কি করতে হবে , কি না... !! একটু বড় হলেই বলে- বাইরে বেশি যাবা না, ছেলেদের সাথে মিশবা না, এমন পোশাক পড়বে না, এইভাবে চলবে না, আর কত কি...? কত বাধা- কত নিষেধ, কত উপদেশ, কত শাসন!! অথচ বাবা- মায়েরা নিজ ছেলেকে ( ৯৯%) কখনোই এমন শিক্ষা দেয় না--
মেয়েদের সম্মান করতে শিখবা, রাস্তায় কোন মেয়েকে দেখে শিস বাজাবা না, রাস্তায় কোন মেয়েকে বাজে টোনে ডাকবা না, ইভটিজার হবে না! রাস্তায় কোন মেয়ের জামার পেছনে লালচে কিছু দেখলে হাসবা না, কিংবা ক্লাসে তোমার সহপাঠীর কারো জামার পেছনে লালচে কিছু দেখলে হাসবা না, কোন বাজে কথা বলবা না! রাস্তায় বা স্কুল/কলেজে কোন মেয়ের গায়ে ওড়না না থাকলে, কিংবা কেউ অশ্লীল পোশাক পড়ে আছে দেখলে বাজে কিছু বলবা না, বরং তুমি তোমার ঈমান ঠিক রেখে নিজের চোখ কে নামিয়ে নিও! রাস্তায় কিংবা স্কুল/কলেজে, মার্কেটে যেখানেই হোক না কেন, যদি কোন মেয়ের জামার কাঁধের কাছে বের হওয়া কোন ফিতা দেখতে পাও তবে তা নিয়ে রসিয়ে কিছু বলবা না... কোন মেয়েকে যা তা ভাষায় গালি গালাজ করবা না!
নিজের বোন -মা কে যে চোখে দেখো সেই চোখে এক ই ভাবে অন্য কোন মেয়েকে যদি দেখতে না পারো ঠিক আছে কিন্তু তাদের অসম্মান করবে না...
নিজ স্ত্রীর প্রতি অত্যাচার করিও না... বাবা তুমি ধর্ষক, খুনী লুইচ্চা হইও না!
হু যা বলতে চেয়েছিলাম- আহ্বানটা আসলে এটাই ছিলো, শুধু মেয়েদের না নিজ ছেলেকে ছোটবেলা থেকে কিছু শিক্ষা দিন... যেন বড় হয়ে আপনার ছেলে ইভটিজার কিংবা ধর্ষক কিংবা অত্যাচারী কেউ না হয়... তারা যেন মেয়েদের সম্মান দিতে শিখে! আসুন আমরা যে যার জায়গা থেকে নিজ ছেলে/ ভাই/ ভাতিজা/ভাগিনা তাদের এই শিক্ষাগুলো দেই!!
সর্বশেষ এডিট : ০৬ ই অক্টোবর, ২০১৬ দুপুর ২:১৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




