রিপুর বশে, মোহের দেশে অসাধনে যায় জীবন
আমার তো আর হইলো না সাধন ভজন ॥
১
জীবন ছোট, কর্ম বড় যার
সে দেখিবে আলোর জ্যোতি
ধরবে নিরাকার রে, পাইবে সাকার
বন্দী করে দমের শুমার— গাইতে বন্ধুর গুণকীর্তন ॥
২
পুতুল নাচের বেঘোর নিশীতে
ষড়রিপু, মূলধন আমার
নিলো যে জিতে রে, গেলাম হারিতে
জুয়া খেলার এই বাজী তে— পাইলাম বেদনা-চন্দন ॥
৩
সৌরপুরে আয়ু উড়ে যায়
ফকির ইলিয়াস একা বসে
বিরহের গান গায় রে, একতারা বাজায়
সাধে ভরা ভবের খেলায়— আর কি ফিরবো কখন ॥

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


