হু শিক্ষকরা প্রশ্ন ফাঁস করে ( কিছু শিক্ষক) এটা সত্যি!
গত ২০০১ থেকে বিভিন্ন জায়গায় শিক্ষকতা করতে গিয়ে আমি নিজে এটা দেখেছি!
প্রতিবাদ করতে গিয়ে বহুবার শিক্ষকদের রেশানলে পড়েছি এবং বিপদেও!
কিন্তু রংপুর ক্যান্ট পাব্লিক স্কুলের ইংলিশ মিডিয়ামে এই প্রশ্ন ফাঁস রোধে দারুণ একটা ব্যবস্থা ছিলো!
আর সেটা হলো প্রতি সাবজেক্টের ৩টা করে প্রশ্ন টিচারকে জমা দিতে বলা হত!
এরপর সেই প্রশ্ন থেকে আলাদা একটা প্রশ্ন করা হত ( সেই প্রশ্ন করত- এডমিনের একজন) যেটা পরীক্ষার জন্য দেয়া হত!
বেশ ভালো পদ্ধতি এটা!
এবং জনাব মন্ত্রী মশাই আপনি বলেছেন- সরকারকে বিপদে ফেলতে পাবলিক পরীক্ষায় প্রশ্ন ফাঁস করা হয়!
আহাআ নিজেদের দায়িত্ব এড়াতে কি সুন্দর কথা! আপনি বলেছেন-
প্রশ্ন ফাঁস কমেছে অথচ এখন প্রাথমিকে প্রথম শ্রেণির প্রশ্ন ও ফাঁস হচ্ছে!
গত কয়েকদিন থেকে বিভিন্ন জায়গায় প্রশ্ন ফাঁসের কারনে পরীক্ষা স্থগিত করা হয়েছে!
মানলাম শিক্ষক এবং কোচিং সেন্টার এর জন্য দায়ী কিন্তু আপনারা বিকল্প পন্থায় কেন যাচ্ছেন না...?
প্রশ্ন ফাঁস যদি কমেই থাকে তবে কেন এখন প্রথম শ্রেণীর পরীক্ষা ফাঁস হচ্ছে! আগে কিন্তু এত ফাঁসের ঘটনা ঘটেনি... !
আচ্ছা মন্ত্রী মশাই, দেশ থেকে সব কোচিং সেন্টার তুলে দিতে কেন পারছেন না ?
কেন পারছেন না সেসব শিক্ষককে একদম ছাঁটাই করে দিতে!
কেন বিকল্প পন্থায় পরীক্ষার প্রশ্ন পত্র তৈরি করছেন না...?
নিজেদের দায়িত্ব কেন এড়িয়ে যাচ্ছেন? বলবেন কি?
সর্বশেষ এডিট : ১৯ শে ডিসেম্বর, ২০১৭ দুপুর ২:৩১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




