আর দু:খলতার লকলকে জিভ্ । বেড়ে উঠা বেদনার
আমূল আশ্রয়। জানি, দু:খগুলো ভাগ করতে নেই।
কিংবা ছুঁতে নেই ধূপের অবয়ব। নীলের মুখোমুখি
হলে জলও নীল হয়ে যায়। তবু পান করি, পানপাত্র
হাতে নিয়ে প্রেমের প্রতাপ !
সুরগুলো তুলে রাখি সাধের সারেঙ্গিতে। উড়িয়ে দিতে
পারি না অজস্র ঝংকার। তাল হারিয়ে কেউ যদি ডুবে
যায় - কেউ যদি আমার এইসব ছাপচিত্র দেখে চিনে
ফেলে আমার অদৃষ্ট !
তাহলে তো বেড়ে যাবে ভুলের মাত্রা। এমন না হোক....
তার চেয়ে বরং দু:খগুলো একান্তই , আমার থাকুক ।
ছবি - বিল কিডস
সর্বশেষ এডিট : ২৩ শে জুন, ২০০৯ সকাল ৭:২৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



