>আমি সাধারণত মোবাইলে নেট বেশি ইউজ করি না বললেই চলে...! কিছুদিন আগে জুম এর প্রব এর কারনে মোবাইলে গ্রামীন ফোনের সিমে নেট ইউজ করার দরকার পড়ে! ফ্লেক্সির দোকান থেকে গ্রামীনের ১৩/-টাকার ১৪ দিনের সোশ্যাল ফেসবুক প্যাকেজ নেই! দোকানে আর মোবাইলে মেসেজ চেক করে দেখিনি! বাসায় এসে দেখি- ১৪ দিনের প্যাকেজ ৭ দিন দেখাচ্ছে! যেটার মেগাবাইট ছিলো- ১৫০! যাক সেদিন ইউজ করি টাকা কাটেনি! মেগা কাটছিলো! পরের দিন দেখি টাকা কাটা শুরু করছে! এরপর নিকটস্থ কাস্টোমার কেয়ারের গিয়ে কমপ্লিন করি তারা মিউ মিউ করে এন বলে কমপ্লিন রেখে দিলাম আপনাকে ১২১ থেকে ফোন করবে! এরপর ১২১ থেকে ফোন করে, জানতে চায় তাদের সেবা এন কোন কমপ্লিন আছে কি না? আমি ইয়েস করি! এরপর আবার আমি ১২১ এ ফোন করে তাদের কাছে এই ব্যাপারে জানতে চাই, তারা দেখছি ম্যাডাম এই সেই বইলা প্রায় আধা ঘন্টা আমাকে লাইনে রেখে আমার ফোনের ব্যালেন্স কেটে কোন সমাধান দিতে পারেনি! এরপর আবার দুদিন পর ১২১ থেকে ফোন করে তাদের সেবা নিয়ে জানতে চায়- আমি সোজা বলেছি আপনাদের এই ভুয়া প্যাকেজ নিয়ে আমি এফবি এন ব্লগে লিখবো এন অন্যদের সাবধান করবো! তিনি হাসিতে হাসিতে বলেন- জি ম্যাডাম আপনি তা করতেই পারেন এটা আপনার অধিকার!! এরপর এইত দুদিন আগে আমি ২ টাকার ৩ মেগার প্যাক কিনে নেট ইউজ করছিলাম এর মধ্যেই মেসেজ আসে- আপনার ইন্টারনেট সার্ভিস ব্লক করা হয়েছে আর সাথেই সাথেই আন্দাজে ১০টাকা ৬৬পয়সা কেটে আবার ১৩ দিনের সোশ্যাল প্যাক এর একটা প্যাকেজ নিজে নিজেই অ্যাক্টিভ করে দেয়!!
>> আমার আর ইচ্ছে করলো না ৪০ টাকা খরচ করে কাস্টোমার কেয়ারে গিয়ে কমপ্লিন জানাতে কিংবা টাকা খরচ করে ১২১ এ ফোন করে কমপ্লিন করতে! কারন জানি এতে অহেতুক আমার-ই টাকা খরচ হবে সমাধান কিছু হবে না!! সত্যি অবাক হতে হয় নাম করা এসব মোবাইল কোম্পানীগুলির চোরামী দেখলে! দোষ আমার ও কেন যে এসব কোম্পানীর সিম ইউজ করছি... কিন্তু উপায় নেই...! অন্যরাও হয়ত এইভাবে চোরামী করে গ্রাহকের টাকা আচ্ছামত মেরে দেয়!
সর্বশেষ এডিট : ০২ রা জানুয়ারি, ২০১৬ দুপুর ২:২৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




