পাপ করিনি -এমন ধৃষ্টতা আমি দেখাতে পারি না। ঝড়
আসে ঈশ্বরের বাড়ী থেকে ,কিংবা ঘূর্ণিকে আটকে দেবার
প্রত্যয় নিয়ে আমি যখন মুখোমুখি দাঁড়াই; তখন মনে হয়
আমি ঈশ্বরের বিরুদ্ধেই লড়ছি দ্রোহ ও দারিদ্র নিয়ে।আর
বার বার স্পর্শ করছি পাপের পরত।
মিথ্যা বলিনি - এমন ঘোষনা দিয়ে আমি হতে পারি না
সত্যের দেবদূত।কয়েকটা গোলাপ কে গলাটিপে হত্যা
করেছিলাম, কিংবা কয়েকটি অক্ষর ছিঁড়ে ভাসিয়ে দিয়ে
ছিলাম প্রতিবেশী সুরমার বুকে - সে দহন নিয়ে আমি
আজও সনাক্ত করি আমার পাঁজর।
পাপে আমার কোনও অনাসক্তি নেই। বরং তুমি স্নিগ্ধতায়
পরিশুদ্ধ হও। সন্ধ্যারা প্রণত হলে তাকেও ঘিরে রাখে পূজারী
আকাশ। আমি পাপী হতে চাই। পরতে পরতে মিশে গিয়ে
আবার তোমার মাঝেই নিজের অংকুরোদগম ঘটাতে চাই
পাপে ও প্রণয়ে।
ছবি- ইব্রাহিম সাবাজ পেকদেমির
তুমি পরিশুদ্ধ হও ,আমি ছুঁয়ে দেখবো পাপের পরত
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
১০টি মন্তব্য ১০টি উত্তর
আলোচিত ব্লগ
এটাই আমি!

শুক্রবার সন্ধ্যাটা ঢাকার ফ্রেঞ্চ কালচারাল সেন্টারে কাটলো। এক বন্ধুর আমন্ত্রণে গিয়েছিলাম। মুভি ফ্যাস্টিভেল হচ্ছে শুনে আগ্রহ নিয়ে সেন্টারে ঢুকে রেজিষ্ট্রেশন করতে গিয়ে দেখি কার্টুন পিপলের মেলা চলছে! সেখানে সব... ...বাকিটুকু পড়ুন
শোকের সেকাল এবং একাল....
শোকের সেকাল এবং একাল....
আমাদের সেকালঃ ধরা যাক সেটা স্বাধীনতার আগে। তখনকার সময়ে কোনো আত্মীয় স্বজন বিশেষ করে মা-বাবা, ভাই-বোন কেউ মারা গেলে সেই পরিবারের বুক চাপড় মরন কান্নায় আকাশ বাতাস... ...বাকিটুকু পড়ুন
পুরুষদের একটু কম বয়সে বিয়ে করা উচিত নয় কি?
পুরুষদের একটু কম বয়সে বিয়ে করা উচিত নয় কি?

আমাদের সমাজে ছেলেদের বিয়ের আগে প্রতিষ্ঠিত হওয়ার একটা অলিখিত শর্ত আছে। পড়াশোনা শেষ করতে হবে, চাকরি করতে হবে, ভালো আয় করতে... ...বাকিটুকু পড়ুন
সব দোষ ইউনুসের

বাংলাদেশে শীতের আগমনী বার্তা পাওয়া যাচ্ছে। সাধারণত উত্তর গোলার্ধে এই সময় শীতকাল থাকে। তবে এবার ঠান্ডায় কাঁপাকাঁপি করার সুযোগ নেই। কারণ এবারের শীতকালে ঘটতে পারে ইতিহাসের অন্যতম স্মরনীয়... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।