somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

ফকির ইলিয়াস
আলোর আয়না এই ব্লগের সকল মৌলিক লেখার স্বত্ত্ব লেখকের।এখান থেকে কোনো লেখা লেখকের অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ, ছাপা, অনুলিপি করা গ্রহনযোগ্য নয়।লেখা অন্য কোথাও প্রকাশ, ছাপা করতে চাইলে লেখকের সম্মতি নিতে হবে। লেখকের ইমেল - [email protected]

সমাজ বদলের প্রণালি ও আমাদের এনালগ হাত

১৯ শে জুন, ২০০৯ সকাল ৮:২০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সমাজ বদলের প্রণালি ও আমাদের এনালগ হাত
ফকির ইলিয়াস
=======================================
রাজনীতিতে নতুন নেতৃত্বের জন্য কিছু পূর্বপ্রস্তুতির প্রয়োজন হয়। আর তা হচ্ছে বিশ্ব রাজনীতি নিয়ে প্রচুর পড়াশোনা। জানা এবং বোঝা বিশ্ব রাজনীতির পরিবেশ, পরিস্থিতি। গ্রন্থাদি পাঠ। বিজ্ঞ রাজনীতিকদের জীবন দর্শন ঘনিষ্ঠভাবে অবলোকন করা। এই দেখার মাঝে লুকিয়ে থাকে জীবনের জাগরণ। যে জাগরণ আরও সহস্র জীবনকে জাগায়। ডাক দেয়ার সাহস জোগায়। মার্কস, লেনিন কিংবা মাও সে তুঙয়ের আদর্শ মানা না মানা পরের কথা। আগে জানতে হবে-তারা কি বলেছিলেন। কি ছিল তাদের মুখ্য চেতনা। সমাজ বদলে শত বছর আগে কি ভেবেছিলেন সেই সময়ের আলোচিত রাজনীতিকরা। কি দর্শন রেখে গেছেন তারা।
গোটা বিশ্বের সভ্য গণতান্ত্রিক দেশগুলোতে 'বই বিপণি' একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে সমাজ জীবনে। বিভিন্ন দেশের বইয়ের দোকানগুলোতে গিয়ে ঢুঁ মারলে চমকে উঠতে হয়। এত বিষয়, এত বিষয়ে প্রকাশিত গ্রন্থ। বাগান করার প্রণালি থেকে রাষ্ট্র শাসনের প্রণালি পর্যন্ত। কি নেই গ্রন্থ আকারে। পাঠকও কম নয়। প্রতিদিন লাখ লাখ ডলারের বই বিক্রি হচ্ছে আন্তর্জাতিক মুদ্রায়। পঠন-পাঠন মনের আলোকে শানিত করে। আর যারা লেখেন? হাঁ, তারা রেখে যেতে চান তাদের মনের সুনিপুণ ভাবনাগুলো মলাটবন্দি করে।
যুক্তরাষ্ট্রের বাজারে হঠাৎ করেই আলোচিত হয়ে উঠেছেন পাকিস্তানের বংশোদ্ভূত একজন তরুণ লেখক। তার নাম আলী শেথি। সদ্য প্রকাশিত তার উপন্যাসটির নাম 'দ্য উইশ মেকার'। পাকিস্তানের প্রতিকূল পরিবেশে বেড়ে ওঠা একটি বালকের জীবন প্রবাহের ঘটনাবলি উঠে এসেছে এই গ্রন্থে। জঙ্গিবাদ, নারী স্বাধীনতা, মৌলবাদী তত্ত্ব ইত্যাদি।
