
আজকের পেপারে- মা'কে দা দিয়ে কুপিয়ে মেরে ফেলে ছেলের আত্মহত্যার চেষ্টা ! আজিব কারবার!
বাবা- মায়ের ঝগড়ায় বাবা রাগের মাথায় মায়ের কল থেকে বাচ্চা ছিনিয়ে নিয়ে আছড়ে মেরে ফেলে!!
কালকের ছিলো- বাইক না পেয়ে মা-বাবাকে আগুনে পুড়িয়ে মেরে ফেলার চেষ্টা !!
পারিবারিক সম্পর্কগুলোতে ইদানিং খুব বেশি এইসব দেখা যাছে!! অথচ এই সম্পর্কগুলো পৃথিবীর সবচেয়ে সুন্দর সম্পর্ক !
এই সম্পর্কেই সবচেয়ে বেশি নিরাপত্তা / আস্থা/ ভালোবাসা/ শ্রদ্ধা থাকার কথা! কিন্তু তা না হয়ে কি হচ্ছে?
দিন দিন সম্পর্কগুলো এতটাই যাচ্ছেতাই হচ্ছে যে এরা একে অপরকে মেরে ফেলতে দ্বিধাবোধ করছে না!!
এদের কি মায়া হয় না নিজ বাবা/ মা কিংবা ছেলে/মেয়ের উপর?
অথচ নানা টানাপোড়নে পড়লেও আমার বাবা/ মা এখনো আমাদের কিছু হলে চিন্তায় অস্থির হয়ে যায়,
আমরা বাবা/মা'র একটু কিছু হলে অস্থির হয়ে যাই...
নানা রকম সমস্যার মধ্য দিয়ে অতিবাহিত হলেও আমার কাছে
আমার বাবা/ মা/ বোন ছাড়া আর কাউকে বেশি আপন মনে হয় না!
এবং নিজ পরিবারকেই সবচেয়ে বেশি নিরাপদ জায়গা মনে হয়!
সর্বশেষ এডিট : ১৮ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৪:০৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




