এইচটিএমএল, ফন্ট পেইজ, ড্রিমওভার বা অন্য কোন যায়গা থেকে ওয়েব পেইজ তৈরী করতে পারি। তবে এক্সেল থেকেও সুন্দর ওয়েব পেইজ তৈরী করা যায় খুব সহজে। এতে একই সাথে অনেক গুলো ওয়ার্কশীটের ব্যবহার করা যাবে কোন খাটনি ছাড়ায়। এজন্য একাধিক ওয়ার্কশীট আছে এমন ডকzমেন্ট ওপেন করুন। এবার ফাইল মেনু থেকে Save as Web Page -এ ক্লিক করুন তাহলে Save As ডায়ালগ বক্স আসবে। এখানে ফাইলের Mehdi নাম দিয়ে সেভ করুন তাহলে সাধারণভাবে ওয়েব Mehdi.htm নামে পেইজ তৈরী হবে এবং Mehdi_files নামে একটি ফোল্ডারে তার অন্যান্য এইচটিএম ফাইলগুলো সেভ হবে।এখানে উল্লেখ্য, কোন ডকুমেন্টে যদি পাসওয়ার্ড থাকে তাহলে ওয়েব পেইজ তৈরীর সময় একটি মেসেজ দেবে, তাতে ওকে করলেই হবে কিন্তু ওয়ার্কশীট পাসওয়ার্ড থাকলে তা রিমুভ করে রাখতে হবে। কারণ ওয়ার্কশীটে পাসওয়ার্ড থাকলে তার ওয়েব পেইজ তৈরী হবে না। আপনি যদি শুধু একটি ওয়ার্কশীটকে ওয়েব পেইজ হিসাবে সেভ করতে চান, তাহলে Save As ডায়ালগ বক্স হতে Selection অপশন বাটন চেক করুন। এক্সেল হতে ওয়েব পেইজ তৈরী করার সবচেয়ে বড় সুবিধা হলো, এখান থেকে ওয়েব পেইজ তৈরী করলে তা একই এইচটিএম ফাইলে সেভ করা যাবে। এজন্য Save As ডায়ালগ বক্স হতে Add interactivity চেক বক্স সিলেক্ট করে ফাইলের নাম দিয়ে সেভ করুন তাহলে সমস্ত ওয়ার্কশীট এক ফাইলে সেভ হবে। এবার ওয়েব পেইজ ওপেন করে দেখুন প্রথম ওয়ার্কশীটকে দেখা যাচ্ছে এবং নিচে ওয়ার্কশীটের নাম আছে।এখন এর উপর ক্লিক করে অন্য ওয়ার্কশীট সিলেক্ট করতে পারবেন। এই পেইজ থেকে এক্সেলের অন্যান্য সব সুবিধা পাওয়া যাবে।
আলোচিত ব্লগ
পণ্ডশ্রম

এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,
চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।
কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,
আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।
দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা... ...বাকিটুকু পড়ুন
আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?
আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?
ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন
১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে
আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন
নাজিয়া সামান্তা, হিজাব এবং আমাদের সমাজের প্রাতিষ্ঠানিক ভণ্ডামি।

একজন তরুণী প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠানে ড্রাম বাজিয়ে দর্শক মাতাল। নেটিজেনরা বাহবা দিল। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়—মেয়েটি বোরকা-হিজাব পরা, সে ২০২৫ সালে হজ করেছে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এবং নিজের... ...বাকিটুকু পড়ুন
শৃঙ্খল মুক্তি আমার
শৃঙ্খল মুক্তি আমার

ভেঙেছি সমাজের যত চেনা দায়,
চিন্তার প্রাচীর আজও ধুলোয় মেশায়।
ঈমানের নোঙর ছিঁড়েছি হেলায়,
ডুবেছি একাকী ; এক অচিন ভেলায়।
ভালোবাসা, মানবিকতার যত শত মায়াজাল,
ছিঁড়ে ফেলেছি আমি সব কটা পাল।
সহমর্মিতার পথ... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।