যেসব দৃশ্যগুলো ফিরিয়ে নিতে পারো :
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
পোড়া কর্পুরের গন্ধ স্পর্শ করছে মমির শরীর,
ভাঙা কলমের নিব ছুঁতে পারছে না ভরা কালির দোয়াত,
অচেনা সাগর অথবা ভূতলে বিনা নোটিশে হারিয়ে গেল
২৩৯ জন যাত্রী সহ মালয়েশিয়ান এয়ারলাইনসের যে ফ্লাইট-
এমএইচ৩৭০,
আমার সামন থেকে তুমি সেসব দৃশ্যগুলো সরিয়ে নাও।
সরিয়ে নাও এই বসন্তে- হত্যাকারী কোকিলের ছবি,
যার গান গাইবার কথা ছিল- সে
হত্যা করেছে পুষ্প,পথ্য ও পরিবেশ।
সরিয়ে নিতে পারো আরও অনেক কিছুই। কাঁচা কমলালেবুর খোসার গন্ধ বুকে
নিয়ে যে শিশু যাপন করতে চেয়েছিল বিগত শীত- সরিয়ে নিতে পারো তার
পরাজয়ের কান্নাদৃশ্য। যে পাখিটি পরিযায়ী জীবন কাটাতে এসেছিল সাইবেরিয়া
থেকে- যে পাখি রসনা হয়েছে শিকারীর ভোজন তালিকায়, সরিয়ে নিতে পারো
তার পালকের জখমকল্প গুলোও।
আমি তোমাকে আপাততঃ সরিয়ে নিতে বলছি-
সূর্যের উপর থেকে তোমার ছায়া।
॥ নিউইয়র্ক / ২৩ মার্চ ২০১৪ ॥
১১টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
গালিব সাহেব, মিথ্যারও তো একটু সামাজিক মর্যাদা আছে!

মির্জা গালিব বলেছেন -
“পৃথিবীর সবচেয়ে বেশি মিথ্যা বলা হয় ধর্মগ্রন্থ ছুঁয়ে, যেটা আদালতে। আর সবচেয়ে বেশি সত্য বলা হয় মদ ছুঁয়ে, যেটা পানশালা।”
গালিব সাহেব, আপনার কথায় যুক্তি আছে।... ...বাকিটুকু পড়ুন
লাউঞ্জ এন্ড ফুড রিভিউ; দ্যা সেন্স

নিয়মিত-অনিয়মিত গত এক যুগ ধরে ভ্রমণ করছি এবং প্রায়োরিটি পাস দিয়ে বিভিন্ন দেশের এয়ারপোর্টে লাউঞ্জ ব্যবহার করছি প্রায় ৪ বছর ধরে। দীর্ঘ ফ্লাইট, লং ট্রানজিটের মধ্যে এয়ারপোর্টে ফ্রিতে দৃষ্টিনন্দন,... ...বাকিটুকু পড়ুন
অধরা বালিকা

লোভনিয়া তুমি এক অধরা বালিকা
ঘুমগুলো কেড়ে নাও ধুম করে তুমি
অথচ আমার জন্য তুমি মরুভূমি
পর ঘরে মহারানি হয়ে থাক চাই।
পরের হৃদয় রাজ্যে থাকবে মালিকা
তেমনটা আশাকরি। তাতেই যে আমি
অনেক প্রশান্তি... ...বাকিটুকু পড়ুন
যেখানে খোদা নেই; সেই ঠিকানার সন্ধানে( একটি দীর্ঘ সুফি দার্শনিক আত্মজিজ্ঞাসা)

প্রথমেই জানাই আমার এই লেখাটি ব্লগার মরুভুমির জলদস্যুর লেখা “শরাব পিনে দে”
হতে উৎসারিত, তাই তাঁর প্রতি জানাই কৃতজ্ঞতা ।
সেই লেখাটিতে তিনি মির্জা গালিব এর বিখ্যাত শেরটি... ...বাকিটুকু পড়ুন
২৮ বছর পর ঋণের খোঁজে সন্তান বনাম হাজার কোটি টাকার খেলাপি: আমাদের ব্যাংকিং ও শেয়ারবাজারের ট্র্যাজেডি
সংবাদের পাতার দুটি বিপরীতমুখী ছবি সাম্প্রতিক সময়ে আমাদের চরম এক সামাজিক ও অর্থনৈতিক বৈপরীত্যের মুখোমুখি দাঁড় করিয়ে দেয়।
একদিকে আমরা দেখি, ২৮ বছর আগে বাবার নেওয়া মাত্র ১০ হাজার টাকার দাদন... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।