> জার্মানী ৭ গোলে ব্রাজিল কে হারানোতে- সেভেন আপ উপাধি দেয়- টিনার লোকজন!
আহ্ কি নোংরামিটাই না করেছে তারা এবার এবং গত কয়েক বছর ধরে!
> টিনা এবার ৩ গোল খাওয়াতে তাদের থ্রি-পিস উপাধি দেয় জিলের লোকজন! আহা সেও কি নোংরামী!!
অথচ খ্যাপানো এক জিনিস আর নোংরামী আলাদা জিনিস!
>> টিনা/ জিলকে নিয়ে ট্রল্বাজী করে- উভয়পক্ষের লোকজন! এমন কি মারামারি, কাটাকাটি হয়!
তাও হয়- এই বাংলাদেশে! ওসব দেশে নয়! এত নোংরামী আর কেউ করে না!
কোন জার্মান ভক্ত নোংরামী করেছে- এই প্রমান কেউ দিতে পারবে না!
>>> আর কাল জার্মানী হেরে যাওয়াতে ট্রল্বাজীও করে টিন/ জিলের লোকজন!
এতদিন ধরে গায়ে জ্বলুনি ছিলো- কাল যেন জার্মানী হেরে গিয়ে তাদের- চুলাকনীর বাবা মলম লাগিয়ে দিয়েছে!
জার্মানী ভক্তদের এবং জার্মানদের আলাদা একটা বৈশিষ্ট আছে! এরা চিল মাইন্ডের!
এরা নোংরামী করে না! অভিনয় করে না! লাত্থালাত্থি করে না!
এদের পার্সোনালিটির সাথে টিন/ জিলার উগ্রামিপনা করা ভক্তদের যায় না-- কিছুতেই না!!
কাল অনেকেই জার্মানীদের অহংকারের কথা বলেছে--অথচ এই ৪ বছরে আমি তাদের অহংকার দেখিনি!
দেখিনি মুলারের কোন ক্লেইম! কাল কোরিয়াকে স্বাগত জানিয়েছে জার্মান!!
খেলাতে হার-জিত থাকবে! বিপরীত দলকে চ্যাতানো ও থাকবে! কিন্তু নোংরামী- সেটা কাম্য নয়!
জিল/ টিনার ভক্তদের সেই জ্ঞান এখনো হয়নি! আদৌও হবে কি না সন্দেহ আছে!
এর বাইরে আমাদের সংবাদপত্রের লিড নিউজে দেশের খবরের আগে ভিন্ন দেশের খেলার খবর লিড করে !
অথচ খোদ ব্রাজিলের পত্রিকায় খেলার পেজে তাদের নিউজ হয়েছে!
আমাদের দেশে- আমাদের দেশের ফুটবল নিয়ে চিন্তা ভাবনা নেই!
কিভাবে তাদের উন্নতি করা যায় সেই ভাবনা নেই! আছে ভিন্ন দেশ নিয়ে মাতামাতি/ হাতাহাতি!
অবাক হতে হয়!
সর্বশেষ এডিট : ২৮ শে জুন, ২০১৮ দুপুর ২:২০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




