বৃত্তান্তহীন ভ্রমণবিলাপ
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
বৃত্তান্তে কখনও ভ্রমণের কাহিনি লেখা থাকে না।পদ্মায় ফিরেছে মাঝিরা,
আবার ধরা পড়বে ঝাঁক ঝাঁক ইলিশ, আবার রূপোলি ঝলকে হেসে উঠবে
ঢেউয়ের কিনার— এমন সংবাদ মুখে ফিরে যায় দিগন্তের পাখি। আর
মানুষেরা সাহসী বাহুর হাড়ে সাঁতারের কৌশল লিপিবদ্ধ করে এগিয়ে যায়,
যেতে থাকে এই জীবনের মহান উদ্যানে, যেখানে থাকে ফুল-থাকে কাঁটা।
আমি কাঁটার নিগুঢ় আলোয় বহুবার পরখ করেছি আমার মুখ। দেখেছি—
ভোমর উড়ে যাবার পর পুষ্পের বিরহ বিলাপ, বিচ্ছেদের অনন্ত লহরী।
দেখেছি, সারারাত জাল বেয়ে মাছ না ধরার বেদনা নিয়েও ঘরে
ফিরছে বয়স্ক ধীবর। প্রিয়তমার আঁচলে চোখ মুছতে মুছতে কেবলই বলছে,
এই গঞ্জ আর আমাদের নয় সখি,
চলো, অন্য কোনো গ্রামে, যেখানে নদী নেই- ক্রন্দন নেই।
॥ নিউইয়র্ক / ১৭ অক্টোবর ২০১৪ শুক্রবার, ভোররাত- ১:৩০ ॥
১টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
দেশভাগের পর-

সময় তখন ১৯৫০ সাল।
ওমর আলীর জ্বর এসেছে। জ্বর নিয়েই তিনি পত্রিকা পড়ছেন। দীর্ঘদিনের অভ্যাস। টারজান গিয়েছে বাজার করতে। এর আগেও টারজান বেশ কয়েকবার বাজার করেছে। বাজার করতে... ...বাকিটুকু পড়ুন
হায়ার সেলফ্

শীতের সময়ে রাত ১০ টা অনেক রাত। আর তা যদি হয় শহর থেকে দূরে শহরতলীতে,আবাসিক এলাকার আশপাশে,তাহলে তো কথাই নেই। রাত আটটা বাজতে না বাজতেই পাড়ার সকলে সেখানে... ...বাকিটুকু পড়ুন
এফএম রেডিও

শাহজালাল রুমি দেশ ছেড়েছেন কার ভয়ে ?

থাপ্পড়-কাণ্ডের পর দেশ ছেড়েছেন শাহজালাল রুমি। টঙ্গীতে নিজের মেয়ের সঙ্গে ঘটে যাওয়া অন্যায়ের প্রতিবাদ করাই যেন কাল হয়ে দাঁড়িয়েছে তাঁর জন্য। গণমাধ্যমের সামনে প্রকাশ্যে হত্যার হুমকি, ব্যক্তিগত বার্তায় ভয়ভীতি প্রদর্শন,... ...বাকিটুকু পড়ুন
ব্লগের ওসমান হাদী সৈয়দ মশিউর রহমানের ব্যান
এ আমি কী দেখলাম! ব্লগের প্রতিবাদী মুখ, ভারতের যম, ওসমান হাদীর মুখপাত্র, একাত্তরকা গণ্ডগোলের ব্যাপারে সচেতন মুখ সৈয়দ মশিউর রহমানের ব্লগটি স্থগিত অথবা বাতিল করা হয়েছে। দেশে যখন সামান্য চুমু... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।