প্রাচ্যের বিভিন্ন বিতর্কিত জীবনাচার বিষয়গুলো খুব সহজেই আদৃত হয় পাশ্চাত্যে। কারণ পাশ্চাত্যের আলোচকরা বিভিন্ন বিষয় নিয়ে আলোচনার সুযোগ পান। বিতর্কের ঝড় ওঠে। সালমান রুশদী সেভাবেই উঠে এসেছেন আলোচনার শীর্ষে তা আমরা কম বেশি জানি। শিল্পের প্রকাশ ভঙ্গি কি হবে এবং তা মানব গোষ্ঠীর কোন শাখার মানবিক অনুভূতিকে আঘাত করবে কি-না, এর কোন সীমাবদ্ধতা আছে বলে আমার জানা নেই। তবে একটি নূ্যনতম গাইডলাইন তো আছেই। থাকতেই হয়। লিখে কোন মানবগোষ্ঠীর ধমর্ীয় চেতনায় আঘাত দেয়ার অধিকারও তো কোন লেখককে দেয়া হয়নি। প্রকৃতপক্ষে সব শিল্পই হচ্ছে মানুষের কল্যাণের জন্য। আর সেই ভাবনায় এখন যুক্ত হয়েছে বাণিজ্যকরণের বিষয়টিও। সমপ্রতি প্রকাশিত একটি খবর এ প্রসঙ্গে উল্লেখ করি। সংযুক্ত আরব আমিরাতের দুবাই শহরে অত্যাধুনিক 'আর্টস এন্ড ফ্যাশন ডিস্ট্রিক্ট' বানানোর উদ্যোগ নিয়েছে সে দেশের সরকার। দুবাই সংস্কৃতি ও শিল্প মন্ত্রণালয়ের বরাত দিয়ে বলা হয়েছে, বিশ্বের বিভিন্ন দেশের শিল্পী ও শিল্পকর্মকে প্রমোট করার লক্ষ্যেই এই ডিস্ট্রিক্ট তৈরি করবে দুবাই সরকার। এই ডিস্ট্রিক্টে বিশ্বের বিভিন্ন দেশের শিল্পীরা বসবাস করে যাতে তাদের সৃজনকর্ম চালিয়ে যেতে পারেন, সে লক্ষ্যেই আরব আমিরাত সরকার অগ্রসর হচ্ছে। তারা এই অঞ্চলে উচ্চমানের মিউজিয়াম ফেস্টিভ্যাল এবং এক্সিবিশন স্থাপনাও গড়ে তুলতে চান। মোট কথা বর্তমান বিশ্বের শিল্প সংস্কৃতির প্রাণকেন্দ্র প্যারিসের সঙ্গে পাল্লা দিতেই এই উদ্যোগ। বলার অপেক্ষা রাখে না ফ্যাশন, হাই এন্ড ডিজাইন এবং ভূষণ শিল্পের নন্দন সৌন্দর্য এখন ক্রমশই দখল করছে প্রজন্মের বাজার। দুবাই কতর্ৃপক্ষ রাষ্ট্রীয় আইন সংশোধন করে হলেও উচ্চ খ্যাতিসম্পন্ন শিল্পীদের আবাসন বিষয়টিও নিশ্চিত করতে যাচ্ছে। যাতে শিল্পীরা দুবাইয়ে গিয়ে বসবাসও করতে পারেন।
এই যে প্রতিযোগিতা এর মূল উদ্দেশ্য কি? উদ্দেশ্য হচ্ছে দুটি। প্রথমটি বাণিজ্য নীতি সমপ্রসারণ করা। আর দ্বিতীয়টি, সভ্যতার বিকাশ সাধন করা। সভ্যতার বিবর্তন যারা সমন্বয় করেন, তারাই তো সমাজের সচেতন শ্রেণী। এই শ্রেণীটি সামাজিকভাবে খুব উচ্চকণ্ঠ না হলেও প্রধানত এরাই নিঃস্বার্থভাবে সমাজ বদলে ব্রতী থাকেন সবসময়। বাংলাদেশের প্রেক্ষাপটে বলতে গেলে বলতে হবে, এই বিবর্তনবাদী শ্রেণী সরকারের দৃষ্টির বাইরেই থেকে গেছেন প্রায় সব সময়।
বাংলাদেশের ভাগ্য বদলে দেয়ার অন্যতম শক্তি হচ্ছে এই দেশের কৃষক শ্রেণী। ভাবতে অবাক লাগে ছাপ্পান্ন হাজার বর্গমাইলের গোটা দেশের ধানি জমিগুলো এই কৃষক শ্রেণী নিজ হাতে চাষাবাদ করে। কৃষকের হাতে রোপণ করা হয় এই দেশের সবটুকু ফসলি জমির ধানের চারা। আবার তাদের দুটি হাতই কেটে তোলে মৌসুমের সোনালি ধান। এই যে হাতগুলো সেই হাতগুলো কি সরকারের শুভদৃষ্টি সব সময় পায়? পচা সার আমদানি করে যারা কৃষকের হাতে তুলে দেয় তারা তা করে জেনেশুনেই। কিংবা মেয়াদ পেরিয়ে যাওয়া ওষুধ আমদানি করে যারা দুস্থ রোগীর কাছে বিক্রি করে এরাও তা করে জেনে বুঝে। এদের শিকড় বহুদূর পর্যন্ত বিস্তৃত বিধায় সরকারের বাহিনীও তাদের স্পর্শ করে না। বেঁচে যায় তারা। আর আক্রান্ত হয় সেই সাধারণ মানুষ। যাদের দুটি হাত বপন করে এই দেশের সোনালি ফসলের চারা।
