ছবির জায়গায়
একটা কালো টিপ রেখে, সব তোর সামনে এনে বলবো - এগুলা কি?
তুই একটা লুইচ্চা বদমাশ... আমারে রাইখা অন্য মেয়ের সাথে... হু?
লিপস্টিকের দাগ/ কালো ক্লিপ/ টিপ...
আমার তো সব শেষ হয়ে গেল রে এই বলে মায়াবী কান্না...
তারপর দুম দুম করে তোর পিঠে কিল-ঘুষি...!
তুই বেচারা মুষ মুষ করে চোখ ছল ছল করে হতভম্ব হতেই থাকবি...
এরপর পাঞ্জাবি থেকে বোতামটা আগে থেকেই খুলে রেখে বলবো -
বল কে তোর বোতামটা ছিড়েছে... ?
তুই যখন কিছু বলার ভাষা খুঁজি পাবি না।।
আমি মুচকি হেসে শুরু করবো লাফালাফি...

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



