somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

ফকির ইলিয়াস
আলোর আয়না এই ব্লগের সকল মৌলিক লেখার স্বত্ত্ব লেখকের।এখান থেকে কোনো লেখা লেখকের অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ, ছাপা, অনুলিপি করা গ্রহনযোগ্য নয়।লেখা অন্য কোথাও প্রকাশ, ছাপা করতে চাইলে লেখকের সম্মতি নিতে হবে। লেখকের ইমেল - [email protected]

রাষ্ট্র নিয়ন্ত্রণে কর্তৃত্বের প্রতিপক্ষ

১০ ই জুলাই, ২০০৯ সকাল ৮:২৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

রাষ্ট্র নিয়ন্ত্রণে কর্তৃত্বের প্রতিপক্ষ
ফকির ইলিয়াস
========================================
প্রথমেই একটি ভুলের জন্য সম্মানিত পাঠক-পাঠিকাদের কাছে ক্ষমা প্রার্থনা করতে চাই। গেল সপ্তাহের লেখায় (৩ জুলাই ২০০৯ প্রকাশিত কারাগারের বিষ, রাজনীতির মধু) একটি তথ্যগত ভুল হয়েছে অসাবধানতাবশত। প্রকৃতপক্ষে টিপাইমুখ ইস্যু নিয়ে বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া একটি চিঠি দিয়েছিলেন বর্তমান প্রধানমন্ত্রীকে। প্রধানমন্ত্রীর উচিত ছিল, বিরোধীদলীয় নেত্রীর এই চিঠির জবাব দেয়া এবং টিপাইমুখ ইস্যুতে একটি জাতীয় ঐক্য তৈরি করে তা মোকাবেলা করা। কিন্তু পত্রপত্রিকায় প্রকাশিত সংবাদ থেকে আমরা জানতে পারি, বর্তমান সরকারের পক্ষে মাননীয় প্রধানমন্ত্রী ওই চিঠিটির জবাব না দেয়ার কথাই নাকি ভাবছেন। আমি মনে করি, বেগম জিয়ার লেখা ওই চিঠিটির জবাব দেয়ার প্রয়োজন ছিল। এতে রাজনৈতিক সংহতি যেমন প্রতিষ্ঠিত হতো তেমনি সরকারি দল-বিরোধীদলের মধ্যেও সুদৃঢ় হতো পারস্পরিক আস্থা।
মহাজোট সরকার ইতোমধ্যেই ছয়মাস সময় পার করে দিয়েছে। ছয়মাস খুব বেশি সময় নয় যদিও, তবুও তাদের যাত্রাপর্ব কেমন হয়েছে তা একটু তলিয়ে দেখা দরকার। ভোরের সূর্য দিনের আগাম বার্তা জানান দিয়ে যায়। এমন একটি প্রবাদ আমরা প্রায়ই শুনি। সে হিসেবে মহাজোট তাদের প্রত্যাশিত এবং প্রস্তাবিত 'ডিজিটাল বাংলাদেশ' পর্বের শুরু কতটা করতে পেরেছে তা খুঁজে দেখা প্রয়োজন মনে করি।
বাংলাদেশ আওয়ামী লীগের সহযোগী ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ যে তান্ডব দেখিয়েছে এবং এখনও দেখাচ্ছে তা খুবই লজ্জাজনক। বর্তমান প্রধানমন্ত্রী সাংগঠনিক পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেবার পরও তারা দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মারামারি চালিয়েই যাচ্ছে। এটা কঠোর হাতে দমন করতে পারেনি সরকার। রয়েছে পিলখানা হত্যাকান্ড বিষয়েও সুষ্ঠু তদন্ত শেষ করতে না পারার অভিযোগ। তিন মাসেরও অধিক সময় পেরিয়ে গেলেও প্রকৃত দোষী কারা তা এখনও জানতে পারেনি জাতি। অথচ এই পিলখানা হত্যাযজ্ঞের মাধ্যমে মূলত সরকার পতনেরই পাঁয়তারা ছিল তা কারও অজানা নয়।
দেশে আইন-শৃঙ্খলা পরিস্থিতি ক্রমশই অস্থিতিশীল হয়েছে এবং হচ্ছে। এ বিষয়ে শান্তিরক্ষাকারী বাহিনী যথাযথ ব্যবস্থা নিতে ব্যর্থ হচ্ছে। তারা এতটাই অসহায় হয়ে পড়েছে যে, সিলেটের বিয়ানীবাজারের থানা অফিসার ইনচার্জকে নির্মমভাবে গুলি করে হত্যা করেছে খুনিচক্র। ডাবল মার্ডার, ট্রিপল মার্ডারের মতো ঘটনা শঙ্কিত করে রেখেছে গোটা জাতিকে।
এই পরিস্থিতি যখন অতিক্রম করেছে গোটা দেশবাসী, তখন মন্ত্রিপরিষদ বঙ্গবন্ধু কন্যাদ্বয় শেখ হাসিনা, শেখ রেহানার নিরাপত্তা নিশ্চিত করতে আইন পাস করেছে। এই আইনটি এর আগেও পাস করা করা হয়েছিল ২০০১ সালে। চারদলীয় জোট ক্ষমতায় এসে তা বাতিল করে। প্রশ্ন হচ্ছে রাষ্ট্রে রাজনৈতিক ক্ষমতা পরিবর্তিত হলে আবারও যে তা বাতিল করা হবে না এর কোন নিশ্চয়তা আছে কি?
শেখ হাসিনা ও শেখ রেহানার নিরাপত্তা প্রদান অত্যন্ত জরুরি তা বলার কোন অপেক্ষা রাখে না। কিন্তু তার জন্য আইন করতে হবে কেন? এ প্রশ্নটি অনেকেই তুলছেন। এবং এর মাধ্যমে জাতির জনকের দুই কন্যাকে গণবিচ্ছিন্ন কিংবা জনমানুষের মুখোমুখি দাঁড় করার প্রচেষ্টাও করছে কেউ কেউ। পরিবেশ পরিস্থিতি বদলে যাওয়ার কারণে হাসিনা-শেখ রেহানার নিরাপত্তা বিধান জরুরি তাতে সন্দেহ নেই। কিন্তু সে জন্য সরাসরি আইন না করে বিকল্প ব্যবস্থায় নিরাপত্তা নিশ্চিত করা যেত কি-না, তা নিয়ে ভাবলে ভাল হতো।

