> পরিবেশবাদী একটা সংগঠন “ সবুজ ঢাকা” নামে একটা প্রজেক্টের ঘোষণা দিয়েছেন!
> ছাদে বাগান করলে লাখ টাকা পুরষ্কার! গ্রিন এওয়ার্ড সহ হোল্ডিং ট্যাক্স মওকুফের ব্যবস্থা থাকছে সেই প্রজেক্টে! এটা শুধু ঢাকার জন্য!
আমার মন খারাপ তাই! গোটা বাংলাদেশেই গ্রাম ছাড়া শহরগুলো ঢাকার মত এক ই অবস্থায় আছে!
মানে বাতাসে কার্বন ডাই অক্সাইড বেড়ে গেছে, গাছপালা শহরেও কেটে ফেলা হয়েছে, হচ্ছে!
তাই এইসব শহরগুলোতে ঢাকার মত ছাদ বাগান করার প্রতি আগ্রহ সৃষ্টি করা দরকার বলে মনে করি!
>>এই আমি ই যেমন ছাদ বাগান করেছি! আমার ছাদ বাগানের দৃশ্য এফবি, ব্লগে অনেকেই দেখেছেন, প্রশংসা করেছেন!
উদ্ভিদ বিদ্যার একজন ছাত্রী হিসেবে আমি মনে করি সবুজ ঢাকা না সবুজ বাংলাদেশ আমরা গড়ি... !
আমার মন খারাপ আরো একটা কারনে, সবুজ ঢাকার আওতায় যারা ছাদ বাগান দেখাবেন তারা অনেক গাছপালা,
সার সহ বাগান করার প্রয়োজনীয় সেবা পাবেন...
কিন্তু ছাদ বাগানের প্রতি গভির আগ্রহ থাকা সত্ত্বেও এবং ছাদ বাগান থাকা সত্ত্বেও
আমি সেখানে অংশগ্রহণ করতে পারছি না শুধু ঢাকার বাইরে
মফস্বল শহর দিনাজপুরে থাকি বলে এবং প্রজেক্টটা শুধু ঢাকা কেন্দ্রিক তাই... !
>>> এ ব্যাপারে সংগঠনটির উদ্যোক্তাদের দৃষ্টি কিভাবে আকর্ষণ করা যায় বুঝতে পারছি না... ভ্যাআআআআ !
সর্বশেষ এডিট : ৩০ শে নভেম্বর, ২০১৬ দুপুর ২:১৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




