মইন উ আহমেদের অবসর ও বাংলাদেশের পথচলা
ফকির ইলিয়াস
======================================
জেনারেল মইন উ আহমেদ অবসরে গেলেন। তিনি বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান ছিলেন। সেনাবাহিনী প্রধান হিসেবে তার একটা দায়িত্ব ছিল জাতির প্রতি। জে. মইন উ আহমেদ তার বিদায়ক্ষণে একটি গুরুত্বপূর্ণ কথা বলেছেন। তিনি বলেছেন, তার কর্মযজ্ঞ জাতি মূল্যায়ন করবে। এই ন্যায়বিচারের ভার তিনি জাতির ওপর, রাষ্ট্রের ওপর বর্তিয়েই বিদায় নিয়েছেন। আমি মনে করি, তার এই বক্তব্যটির যথার্থ মূল্যায়ন হওয়া দরকার। কোন প্রেক্ষাপটে তিনি, অপর দুই বাহিনীর প্রধানের সঙ্গে ঐকমত্যে পৌঁছে ওয়ান-ইলেভেনের দিকে অগ্রসর হয়েছিল তা ফিরে দেখা প্রয়োজন মনে করি।
রাষ্ট্রপতি ড. ইয়াজউদ্দিন আহম্মেদকে তত্ত্বাবধায়ক সরকার প্রধান অতিরিক্ত দায়িত্বটি দেয়ার পরই মুখোশ পুরোপুরি উন্মোচিত হয়ে পড়ে খালেদা-নিজামী জোট সরকারের। এর পূর্ব থেকেই হাওয়া ভবনের ধান্দাবাজরা বিভিন্ন বলয় তৈরি করতে থাকে রাষ্ট্র-প্রশাসনের প্রতিটি শাখায়। মোটকথা আওয়ামী লীগসহ অন্যান্য সমমনা দলগুলো এতোটাই বেকায়দায় ছিল যে, তাদের কাদায় মুখ লুকানোর মতো অবস্থা হয়েছিল। তথাকথিত আপোষহীন নেত্রীর বড় বড় বুলি হতাশ করে তুলেছিল গোটা জাতিকে। তারপরও তিনি ছিলেন নিজামী-মুজাহিদ-রাজাকার চক্রের হাতের পুতুল। অন্যদিকে তারেক-বাবর-মামুন চক্র অস্ত্রবাজ সন্ত্রাসীদের হাতের তালুতে বসিয়ে রাষ্ট্র দখলের স্থায়ীত্ব পাওয়ার স্বপ্নে ছিল বিভোর। ড. ইয়াজউদ্দিন আহম্মেদকে ‘রোবট’ সাজিয়ে রাষ্ট্র ক্ষমতায় ফিরে আসা এবং লুটপাট সাম্রাজ্যের বিস্তার ঘটানোই ছিল জোটবাদীদের প্রধান লক্ষ্য। সংবিধানের ধারাবাহিকতার দোহাই দিয়ে খালেদা জিয়া তার স্বার্থ রক্ষায় ছিলেন মারমুখী। যে ‘দেশনেত্রী’, তত্ত্বাবধায়ক সরকার প্রথাকে '' শিশু আর পাগলের তত্ত্ব'' বলে আখ্যায়িত করেছিলেন- তিনিই ২০০৬ সালের অক্টোবর মাসে হয়ে উঠেছিলেন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান রক্ষক। মূল উদ্দেশ্য ছিল রাষ্ট্রীয় আসনের স্থায়ী ইজারা নেয়া।
মান্নান ভূঁইয়া-আব্দুল জলিল সংলাপ ভেস্তে যাওয়ার পর সহিংস রূপ নিতে থাকে দেশের রাজনৈতিক পরিস্থিতি। অন্যদিকে হাওয়া ভবনের পেশিশক্তি তাদের দাপট দেখাতে মজুদ করতে থাকে সকল অবৈধতন্ত্র। ঠিক এমনি অবস্থায় সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমানবাহিনীর উচ্চ পর্যায়ের মতৈক্যের প্রেক্ষিতে ‘ওয়ান-ইলেভেন’ ঘটাবার পক্ষে চূড়ান্ত সিদ্ধান্ত হয়। এর প্রধান রূপকারের ভূমিকায় দায়িত্ব পান সেনাবাহিনী প্রধান জে. মইন উ আহমেদ। আমি স্পষ্টতই মনে করি ‘ওয়ান-ইলেভেন’ জাতিকে একটি স্থায়ী ক্রান্তিকালের মুখোমুখি থেকে রক্ষা করেছে। মহান পথ তৈরি করতে হলে ধকল সইতেই হয়। ওয়ান-ইলেভেনের দুবছরে নিরপরাধ রাজনীতিক যারা আক্রান্ত হয়েছেন সে সংখ্যা কম। চরম দুর্নীতিবাজ অপরাধী রাজনীতিকদের সংখ্যাই বেশি। কিন্তু দুঃখের কথা হচ্ছে আজ চরম সেই অপরাধীরাও নিরপরাধীদের কাতারে মিশে যাওয়ার চেষ্টা করছে। অপরাধীরাও মুক্তি পাওয়ার প্রক্রিয়াই এগুচ্ছে। তারা তাদের অতীত জায়েজ করার আপ্রাণ চেষ্টা চালাচ্ছে।
