>ধর্ষণ / শ্লীলতাহানি / গরুর মত পিটানো এসব দিকে ঝুকছে কেন...? আসলে সমস্যাটা কোথায়? প্রায় প্রায় -ই এখন শোনা যায় শিক্ষকের দ্বারা ধর্ষণের শিকার হচ্ছে ছাত্রী! কিংবা ঘটছে শ্লীলতাহানির ঘটনা!! আর গরুর মত পিটিয়ে রক্তাক্ত করার ঘটনাও কম ঘটছে না!! কিন্তু কোন সমাধান নেই!!
>অথচ আমাদের সময়ে স্কুল/ কলেজ শিক্ষকের কিংবা গৃহশিক্ষকের আচার- ব্যাবহার, তাদের স্নেহ/ মমতার কথা আজ ও ভুলতে পারি না! এখন ও অনেক স্যারের সাথে যোগাযোগ হয়! কিন্তু বর্তমান সময়ের শিক্ষকদের এ কোন ধরনের মানসিকতা? যারা ছাত্র/ ছাত্রী পড়ানো বাদ দিয়ে, তাদের মানুষের মত মানুষ করে গড়ে তোলার চিন্তা বাদ দিয়ে তাদের ক্ষতি করে যাচ্ছে!!
> আর শুধু এটা কেন? পড়াশুনার ক্ষেত্রেও যা ঘটছে তা কাম্য নয়! প্রশ্ন ফাঁস সহ, জোড় জবরদস্তিতে প্রাইভেট পড়ানো... আরো অনেক কিছুই ঘটছে স্কুল/ কলেজগুলোতে যা প্রকাশিত হয় কম! আর এখন তো আবার নিয়ম হয়েছে- সব ছাত্র/ ছাত্রীদের পাশ দেখাতে হবে!!!!!!! হাউ ফানি! ফেল করাদের ও পাশ দেখানো হয়!!!
>>নিজে একজন শিক্ষক হিসেবে বেশ কিছু স্কুলে জবের কারনে যা দেখেছি, দেখছি তাতে করে এটুকু বলতে পারি... বর্তমানে পড়াশুনার ক্ষেত্রে, মেধা যাচাইয়ের ক্ষেত্রে বহুত কারচুপি হয়... আর তা আমার মত শিক্ষকরাই ঘটায়... ! একদম সত্যি কথা বলতে কি- শিক্ষকরা এখন আর শিক্ষক নেই...
>>”বাসায় ডেকে নিয়ে ছাত্রী ধর্ষণ”! গত বুধবারের ঘটনা ! খবর- ইত্তেফাক-১ জানুয়ারী- ৩ পৃষ্ঠা .........।।
সর্বশেষ এডিট : ০৩ রা জানুয়ারি, ২০১৬ দুপুর ২:২১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




