
প্রার্থনার আলো ॥ ফকির ইলিয়াস
........................................................
একাদশী আকাশ দেখি।এই গতিপথে আমার ভ্রমণ,নিশ্চিত
জন্মের জলে ভাসিয়ে নেয় শব্দখেলা দিন,শাসনের রাত।
খুলে দিলে উদার প্রভাত,কে না পূজারী হয় বিজয়া দশমে.
তারপর মনোজ বীক্ষণে খুঁজে কাঁপনের দীর্ঘ প্রহর
ডর-ভয় কিছুই থাকে না,বিলাপ সমগ্র থেকে ধার নিয়ে
প্রার্থনার আলো,গোলার্ধে শুভার্থী হয়- ডুবে শিল্পকামে।
@
সর্বশেষ এডিট : ১৬ ই জানুয়ারি, ২০১৮ রাত ২:৩৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