আরো স্পষ্ট করে যদি বলি, তবে বলতে হবে মইন উ আহমেদ এবং অন্য ওয়ান-ইলেভেনের প্রবক্তারাই দেশকে জালেম ‘হাওয়া ভবন’ চক্রের হাত থেকে বাঁচিয়েছেন। তারেক-মামুন-বাবর চক্রের স্বপ্ন ভেঙে খান খান করে দিয়েছে সেই ওয়ান-ইলেভেনই। যে পথ ছাড়া এই চক্রকে হটানোর বিকল্প কোনো পথ খোলা ছিল না। আর সে কারণেই মইন উ আহমেদ মুক্তিকামী বাঙালি জাতির মনে উজ্জ্বল মানুষ হিসেবেই থেকে যাবেন।
দুই
রাষ্ট্র পরিচালনা করবেন রাজনীতিকরাই। সে কথা বারবারই বলেছেন মইন উ আহমেদ। না, তিনি প্রধান সামরিক আইন প্রশাসক হতে চাননি। এটা তার মহত্ত্ব। এই মহৎ ভাবনা অবশ্যই অনুসরণযোগ্য। একটা সার্বিক প্রক্রিয়ার মাধ্যমে তিনি রাজনীতিকে রাজনীতিকদের হাতেই তুলে দেয়ার কাজটি সম্পন্ন করেছেন। জনগণ ভোট দিয়ে মহাজোটকে বিপুলভাবে জয়ী করার সুযোগটি পেয়েছে। ঘৃণা ছুড়ে দিয়েছে জঙ্গিবাদ, সাম্প্রদায়িকতা এবং সন্ত্রাসী গডফাদারদের প্রতি। যারা বাংলাভাই, শায়খ রহমানকে প্রত্যক্ষ মদদ দিয়েছিল সেই আল-বদর-রাজাকার চক্রের সংসদ সদস্য পদ নেমে এসেছে প্রায় শূন্যের কোঠায়। হটে গেছে, রাজাকার প্রধানদের নর্তন কুর্দন। এই যে প্রাপ্তি, তা সম্ভব হয়েছে ওয়ান-ইলেভেনের ফলেই। এখন আমরা পত্রপত্রিকায় দেখছি, ওয়ান-ইলেভেন সময়ের অনেক তত্ত্বাবধায়ক উপদেষ্টাকে সংসদীয় কমিটির সভায় ডাকা হচ্ছে। তা ডাকা হতেই পারে। কারণ রাষ্ট্র এবং জনগণের প্রতি দায়বদ্ধতা তো তাদেরও ছিল।
২০০৭-২০০৮ সালে বাংলাদেশে অনেক কিছুই হতে পারতো। আরো অনেক স্বপ্নের বাস্তবায়ন হতে পারতো। তা হয়নি। কারণ সবকিছুরই একটি সীমাবদ্ধতা থাকে। কিংস পার্টি গঠন করে যেমন জনগণের মোটিভ পরিবর্তন করা যায়নি, তেমনি ঘৃণিত দুর্নীতিবাজদেরকে শাস্তি প্রদান করেও আটকে রাখা যায়নি। এক যুগেরও বেশি যাদের জেল হয়েছিল তারাও ভোটে জিতে এমপি হয়েছেন। এটা সম্ভব হয়নি বড় রাজনৈতিক দলগুলোর প্রভাবের কারণে। বলা হয়েছে সবই ছিল রাজনৈতিক ষড়যন্ত্র, প্রতিহিংসা। পার পেয়েছে প্রকৃত দোষীরা।
একজন দাগি মুক্তি পেলে এর পথ ধরে সব দাগিই মুক্তির চেষ্টা করে। বাংলাদেশে সেটাই হয়েছে এবং হচ্ছে। একই আইনজীবী প্রায় সকলের জন্য আইনি সহায়তা দিয়েছেন দলমতনির্বিশেষে। এই যে রাজনৈতিক পক্ষ-প্রতিপক্ষ, মূলত সেটাই ধ্বংস করে দিয়েছে গণমানুষের প্রত্যাশা। দোষী, যে দলেরই হোক না কেন তার শাস্তি পাওয়ার কথা। কিন্তু তার বাস্তবায়ন বাংলাদেশে হয়নি।
ওয়ান-ইলেভেনের পরবর্তী দুবছর পেরিয়ে প্রতিষ্ঠিত নবম জাতীয় সংসদ কতোটা জনপ্রত্যাশা পূরণ করতে পারবে তা সময়ই বলে দেবে। তবে যে অঙ্গীকার করে মহাজোট ক্ষমতায় এসেছে তারা যদি তা পূরণ করতে না পারে তবে আঁস্তকুড়ে নিক্ষিপ্ত হবে সেটাই নিয়ম। এশিয়ান হাইওয়েতে যুক্ত হওয়ার সরকারি সিদ্ধান্ত কিংবা ডিজিটাল বাংলাদেশ গড়ার বিশাল বাজেট প্রণয়ন করেই ক্ষান্ত হলে তো চলবে না। ওয়ান-ইলেভেনের কারণেই দেশে একটি শক্তিশালী নির্বাচন কমিশন প্রতিষ্ঠিত হয়েছে বলে বিশেষজ্ঞরা বলছেন। যে কমিশন, দেশের রাজনীতিতে অশুভ শক্তি বলে পরিচিত সা. কা চৌধুরীর শিক্ষাগত যোগ্যতা ‘নাই’ থাকার কারণে সংসদ সদস্য পদ নিয়ে চ্যালেঞ্জ করতে পারছে। স্পিকারকে তার সংসদ সদস্য পদ বাতিলের জন্য সুপারিশ করতে পারছে। এই জাতিগত অর্জনকে ছোট করে দেখার কোনো অবকাশ নেই।
