দিগম্বর হও অথবা বর্জন করো প্রাপ্ত পদক
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
ঝুলে থাকে অনেক কিছুই।ঝুলে থাকে মেঘ,মুলো।ঝুলে থাকে ঝুলো
ঝুলোর ভেতরের শিরা-উপশিরা। ধমনীর স্পন্দন। কেউ কেউ তা
ছুঁতে গিয়ে ঝুলে যায় নিজেই।সংবাদ শিরোনাম হয়। সিলিং ফ্যানে
ঝুলে থাকার ছবি ছাপা হয় কাগজে। কেউ কেউ বলে- আহা !
খুব সম্ভাবনাময় কবি ছিল সে !
সৃজনশীল ও মননশীল গ্রন্থপরিচয়ের নীচে ঝুলে থাকে ব্রয়লার মুরগীর
বিজ্ঞাপণ। দেশি রুই, মিষ্টি কুমড়া, শিম, গ্রিনফিল্ড ডিম- সবকিছুর
প্রচার প্রবণতা দেখে নবীন কবি ভাবে, গ্রন্থ ও মুরগী একই পাড়ায়
গড়বে বসতি ভবিষ্যত গ্লোবাল খামারে। কবিতা আরও দিগম্বর হবে,
আরও অশ্লীল হয়ে বা'হাত দেখাবে তার ভঙ্গুর ছলাকলা। নপুংশক
সময়ের তাবেদার হয়ে নবীন কবি নিজেই খুব দ্রুত পাবে বহুল
পরিচিতি। দু'একটা পদকও জুটে যাবে তার ঝুলোয়।
আজকাল পদক দাতারাও দিগম্বর কবি খুঁজে বেড়ায় রাস্তায় রাস্তায়।
কর্পোরেট বেনিয়ারা নিয়ন্ত্রণ করে সাহিত্যের তালুক। ভালুকের মতো
কেউ কেউ লাফ দিয়ে বলে- আমাকে চেনো না !আমিই ছিলাম ওই
'সাহিত্যিক নির্বাচক কমিটি'র প্রধান বিচারক।
মূলতঃ যারা ন্যাংটো রাজার মতো কথিত সাহিত্যের মধ্যসড়ক দিয়ে
হাঁটে, অথবা যারা মদে বুদ হয়ে চড়-থাপ্পড় খেয়ে বর্জন করে
প্রাপ্ত পদক- অথচ প্রকাশিত ক্রোড়পত্রে ছাপার অক্ষরে থেকে যায়
তার তোষামোদকারীদের তালিয়া তালিকা। গলায় ঝুলানো থেকে
যায় ক্রেস্ট, পকেটে থেকে যায় প্রাপ্ত নগদ টাকাকড়ি।
এরাই এখন সাহিত্যের বাজারি মধ্যমনি !
অতএব বলি, হে বালক-বালিকা,
হে অনাগত দিনের কবি ও লেখক,
দিগম্বর হও ! বেছে নাও শর্টকাট অথবা বর্জন করো নিজ
পদছাপের পদক। ভাবো- এই পদছাপ তোমার নয়, এই হস্তরেখা
কিংবা ডিএনএ'-র লালা তোমার নয় কিছুই।
অন্য কারও, অন্য কারও !
ন্যুডল্যাণ্ড আমাকে তার বশ্য করতে চেয়েছিল অনেক আগেই।
বলে রাখি-
পারেনি , পারেনি ।
** নিউইয়র্ক ॥ ৩০ জানুয়ারি- ১ ফেব্রুয়ারি, ২০১৫ **
২টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
”আমার রাজনীতির রূপরেখা” -- জিয়াউর রহমান

শহীদুল ইসলাম প্রামানিক
আমি তখন দৈনিক দেশ পত্রিকায় চাকরি করি। এটা আমার দ্বিতীয় চাকরি। প্রথম চাকরি নিয়েছিলাম ব্রিটিশ আমলের প্রকাশিত দৈনিক আজাদ পত্রিকায়। আজাদ পত্রিকাটি ব্রিটিশ আমলে মুসলমানের পক্ষের একমাত্র... ...বাকিটুকু পড়ুন
ওরা জিডিপি আর সেমিকন্ডাক্টরে ব্যস্ত , আমরা ব্যস্ত গোরুর জিয়াফত নিয়ে ....।

গতকাল মামার ফোন এল দুবাই থেকে, রাতের বেলা। বললেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে গরু জবাই করে জিয়াফত খাওয়ার খবর এখান পর্যন্ত পৌঁছে গেছে, ব্যাপার কী? আমি বললাম, মামা, ওরা গরুর মাংস... ...বাকিটুকু পড়ুন
মীর জাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির ঐতিহাসিক চুক্তি! যে চুক্তির জন্য বাংলার স্বাধীনতার সূর্য ২০০ বছরের জন্য অস্তমিত হয়েছিল!

আমরা পলাশী যুদ্ধের কথা জানি। কিন্তু এই যুদ্ধ শুরু হওয়ার আগে যে একটি ঐতিহাসিক চুক্তি হয়েছিল মীরজাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্ণধার লর্ড ক্লাইভের এর সাথে সেটা সম্পর্কে খুব কমই... ...বাকিটুকু পড়ুন
যার যার ধর্ম, তার তার উৎসব....

যার যার ধর্ম, তার তার উৎসব....
“ধর্ম যার যার, উৎসব সবার”- শুনতে চমৎকার, জনপ্রিয়ও বটে। কিন্তু কথাটি কি ধর্মীয় বিশ্বাসের বাস্তবতার সঙ্গে পুরোপুরি সংগতিপূর্ণ?
আমার কাছে তা নয়। এধরণের বাণী... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

