যে প্রহরীরা আমাকে দেখায় পথ, তাদের পিছু ফেলে এগিয়ে
যাই বিপণন বনে। এখানে পাতারা থাকে স্বাধীন রঙের বৈভব
নিয়ে।মৌসুম শেষ হলে বৃক্ষেরা ও পরে নেয় মৌল পরিচ্ছদ।
আমি আমাকে বদলাতে পারি না। প্রেমের লালিত পিঞ্জর হৃদয়ের
পোষ্য হতে হতে এভাবেই ক্ষয় হয়ে যায়। বিলীনের অন্য নাম
বৈধব্য। আর ভালোবাসার অন্য নাম বহুদূরে হারিয়ে হাওয়া সিঁড়ি।
আমি সেই সিঁড়ি খুঁজি। না পেয়ে নিষাদ মনে খুলে পড়ি বিসর্গের
বই। তারপর একা একা হেঁটে যাই পরিচিত সমুদ্রের বাড়ি ।
ছবি- ক্রিস আ্যান
সর্বশেষ এডিট : ২৩ শে জুলাই, ২০০৯ সকাল ১০:১৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



