কিংবা বর্ষার ইতিকথা, হলফনামায় লিখিত
সাক্ষী দিতে দিতে বুঝে গেছি , আমরা কেউ
কারো নই। এবং একই নিবাসে পুষেছি সকল
বেদনাজ্ঞাতি, সকল স্পর্শের ইজারা ,তারপরও
স্বার্থপর হয়ে উঠেছি ভাগ করে নিতে মেঘের
মার্বেল। মানুষ এভাবেই ভাগ বাটোয়ারা নিয়ে
ক্রমশ: দাঁড়ায় আয়নার মুখোমুখি। আর লাল
ডোরায় তুলে রাখে ছায়ার ঢেউসমগ্র। যে দশক
আসে , যে দশক চলে যায় ........
ঠিক তার মতোই ফেরারি হতে হতে
ভাসে, মেঘমগ্ন জোনাক হাওয়ায় ।
ছবি- কার্লোস লেসা মারাগনি
সর্বশেষ এডিট : ০৯ ই জুলাই, ২০০৯ সকাল ১০:০৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


