somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ব্যক্তিগত তথ্য সংরক্ষণ আইন নিয়ে একটা বই লিখেই ফেললাম . . . Thomson Reuters থেকে প্রকাশিত :D :D :D

২৯ শে অক্টোবর, ২০১৪ রাত ৮:২৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আপনি মাঝে মাঝে বিভিন্ন জিনিসের বিজ্ঞাপণের ম্যাসেজ বা ইমেইল পান। বেশিরভাগ সময়ই এটা আমাদের কাছে মারাত্মক বিরক্তিকর মনে হলেও আমাদের করার কিছু নাই। কিন্তু কখনও কখনও এই প্রশ্নটা নিশ্চয়ই মাথায় উকিঁ মারে যে, "এরা আমার ফোন নাম্বার, ইমেইল এড্রেস পেলো কোথায়?" আপনাদের হয় কিনা জানি না আমার হয় আর এসব অনাকাঙ্খিত ইমেইল পেতে খুব আমার নিজের খুব বিরক্ত লাগে। বার বার অনুরোধ করার পরেও যখন একই ধরনের মেইল আসতেই থাকে আমার খুব গালি দিতে ইচ্ছা করে, কিন্তু আমরা আসলে নিরূপায়।

ইন্টারনেট এর বহুল ব্যবহারের সাথে সাথে ব্যক্তিগত তথ্য [Personal Data] এর বহুবিধ ব্যবহার বেড়েছে। ব্যক্তিগত তথ্য [Personal Data] বলতে সহজ ভাষায় এমন কোন তথ্যকে বোঝায়, যে তথ্যের মাধ্যমে কোন জীবিত ব্যক্তিকে সনাক্ত করা যায়। যেমন, নাম, ঠিকানা, জন্মতারিখ, ইমেইল এড্রেস ইত্যাদি। এর বাহিরে কিছু স্পর্শকাতর তথ্যও [Sensitive Personal Data] আছে। যেমন, কোন ব্যক্তির ধর্ম, গোত্র, জন্মস্থান, রাজনৈতিক বিশ্বাস/মত, শারীরিক বা মানসিক স্বাস্থ্য সর্ম্পকিত তথ্যসমূহ।

ব্যক্তিগত তথ্য ব্যবহার বৃদ্ধির সাথে সাথে বেড়েছে এর অপব্যবহার বা ই-মেইল হয়রানীর মতো বিষয়গুলো। কিন্তু যেসব দেশে ব্যক্তিগত তথ্য সংরক্ষণ সম্পর্কিত আইন আছে সেখানে যেকোন মানুষ এইসব ঝামেলা থেকে কিছুটা মুক্ত।

আমার বিশ্বাস আমাদের মধ্যে অনেক (সাধারণ) মানুষ প্রত্যাশা করেন যে, আমাদের ব্যক্তিগত বিভিন্ন বিষয়ের গোপনীয়তা [privacy] থাকুক, আর আমি অন্যের ক্ষতি না করে আমার মতো থাকব। যদিও বাংলাদেশী হিসাবে অন্যের ছিদ্রান্নেষণের মতো মহত গুণ ও আমাদের আছে!!! এটা না করলে আমাদের হজমে সমস্যা হয়. . .

যাই হোক, গোপনীয়তা [privacy] আর ব্যক্তিগত তথ্য [Personal Data] পারস্পরিক সম্পর্ক যুক্ত। আমাদের তথ্য প্রযুক্তি আইন, ২০০৬-এ এই সম্পর্কিত কিছু বিধান আছে, কিন্তু তা খুবই সামান্য।

এখন আপনাদের সবার সাথে একটা সুখবর শেয়ার করতে চাই। নিজের ঢোল নিজে পেটানো বলতে পারেন।

"Personal Data Protection Laws in Asia" এই শিরোনামে এশিয়ার ৯ টি দেশ [হংকং, জাপান, কোরিয়া, মালোয়েশিয়া, সিংগাপুর, তাইওয়ান, ফিলিপাইন, চীন এবং ভারত] এর সাথে অষ্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড এর ব্যক্তিগত তথ্য সংরক্ষণ আইনসমূহ [যাদের এই ধরনের আইন আছে] নিয়ে আমি আর আমার দুই সুপারভাইজার একটি বই লিখলাম। প্রকাশ করেছে বিশ্বের শীর্ষস্থানীয় প্রকাশনা সংস্থা Sweet & Maxwell, Thomson Reuters এর হংকং শাখা।

