ঈদের জামাত শেষ করে একটা কফি নেবার জন্য স্টারবাক্স কফিশপে
দাঁড়িয়েছি । বেশ লম্বা লাইন । অধিকাংশই ঈদের নামাজ শেষ করে আসা মুসল্লি । যারা কাউন্টারে সার্ভ করছেন , তারাও বাঙালী ।
আমার সামনেই দাঁড়ানো ষাটোর্ধ একজন। ক্লিনশেভড। খাঁটি সিলেটি
ভাষায় কাউন্টারের সুদর্শনা মহিলাকে বললেন , '' ভাই রে একটা মিডিয়ামকফি দিলাউকা ''।
আমি ভ্রূ কুঁচকে তাকাবার আগেই দেখি , মৃদু হাসির রোল পড়ে গেছে
কাউন্টারের ভেতরে। বুকে ''ম্যানেজার '' ট্যাগ লাগানো যে তরুণ , তিনি
এগিয়ে আসতেই কাউন্টারের ঐ মহিলা বললেন, '' চাচাভাইসাবরে একটা মিডিয়াম কফি দিলাউকা, রুমেল ভাই !''
আমি মুখ টিপে না হেসে পারলাম না। যিনি নিজেকে 'ভাই' বানাতে
চেয়েছিলেন , আঠারোউর্ধ্ব সুদর্শনার কাছে তিনি হয়ে গেলেন -
'চাচাভাইসাব'।
হায়রে বয়স লুকাবার প্রচেষ্টা !
পেছেনে চেয়ে দেখি মুখ টিপে হাসছেন , লাইনে দাঁড়ানো আরো কয়েকজন ।
আলোচিত ব্লগ
পূর্ণিমার চাঁদ যেন

দ্বীপ সরকার এর দুটি কবিতা

মুক্তোর মতোন অভিমান
চারপাশাটায় ছড়িয়ে আছে মুক্তোর মতোন অভিমান
অতি ধ্রুবকের মতোন চিকচিক
অতি সৌন্দর্যের রঙে——অতি মায়াময়
অসংখ্য অভিমান——লাল নীল সবুজ
কোনটা মুচকি হাসে
কোনটা ঘাড়তেড়া প্রজাপতির মতোন দূরে চলে যায়
একটা চেনা অভিমান——
গোধূলি চিরে পুবদিক থেকে... ...বাকিটুকু পড়ুন
মহাজাগতিক + মানব প্রেম ভালোবাসা
মহাজাগতিক + মানব প্রেম ভালোবাসা

মহাকাশের শূন্যে ধনাত্মক আর ঋণাত্মকের খেলা,
ইলেকট্রন আর প্রোটন মিলে গড়ে আলোর মেলা।
কোটি আলোকবর্ষ দূরে জ্বলে উঠে নক্ষত্রের মেলা,
তারাদের ওই মিটিমিটি আলোয় চলে মহাকালের খেলা।
বিপরীতের অদৃশ্য... ...বাকিটুকু পড়ুন
=ব্যাঙ্গালোরের দিনগুলি-০১=
০১।

২০২২ সালে গিয়েছিলাম ব্যাঙ্গালোরে। তাসীনের বাপ হার্টের সমস্যা ছিল। প্রায় এক সপ্তাহ ছিলাম অইখানে। পরে কলকাতা এসে প্রায় চার পাঁচদিন ছিলাম। মোবাইল ভরে ছব নিয়ে আসছিলাম। কিন্তু পোস্টই করা হয়নি।... ...বাকিটুকু পড়ুন
বোবা কান্না.....
বোবা কান্না.....
আমার ধারণা- বোবা প্রাণীদের চেয়ে বোবা মানুষের অসহায়ত্ব অনেক বেশি। কারণ, বোবা প্রাণীদের নিজস্ব ভাষা আছে, পারস্পরিক বোঝাপড়া আছে। কিন্তু একজন বাক্প্রতিবন্ধী মানুষকে এমন এক জগতে বসবাস করতে হয়,... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।