দুই
বর্তমান সরকার ৰমতায় আসার পর দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, কৃষি ও সার ক্ষেত্রে উন্নতি সাধনের যে সফলতা দেখিয়েছে তা উল্লেখযোগ্য ঘটনা। ঘূর্ণিঝড় আইলা মোকাবেলা করা, ডিজিটাল বাংলাদেশ গঠনের অনুকূলে বাজেট প্রণয়নও কিছুটা আশার সঞ্চার করেছে জনমনে।
একটি কথা কারোরই অজানা নয়, বাংলাদেশের মানুষ আর কথার ফুলঝুরিতে বিশ্বাস স্থাপন করতে পারছে না। তারা এখন দেখতে চায় কর্মের হাত। ফলে বড় বড় বুলি কপচানো এখন আর জনগণকে খুব আহ্লাদিত করতে পারছে না। দেশে ইতিহাস বিকৃতির নামে জামায়াত-বিএনপি জোট যে মহড়া দেখিয়েছে তা ছিল কল্পনারও অতীত। নামকরণের মহোৎসবই তারা করেনি বরং বীর মুক্তিযোদ্ধাদের নাম বাদ দিয়ে তারা নামকরণ করেছে বিভিন্ন স্থাপনার। বর্তমান সরকার সেসব নামগুলো আবার যুক্ত করছে। দেশের টাকার নোটে জাতির জনকের ছবিযুক্ত করার ঘোষণাও এসেছে।
টাকার নোটে জাতির জনকের ছবিযুক্ত হলেই তার প্রতি জাতির সম্মান আরও বেড়ে যাবে কিনা, তা নিয়েও কথা উঠছে। মোটকথা দেশে এখনও সেই পক্ষটি বলেই যাচ্ছে, শেখ মুজিব যা করেছিলেন তা আপাতত ভুলে গিয়ে দেশ গড়ে তোলো। কিন্তু ইতিহাস অবজ্ঞা করে যে দেশ গড়া যায় না, তা সেসব বেকুবেরা জেনেও না জানার ভান করছে।
এ সময়ে বিএনপির একজন প্রভাবশালী নেতা সম্প্রতি নিউইয়র্ক সফরকালে এক কর্মিসভায় বলে গেছেন আওয়ামী লীগকে তাদের যুক্ত-বিযুক্তকরণের খেলা খেলতে দিন। আমরা ক্ষমতায় এলে আবার সবকিছু পাল্টে দেব। এই যে পাল্টে দেয়ার রাজনীতি, এই যে যুক্ত-বিযুক্তকরণের রাজনীতি তাতে কি দেশের মানুষ উপকৃত হচ্ছে? তা কি দেশের জন্য মঙ্গল বয়ে আনবে? এর থেকে চির পরিত্রাণের উপায় কি?
মনে রাখতে হবে, রাষ্ট্রকে অস্থিতিশীল করে তোলার প্রচেষ্টা অব্যাহত আছে। একটি পক্ষ সব সময়ই চাইছে বাংলাদেশে তাদের কর্তৃত্ব প্রতিষ্ঠিত রাখতে। এই চক্রটি বড় অশুভ। তারা সব সময়ই জনগণ এবং মহান মুক্তিযুদ্ধের চেতনার প্রতিপক্ষ বলেই বিবেচিত। তারা দরকার মতো খোলস পাল্টাবে। দরকার হলে সরকারের কিছু গুণগানও গাইবে। এই সময়ে চুপসে পড়া সেই আলবদর-রাজাকাররা খুব নীরব আছে তা ভাবার কোন অবকাশ নেই। সন্ত্রাসী-জঙ্গিবাদ করেই হোক আর সরকারের অভ্যন্তরে কোন্দল সৃষ্টি করেই হোক তারা তাদের বিষদাঁত ফোটাবার চেষ্টা করবেই। তা সজাগ দৃষ্টিতে মোকাবেলা করতে হবে বর্তমান সরকারকে।
একটা সময় থাকে যখন প্রজন্মকে দিকনির্দেশনা দিতে না পারলে তারা পথভ্রষ্ট হয়। প্রায় আটত্রিশ বছর বয়সী বাংলাদেশের প্রজন্ম সেই সময়টি অতিক্রম করছে। আর এই সময়ে পাওয়ার চেয়ে হতাশার বহিঃপ্রকাশই বেশি। ডে-লাইট সেভিংস টাইম যদি রাষ্ট্রের উপকারে আসে তবে এটাও হতে পারে নতুন ভাবনার একটি উদাহরণ। এ রকম নতুন ভাবনার দ্বার উন্মোচন চাই প্রতিটি কর্মক্ষেত্রে।
নিউইয়র্ক ,৭ জুলাই ২০০৯
-------------------------------------------------------------------
দৈনিক সংবাদ।ঢাকা।১০ জুলাই ২০০৯ শুক্রবার প্রকাশিত