চলতি অর্থবছরের বাজেট প্রণীত হয়েছে বাংলাদেশের সংসদে। এই বাজেটে কৃষক এবং কৃষির উন্নয়নে এবারও মোটামুটি ভাল অঙ্ক নির্ধারণ করা হয়েছে। কিন্তু প্রতিবছর কৃষির উন্নয়নে যে বাজেট প্রণীত হয় তা কি বাস্তবায়িত হয়? না, হয় না। মনে রাখা দরকার কৃষি মাঠের উন্নয়নে পাশাপাশি ব্রিজ, কালভার্ট নির্মাণ, সড়ক পথের উন্নয়ন, বাঁধ-নদীর সংস্কারও গুরুত্বপূর্ণ বিষয়। আজ সময় এসেছে প্রযুক্তি ও বিজ্ঞানভিত্তিক কৃষিকর্মের সমপ্রসারণের। কৃষক সমাজকে যুগোপযোগী করে প্রশিক্ষিত করে তোলার।
যারা রাষ্ট্র পরিচালনায় আছেন, তাদের অনেকেই বলেন, অনেক কিছুই তাদের সাধ্যের ভেতরে নেই। সাধ্যের সীমারেখাটি কি, সে বিষয়ে তাদের কাছ থেকে কোন সংজ্ঞা আমরা শুনি না। বাংলাদেশে সাধ্যানুযায়ী অনেক কিছুই করার আছে। এমনকি প্রবাসে অবস্থানরত অনেক কৃতী বাঙালি আছেন যারা তাদের মেধা দেশের কাজে লাগাতে চান। অনেক শিল্পপতি আছেন যারা দেশে বিনিয়োগ করতে চান। তারা সেই সুযোগটি পান না। সরকারি সহযোগিতার হাত তাদের জন্য প্রশস্ত হয় না। বরং বাধাগ্রস্ত হন পদে পদে।
আজ যারা বাংলাদেশকে ডিজিটাল করে গড়ে তোলার কথা বলছেন, তাদের আগে এনালগ হাতগুলো মজবুত করতে এগিয়ে আসতে হবে। যে হাতগুলো এ পর্যন্ত বদলে দিয়েছে এই বাংলাদেশ। সেফ এন্ড সিকিউরড ইনভেস্টমেন্ট জোন গড়ে তুলতে মনোযোগী হতে হবে। কারণ সামাজিক নিরাপত্তা না পেলে কোন প্রজন্মই শির উঁচু করে দাঁড়াতে পারে না। বাংলাদেশে এখন অন্যতম সমস্যা নিরক্ষরতা। শিশুশ্রম এবং শিশু মৃতু্যর হার, নারীর বঞ্চনা, পুঁজিপতিদের দাপট এসব বিষয়গুলো তো আছেই। সমাজের উচ্চ শ্রেণীর মানুষরা ঘরের কাজের বুয়া কিংবা ফরমায়েশ শোনার ছোট মেয়েটির প্রতি যে নির্দয় আচরণ করেন সেসব খবরের অধিকাংশই মিডিয়ায় আসে না। ইউরোপ-আমেরিকায় তো এমন ঢালাওভাবে ঘরের কাজের লোক পাওয়া যায় না। তারপরও এসব দেশ কর্মে, প্রজ্ঞায়, মননে শীর্ষ স্থানে কেন? কারণ সবাই কাজ করে যাচ্ছে নিজ নিজ সাধ্য অনুযায়ী। সমাজ বদল করতে হলে এর কাঠামো ঠিক করতে হবে আগে। মানুষকে শিক্ষিত সচেতন করার পাশাপাশি, সুবিচার প্রতিষ্ঠা করতে হবে। মনে রাখতে হবে এনালগ হাতগুলোই ডিজিটাল আলোর প্রধান রশ্মি।
নিউইয়র্ক, ১৬ জুন ২০০৯।
--------------------------------------------------------------------
দৈনিক সংবাদ।ঢাকা। ১৯জুন ২০০৯ শুক্রবার প্রকাশিত

