
আমার কিছু খুচরো দুঃখ জমে থাকে ঘুমবালিশে...
তোর দুঃখেরা কফি মগে নিকোটিনে ভরে ওঠে একগাদা নালিশে... !
আমার কপালের টিপে জমা হয় হাজারো অভিমান...
তোর বুকের বাম দিকে চিনচিনে করা ব্যাথাটা জানিয়ে দেয় মায়া আর টান... !
ঝুল ঝুল করে এত্তগুলা বায়না ঝুলে থাকে আমার কানের দুলে...
ভালোবাসার সুর কেটে যায় মাঝে মাঝে তোর কিছু ভুলে... !
কিছু খুনসুটির গল্প আঁটকে থাকে আমার চুলের ক্লিপে...
কষ্ট কষ্ট সুখে ডুবে যাই তোর বুকের ভালোবাসা নামক দ্বীপে ... !
আমাদের স্বপ্নেরা টুংটাং আর ঝুমঝুমিতে সুর তোলে আমার চুড়ি আর নূপুরে ...
দু’প্রান্তে থেকেও দু’জনে এক্কা-দোক্কা খেলে যাই এক একটা দুপুরে......... !
আমার চোখের কাজলে লেপ্টে থাকে অপেক্ষার প্রহর...
তোর বুকের হাহাকারে থাকে ভালোবাসার ঘোর... !
সর্বশেষ এডিট : ১১ ই অক্টোবর, ২০১৬ সন্ধ্যা ৭:১৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



