যে নাম ধরে পাপড়ি উড়াতে উড়াতে তুমি
অতিক্রম করেছো নদী , সে নাম এখন মুছে
যাবার অপেক্ষায়। একটা বিনয়ী বিকেল ঠিক
এর আগে জানিয়েছে বিদায়ী সম্ভাষণ।একটা
শালিখ দাওয়ায়, ডানা ঝাপটাতে ঝাপটাতে
সাজিয়েছে বিরহ।পাইনি অনেক কিছুই , কিংবা
যে তুমি না পাওয়া শালুকচিত্র ধারন করে উজান
উত্থানকে জানিয়েছো স্বাগত , এখন সেই তুমিও
গ্রহমুখী। যে গ্রহের নাম অশ্রুহ্রদ ।
জানি ,থাকেনি অনেক কিছুই। চুম্বনচৈতন্য দিয়ে
ঘেরা পথ মিশে গেছে অন্য মেরুতে। তবু , নারী
তোমাকেই বলা যায় - আমি ভালো না থাকলে
কবিতারা ভালো থাকে না - বলেই
আমাকে ভালো থাকতে হয়, মাঝে মাঝে খুব
সুখী মানুষের ভূমিকায় করে যাই ; নির্মম অভিনয় !
ছবি- এগরন এনিও
আলোচিত ব্লগ
এটাই আমি!

শুক্রবার সন্ধ্যাটা ঢাকার ফ্রেঞ্চ কালচারাল সেন্টারে কাটলো। এক বন্ধুর আমন্ত্রণে গিয়েছিলাম। মুভি ফ্যাস্টিভেল হচ্ছে শুনে আগ্রহ নিয়ে সেন্টারে ঢুকে রেজিষ্ট্রেশন করতে গিয়ে দেখি কার্টুন পিপলের মেলা চলছে! সেখানে সব... ...বাকিটুকু পড়ুন
শোকের সেকাল এবং একাল....
শোকের সেকাল এবং একাল....
আমাদের সেকালঃ ধরা যাক সেটা স্বাধীনতার আগে। তখনকার সময়ে কোনো আত্মীয় স্বজন বিশেষ করে মা-বাবা, ভাই-বোন কেউ মারা গেলে সেই পরিবারের বুক চাপড় মরন কান্নায় আকাশ বাতাস... ...বাকিটুকু পড়ুন
পুরুষদের একটু কম বয়সে বিয়ে করা উচিত নয় কি?
পুরুষদের একটু কম বয়সে বিয়ে করা উচিত নয় কি?

আমাদের সমাজে ছেলেদের বিয়ের আগে প্রতিষ্ঠিত হওয়ার একটা অলিখিত শর্ত আছে। পড়াশোনা শেষ করতে হবে, চাকরি করতে হবে, ভালো আয় করতে... ...বাকিটুকু পড়ুন
সব দোষ ইউনুসের

বাংলাদেশে শীতের আগমনী বার্তা পাওয়া যাচ্ছে। সাধারণত উত্তর গোলার্ধে এই সময় শীতকাল থাকে। তবে এবার ঠান্ডায় কাঁপাকাঁপি করার সুযোগ নেই। কারণ এবারের শীতকালে ঘটতে পারে ইতিহাসের অন্যতম স্মরনীয়... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।