ছবি- এলেনা ফিশার-গ্রীনম্যান
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

এটাই আমি!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৮ শে নভেম্বর, ২০২৬ ভোর ৪:৪০



শুক্রবার সন্ধ্যাটা ঢাকার ফ্রেঞ্চ কালচারাল সেন্টারে কাটলো। এক বন্ধুর আমন্ত্রণে গিয়েছিলাম। মুভি ফ্যাস্টিভেল হচ্ছে শুনে আগ্রহ নিয়ে সেন্টারে ঢুকে রেজিষ্ট্রেশন করতে গিয়ে দেখি কার্টুন পিপলের মেলা চলছে! সেখানে সব... ...বাকিটুকু পড়ুন

শোকের সেকাল এবং একাল....

লিখেছেন জুল ভার্ন, ২৮ শে নভেম্বর, ২০২৬ সকাল ৮:৫৯

শোকের সেকাল এবং একাল....

আমাদের সেকালঃ ধরা যাক সেটা স্বাধীনতার আগে। তখনকার সময়ে কোনো আত্মীয় স্বজন বিশেষ করে মা-বাবা, ভাই-বোন কেউ মারা গেলে সেই পরিবারের বুক চাপড় মরন কান্নায় আকাশ বাতাস... ...বাকিটুকু পড়ুন

পুরুষদের একটু কম বয়সে বিয়ে করা উচিত নয় কি?

লিখেছেন নাহল তরকারি, ২৮ শে নভেম্বর, ২০২৬ সকাল ১০:০৭

পুরুষদের একটু কম বয়সে বিয়ে করা উচিত নয় কি?



আমাদের সমাজে ছেলেদের বিয়ের আগে প্রতিষ্ঠিত হওয়ার একটা অলিখিত শর্ত আছে। পড়াশোনা শেষ করতে হবে, চাকরি করতে হবে, ভালো আয় করতে... ...বাকিটুকু পড়ুন

সব দোষ ইউনুসের

লিখেছেন সৈয়দ কুতুব, ২৮ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১:৫০


বাংলাদেশে শীতের আগমনী বার্তা পাওয়া যাচ্ছে। সাধারণত উত্তর গোলার্ধে এই সময় শীতকাল থাকে। তবে এবার ঠান্ডায় কাঁপাকাঁপি করার সুযোগ নেই। কারণ এবারের শীতকালে ঘটতে পারে ইতিহাসের অন্যতম স্মরনীয়... ...বাকিটুকু পড়ুন

হতাশ হবেন না, প্লিজ!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৮ শে নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:২২



মুভি ফেস্টিভ্যালে একটি পর্তুগীজ মুভি দেখছিলাম। লক্ষ্য করলাম, সরকারের বিরুদ্ধে বিদ্রোহ করার সময়ে আতংকবাদীরা যাদেরকে ব্যবহার করছিলো, তারা ছিলো চরম ভাবে দারিদ্রে নিমজ্জিত, যা থেকে তাদের মাঝে হতাশা... ...বাকিটুকু পড়ুন

×