somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

স্কুল কাউন্সিলিং/ পিরিয়ড এবং পজিটিভ বাংলাদেশ গড়ার লক্ষে আমার স্কুলের আয়োজন---!!

১৪ ই আগস্ট, ২০১৮ রাত ৮:২৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :




> দিনাজপুর শহরের ছোট্ট একটি কিন্ডার গার্টেন স্কুলে আমি জব করি! এই স্কুলে পড়াশুনা/ খেলাধুলা/ অন্যান্য বিষয়ের সাথে সাথে আরো কিছু বিষয় যুক্ত করা হলো!
> কয়েকদিন আগেই আমি আমার ফেসবুক আইডিতে বলেছিলাম, আমার স্কুলের বাচ্চুদের জন্য একটি বিশেষ উদ্যোগ নেয়া হচ্ছে ! আর সেটা হচ্ছে পড়াশুনার পাশাপাশি তাদের জন্য স্কুল কাউন্সিলিং এর ব্যবস্থা এবং স্কুলে একটি ইমারজেন্সি প্যাড কর্ণার খোলা!
> আজ আমরা আমাদের কাজ শুরু করলাম! আমাদের আজকের কাউন্সিলিং ক্লাসের জন্য ৩টি বিষয় রাখা হয়েছিলো!
> প্রথমটি- “মাদক”- শ্লোগান ছিলো- “মাদক কে না বলি- সত্য ও ন্যায়ের পথে চলি”!
> দ্বিতীয়টি -“ প্রেম”-- শ্লোগান ছিলো- “ সময়টা এখন পড়াশুনার...প্রেম করার সময় জীবনে আসবে বহুবার” !
>তৃতীয়টি - “পিরিয়ড” -শ্লোগান ছিলো- “পিরিয়ড একটি প্রাকৃতিক বিষয় -- এটা ভয়/লজ্জা কিংবা হাসির মত কোন কিছু নয়”!
>> স্কুলের পঞ্চম শ্রেণী থেকে সপ্তম শ্রেণীর বাচ্চাদের জন্য এই ক্লাসের ব্যবস্থা রাখা হয়! আমরা সকল শিক্ষক মিলে এই ৩টি বিষয়ের উপর বাচ্চাদের কাউন্সিলিং করি! আজ যেহেতু প্রথম ছিলো আমি লক্ষ করলাম- বাচ্চাদের উৎসাহ এবং আগ্রহ আছে কিন্তু “পিরিয়ড” বিষয়ে গিয়ে অনেকেই একটু লজ্জিত হচ্ছিলো! আমরা, আমাদের বাচ্চাদের লজ্জা এবং ভয় ভাঙ্গানোর চেষ্টা করি! এবং বাচ্চাদের হাতে “প্যাড” তুলে দেই! এই “প্যাড” স্কুলের ইমারজেন্সি কর্ণারে থাকবে! এভাবে ধাপে ধাপে সময় এবং সুযোগ অনুযায়ী আমরা বিভিন্ন বিষয়ে বাচ্চাদের নিয়ে কাউন্সিলিং ক্লাস করাবো পড়াশুনার পাশাপাশি!



( এখানে বলে রাখি- আজকের দেয়া “প্যাড” আমার ডাক্তার বন্ধুনীর ডোনেট করা! )
>>> এভাবে প্রতিটি স্কুলে - স্কুল কাউন্সিলিং বিষয়টা যুক্ত করা দরকার পড়াশুনার পাশাপাশি! কারন সময়টা এখন বড্ড খারাপ! তাই সময় এসেছে বাচ্চাদের পড়াশুনার পাশাপাশি আরো কিছু শিক্ষা দেয়ার! এবং শুধু আমার স্কুল না- প্রতিটি স্কুল/ কলেজে/ অফিসে / আদালতে/ বিভিন্ন পাব্লিক টয়লেট গুলোতে “ইমারজেন্সি প্যাড কর্ণার “ থাকা দরকার!

( ইচ্ছে থাকা সত্ত্বেও আমাদের ক্লাসের সব ছবি এবং ইমার্জেন্সি প্যাড কর্ণার এর ছবি দিতে পারলাম না! )

সর্বশেষ এডিট : ১৪ ই আগস্ট, ২০১৮ রাত ৮:২৮
৯টি মন্তব্য ৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বৃষ্টি দিনের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৭ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:০৫



টিভি বা পত্রপত্রিকায় আবহাওয়া'র খবর নিয়ে নিউজ হয়-
দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্রবৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে। একই সঙ্গে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতিভারী বর্ষণের পূর্বাভাস... ...বাকিটুকু পড়ুন

ইন দ্যা শ্যাডোস অব ইল্যুশন

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৭ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৫৮



রাজধানীর নিঝুম আবাসিক এলাকার তিনতলা ফ্ল্যাটের শোবার ঘরটি তখন ক্রাইম সিন টেপে ঘেরা। ধুলো জমে থাকা এয়ার কন্ডিশনারের শব্দের মাঝে বাতাসে ভেসে বেড়াচ্ছে রক্তের হালকা সোঁদা গন্ধ।

পিবিআই ইনভেস্টিগেশন... ...বাকিটুকু পড়ুন

‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

লিখেছেন জুল ভার্ন, ০৭ ই আগস্ট, ২০২৬ রাত ৮:১০


‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

গুমের অপরাধের জন্য সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ড এবং অর্থদণ্ডের বিধান রাখা হয়েছে। এছাড়া ভুক্তভোগীকে... ...বাকিটুকু পড়ুন

মস্তিষ্ক কাজ করার আগেই যখন উত্তর চলে আসে

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৮ ই আগস্ট, ২০২৬ রাত ১২:০৭


মস্তিষ্ক কাজ করার আগেই যখন উত্তর চলে আসে

একসময় কোনো প্রশ্নের উত্তর জানতে হলে মানুষকে ভাবতে হতো। বই খুলতে হতো, লাইব্রেরিতে যেতে হতো, কারও সঙ্গে আলোচনা করতে হতো, ভুল... ...বাকিটুকু পড়ুন

মধ্যপ্রাচ্যে যুদ্বাবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ-পর্ব ৪

লিখেছেন ডঃ এম এ আলী, ০৮ ই আগস্ট, ২০২৬ রাত ২:১৬


বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।
একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/3039397|১ম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব... ...বাকিটুকু পড়ুন

×