ছবি- আনা সাইযকা
সর্বশেষ এডিট : ১০ ই জুলাই, ২০০৯ সকাল ৮:২৮
৯টি মন্তব্য ৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

এটাই আমি!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৮ শে নভেম্বর, ২০২৬ ভোর ৪:৪০



শুক্রবার সন্ধ্যাটা ঢাকার ফ্রেঞ্চ কালচারাল সেন্টারে কাটলো। এক বন্ধুর আমন্ত্রণে গিয়েছিলাম। মুভি ফ্যাস্টিভেল হচ্ছে শুনে আগ্রহ নিয়ে সেন্টারে ঢুকে রেজিষ্ট্রেশন করতে গিয়ে দেখি কার্টুন পিপলের মেলা চলছে! সেখানে সব... ...বাকিটুকু পড়ুন

শোকের সেকাল এবং একাল....

লিখেছেন জুল ভার্ন, ২৮ শে নভেম্বর, ২০২৬ সকাল ৮:৫৯

শোকের সেকাল এবং একাল....

আমাদের সেকালঃ ধরা যাক সেটা স্বাধীনতার আগে। তখনকার সময়ে কোনো আত্মীয় স্বজন বিশেষ করে মা-বাবা, ভাই-বোন কেউ মারা গেলে সেই পরিবারের বুক চাপড় মরন কান্নায় আকাশ বাতাস... ...বাকিটুকু পড়ুন

পুরুষদের একটু কম বয়সে বিয়ে করা উচিত নয় কি?

লিখেছেন নাহল তরকারি, ২৮ শে নভেম্বর, ২০২৬ সকাল ১০:০৭

পুরুষদের একটু কম বয়সে বিয়ে করা উচিত নয় কি?



আমাদের সমাজে ছেলেদের বিয়ের আগে প্রতিষ্ঠিত হওয়ার একটা অলিখিত শর্ত আছে। পড়াশোনা শেষ করতে হবে, চাকরি করতে হবে, ভালো আয় করতে... ...বাকিটুকু পড়ুন

সব দোষ ইউনুসের

লিখেছেন সৈয়দ কুতুব, ২৮ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১:৫০


বাংলাদেশে শীতের আগমনী বার্তা পাওয়া যাচ্ছে। সাধারণত উত্তর গোলার্ধে এই সময় শীতকাল থাকে। তবে এবার ঠান্ডায় কাঁপাকাঁপি করার সুযোগ নেই। কারণ এবারের শীতকালে ঘটতে পারে ইতিহাসের অন্যতম স্মরনীয়... ...বাকিটুকু পড়ুন

×