আপনার এই সম্পর্কে আগ্রহ থাকলে ঘুরে আসতে পারেন এই লিংকে

বইয়ের দামটা এরা বড্ড বেশী রেখেছে। সে যাই হোক, এতো বড় প্রকাশনা সংস্থার বইসমূহ এতো দিন নাড়াচাড়া করেছি আর মুগ্ধ হয়েছি। আজকে নিজের নাম দেখে খুব ভালো ও লাগছে, আর কেমন যেনো লজ্জা ও লাগছে।

আলহামদুলিল্লাহে রব্বিল আ'লামিন। সকল প্রশংসা আল্লাহ সুবাহানাহুতায়লার।

সবার জন্য শুভকামনা রইল।
সর্বশেষ এডিট : ২৯ শে অক্টোবর, ২০১৪ রাত ৮:৩২
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ধার-দেনার ক্ষেত্রে ব্যাংকিং চ্যানেল কেন গুরুত্বপূর্ণ

লিখেছেন নাহল তরকারি, ১৯ শে জুন, ২০২৬ সকাল ১১:২৭



ব্যক্তিগতভাবে আমি কাউকে টাকা ধার দেওয়ার পক্ষপাতী নই। কারণ বাস্তব অভিজ্ঞতায় দেখা যায়, ধার দেওয়া টাকা সময়মতো বা সম্পূর্ণ ফেরত পাওয়ার সম্ভাবনা অনেক ক্ষেত্রেই কম থাকে। বর্তমানে প্রয়োজনীয় অর্থের জন্য... ...বাকিটুকু পড়ুন

অনশন আপডেট

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৯ শে জুন, ২০২৬ বিকাল ৫:০৭

আগামী শুক্রবার জাতীয় শহীদ মিনার প্রাঙ্গণে ব্যারিস্টার সুমন ভাইয়ের মুক্তির দাবীতে ১ ঘণ্টা অবস্থান কর্মসূচি করার লক্ষ্য স্থাপন করেছি। এই ১ ঘণ্টা আমি কোন খাবার বা পানীয় গ্রহণ করবো না।... ...বাকিটুকু পড়ুন

আমাদের শাহেদ জামাল- ৯৮

লিখেছেন রাজীব নুর, ১৯ শে জুন, ২০২৬ বিকাল ৫:২২



আজ শুক্রবার। শুক্রবার মুসলমানদের জন্য বিশেষ একটি দিন।
আজ বাংলা আষাঢ় মাসের ৫ তারিখ। যদিও বর্ষাকাল। আজ আকাশে মেঘ নেই। বরং রোদ উঠেছে। রোদের তাপ ভালোই। শাহেদ পথে বের... ...বাকিটুকু পড়ুন

ইউরোপের সবচেয়ে বড় ফিনটেঁক কোম্পানী রিপাবলিক ইউরোপকে ছেড়ে দেওয়ার সত্য ঘটনা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৯ শে জুন, ২০২৬ সন্ধ্যা ৭:১৩

বাংলাদেশের আইটি ফার্মগুলোর মাঝে আমার ফার্মই তাঁর ইঞ্জিনিয়রাদের সবচেয়ে বেশি বেতন দিতো। আমার সিনিয়র রুবি অন রেইলস ব্যাকএন্ড ডেভেলপার ছিলো রিফাত। বয়স ৩০, সেই বয়সেই সে মাসে পেতো... ...বাকিটুকু পড়ুন

ফিরে এসো পূর্ণিমায়

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৯ শে জুন, ২০২৬ রাত ৮:৫৫



তুমি ছাড়া ভালো লাগে না পূর্ণিমা চাঁদ, তুমি লুকিয়ে চন্দ্রিমার হলুদ বর্ণে। মায়াবী জোছনা মাখা রাত সবই যেন নিস্ফল, মন যেন হারিয়েছে আঁধারে সব সময় কাঁদে। চারিদিকে যেন... ...বাকিটুকু পড়ুন

×