> এই সমাজে একটা মেয়ে আইবুড়োকে বিয়ে করতে পারে, করে , ( হয় বাপের কন্যাদায়গ্রস্ততা দূর করতে নয়ত লোভে পড়ে কিংবা ভালোবেসে ) সমাজ তখন একটু -আধটু কাই-কুই করে কিন্তু একটা ছেলে আইবুড়ো কোন মেয়েকে বিয়ে করতে গেলেই সমাজ উঠিয়ে-বসিয়ে ছাড়ে! গেলো রে গেলো বলে তুলকালাম!! আবার অনেক ছেলে আইবুড়ো কারো সাথে বিয়ের স্বপ্ন দেখিয়ে সম্পর্ক গড়ে তোলে কিন্তু পরে বিয়ের প্রসংগ আসলেই এই সেই অজুহাতে ফুট... ! ( এক্স কলিগের ভাই আইবুড়ো এক মেয়ের সাথে প্রমের সম্পর্ক গড়ে এখন বিয়ে করতে গিয়ে পিছিয়ে গেছে!!! )
> একটা উচ্চ শিক্ষিত ছেলে প্রায়-ই তার নিজ লেভেলের কিংবা তার থেকে শিক্ষায় কম এমন মেয়েকে বিয়ে করতে পারে, করে কিন্তু উপরের লেভেলের দিকে যেতে চায় না কিন্তু একটা উচ্চ শিক্ষিত মেয়ে কিংবা অল্প শিক্ষিত মেয়ে তার থেকে উঁচু লেভেলের কাউকেই খুঁজে ! আবার একটা উচ্চ শিক্ষিত মেয়ে যদি অল্প শিক্ষিত কিংবা তার থেকে নিম্ন লেভেলের কাউকে পছন্দ করেই বসে তখন সেই ছেলেটা প্রথমে রাজি থাকলেও পরে হীনমন্যতায় ভোগে আবার সমাজ তখন ও কাই কুই করে... !!
( পরিচিত এক আপুর সাথে অল্প শিক্ষিত এক ছেলের সম্পর্ক গড়ে ওঠে কিন্তু বিয়ের বেলায় এসে সেই ছেলে হীনমন্যতায় ভুগে পিছিয়ে গেছে)
>> আমি বলি কি-- মনের সাথে মন মিলে গেলে এইসব লবালছা কাই কুই এর দিকে না তাকিয়ে ভালোবাসার মানুষকে যে আগলে নিতে জানে সেই সত্যিকারের একজন খাঁটি মানুষ! এত সমাজ সমাজ করে লাভ নেই, সমাজ দুইদিন কাই কুই করবে কিন্তু আপনি হয়ত অমুল্য কিছু হারাবেন! এত হীনমন্যতায় যদি ভুগবেন ই তবে নিজ লেভেলের কথা চিন্তা করেই সম্পর্ক গড়বেন, সম্পর্ক গড়ার পর এইসব লবালছা হীনমন্যতা দেখাবেন না!
সর্বশেষ এডিট : ১৫ ই অক্টোবর, ২০১৬ দুপুর ২:৩৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



