somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

নিরব ভালবাসার সন্ধ্যা

২৫ শে জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:৫৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


শৈশবের ভালবাসা যে এভাবে উঁকি দিবে তা ভাবতে পারিনি। দশম শ্রেণীতে পড়ার সময় যে মেয়েটির প্রতি প্রচন্ড আকর্ষন অনুভব করতাম, যার সামনে দাড়ালে হাত পা কাঁপতে থাকতো, গলা শুকিয়ে যেত ফলে আমতা আমতা করতাম, যাকে একবার দেখলে কয়েকটা রাত নির্ঘুম অস্থিরতায় কাটতো। যখনই ভালবাসার কথাটা বলতে চেয়েছি তখনই তার হাসির ছোবলে বোবা হয়েছি। অবশেষে বলবো বলবো করেও আর বলা হয়নি। এসএসসি পরীক্ষায় ফেল করলাম; আর সে ভালো রেজাল্ট করে শহরে চলে গেল। পরিবারের অর্থনৈতিক অবস্থাও দিনের পর দিন খারাপ হতে লাগল। নিজেকেই সংসার দেখাশুনা করতে হয়। মা আর খালা ছাড়া কেউ নেই। চারিদিকে শুধুই ব্যর্থতা; ঘুরে দাঁড়ানোর শক্তি হারিয়ে ফেলেছি। কয়েক মাস অগোছালো জীবনযাপনে পার করেছি। খালা এসে খুব বুঝাত। অবশেষে আবার সংসার, পড়াশোনায় মনোযোগ দিলাম। এরপর থেকে পড়াশোনায় আর কখনো ফেল মারি নি । সময়ের আবর্তে সব ব্যর্থতাকে পেছনে ফেলে নতুনভাবে জীবন শুরু করেছি। সোনার হরিণ চাকুরীর দেখাও পেয়েছি। বাড়িঘর, জমি জমা সবই আজ সম্মানজনক। বিয়ের জন্য সেই খালা পাত্রী দেখাও শুরু করেছেন। হটাৎ বৃষ্টির মত তার সাথে দেখা হয়ে গেল। তার সাথে দেখা হওয়ার পর বাসায় এসে এই পোস্টটা লিখে ফেললাম। মাঝখানে অনেক বছর চলে গেছে..........কিন্তু তাকে দেখার পর আমার সেই আবেগ,ভালবাসার কোনই পরিবর্তন হয়নি। আজও হাত পা কাঁপছিল, আজও গলা শুকিয়ে গিয়েছিল, আজও ভালবাসি কথাটা বলতে যেয়ে তার হাসির ছোবলে বোবা হয়েছি। সে হাসছে আর আমি কলার গাছের মত দাড়িয়ে শুধু দেখছি; আরও দেখেছি একটু পর তার স্বামিকে নিয়ে চলে যাওয়ার দৃশ্য।
সর্বশেষ এডিট : ২৫ শে জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:০০
৭টি মন্তব্য ৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

স্বনির্ভর অর্থনীতি থেকে ঋণনির্ভর, আমদানিনির্ভর, পরনির্ভর রাষ্ট্রে পরিনত হতে যাচ্ছি।

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৩ রা মে, ২০২৬ সন্ধ্যা ৭:৩৪




মার্কিন সাম্রাজ্যবাদের কাছে নতজানু হয়ে যে রাষ্ট্রগুলো নিজের অর্থনীতি, কৃষি আর ভবিষ্যৎ বিক্রি করে দেয়- তার পরিণতি কী, তার জীবন্ত উদাহরণ পাকিস্তান। কোটি কোটি মানুষকে ভিক্ষুক বানানোর সেই পথেই... ...বাকিটুকু পড়ুন

এরা খুবই বিপদজনক

লিখেছেন শ্রাবণ আহমেদ, ০৩ রা মে, ২০২৬ রাত ১১:০১

যে তোমার সাফল্য দেখে হিংসে করে,
যে তোমার বিপদ দেখে খুশি হয়,
যে তোমার সামনে এক আর পেছনে আরেক।
তাকে তোমার গোপন কথা কিংবা তোমার কোনো পরিকল্পনার কথা বলতে যেও না।
সবসময় তার... ...বাকিটুকু পড়ুন

স্পিরিট শোন বাই আমেরিকান এয়ারলাইন্স-এক অনুকরণীয় দৃষ্টান্ত!

লিখেছেন ঢাকার লোক, ০৪ ঠা মে, ২০২৬ ভোর ৪:১৫

গতকালের একটা বড় খবর ছিল আমেরিকার একটি অন্যতম জনপ্রিয় বিমান সংস্থা স্পিরিট এয়ারলাইন্স দেউলিয়া হয়ে তাদের সব সেবা তাৎক্ষণিকভাবে বন্ধ করে দিয়েছে। বেশ কিছুদিন ধরেই স্পিরিট অর্থনৈতিক সংকটে হাবুডুবু খাচ্ছিলো,... ...বাকিটুকু পড়ুন

গ্রেট প্রেমানন্দ মহারাজ

লিখেছেন রাজীব নুর, ০৪ ঠা মে, ২০২৬ সকাল ১১:৪৮



'প্রেমানন্দ' একজন ভারতীয় হিন্দু তপস্বী ও গুরু।
১৯৭১ সালে কানপুরের কাছে 'আখরি' গ্রামে তার জন্ম। দরিদ্র পরিবারে জন্ম। ১৩ বছর বয়সে প্রেমানন্দ সন্ন্যাসী হওয়ার জন্য গৃহ ত্যাগ করেন।... ...বাকিটুকু পড়ুন

ডোগান- এক রহস্যময় জাতি

লিখেছেন কিরকুট, ০৪ ঠা মে, ২০২৬ বিকাল ৫:১০



আফ্রিকার মালি এর হৃদয়ে, খাড়া পাথুরে পাহাড় আর নির্জন উপত্যকার মাঝে বাস করে এক বিস্ময়কর জনগোষ্ঠী ডোগান। বান্দিয়াগারা এস্কার্পমেন্ট অঞ্চলের গা ঘেঁষে তাদের বসতি । এরা যেন সময় কে... ...বাকিটুকু পড়ুন

×