মইন উ আহমেদ তার দায়িত্ব শেষ করে অবসরে গেছেন। আমরা দেখছি, তার অবসর নেয়ার দিনই একটি রাজনৈতিক দলের কিছু নেতা তার বিরুদ্ধে বিষোদগার করেছেন। ঐ সংগঠনের ছাত্ররাও তার কুশপুত্তলিকা পুড়িয়েছে। আমি মনে করি, চরম দুর্নীতিবাজ রাজনীতিকরা যদি দম্ভের সঙ্গে এই দেশে থাকতে পারে, তাহলে একজন বিবর্তনবাদী মইন উ আহমেদও এই দেশে শান্তিতে বসবাসের অধিকার রাখেন। তাকে হুমকি-ধামকি দিয়ে কোনো লাভ নেই। অবসরে চলে গেলেই তিনি দেশসেবা করতে পারবেন না তেমনও তো নয়।
বাঙালি জাতিকে দীর্ঘ পথ চলতে হবে। বাংলাদেশকে অতিক্রম করতে হবে হয়তো আরো অনেক প্রতিকূল সময়। আর তার প্রয়োজনে এই দেশে মইন উ আহমেদের মতো সঠিক সিদ্ধান্তবাদী, সাহসী মানুষের প্রয়োজন রয়েছে। জীবনবাজি রেখে তিনি এবং তার সতীর্থরা ওয়ান-ইলেভেনের চেতনার যে বীজ বপন করেছিলেন সে জন্য জাতিকে তাদের কাছে ঋণী থাকতেই হবে। মৌলবাদী-জঙ্গিবাদী ও তাদের দোসর দলগুলো ছাড়া, অন্য সকল রাজনৈতিক দলগুলোকেও এই সত্য মানতে হবে নির্দ্বিধায়। মইন উ আহমেদ যা পারেননি তার ব্যর্থতা, উনার একার নয়। জাতিকে এগুতে হলে সকল অপশক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতেই হবে। কুসুমাস্তীর্ণ হোক জে. (অব.) মইন উ আহমেদের আগামী দিনগুলো।
নিউইয়র্ক ,১৮ জুন, ২০০৯
-------------------------------------------------------------------
দৈনিক ভোরের কাগজ।ঢাকা। ২৮ জুন ২০০৯ রোববার প্রকাশিত
আলোচিত ব্লগ
এটাই আমি!

শুক্রবার সন্ধ্যাটা ঢাকার ফ্রেঞ্চ কালচারাল সেন্টারে কাটলো। এক বন্ধুর আমন্ত্রণে গিয়েছিলাম। মুভি ফ্যাস্টিভেল হচ্ছে শুনে আগ্রহ নিয়ে সেন্টারে ঢুকে রেজিষ্ট্রেশন করতে গিয়ে দেখি কার্টুন পিপলের মেলা চলছে! সেখানে সব... ...বাকিটুকু পড়ুন
শোকের সেকাল এবং একাল....
শোকের সেকাল এবং একাল....
আমাদের সেকালঃ ধরা যাক সেটা স্বাধীনতার আগে। তখনকার সময়ে কোনো আত্মীয় স্বজন বিশেষ করে মা-বাবা, ভাই-বোন কেউ মারা গেলে সেই পরিবারের বুক চাপড় মরন কান্নায় আকাশ বাতাস... ...বাকিটুকু পড়ুন
পুরুষদের একটু কম বয়সে বিয়ে করা উচিত নয় কি?
পুরুষদের একটু কম বয়সে বিয়ে করা উচিত নয় কি?

আমাদের সমাজে ছেলেদের বিয়ের আগে প্রতিষ্ঠিত হওয়ার একটা অলিখিত শর্ত আছে। পড়াশোনা শেষ করতে হবে, চাকরি করতে হবে, ভালো আয় করতে... ...বাকিটুকু পড়ুন
সব দোষ ইউনুসের

বাংলাদেশে শীতের আগমনী বার্তা পাওয়া যাচ্ছে। সাধারণত উত্তর গোলার্ধে এই সময় শীতকাল থাকে। তবে এবার ঠান্ডায় কাঁপাকাঁপি করার সুযোগ নেই। কারণ এবারের শীতকালে ঘটতে পারে ইতিহাসের অন্যতম স্মরনীয়... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।