উল্টোপথে ভালোবাসা
ফদিাতো মশিকা
একটা গল্প বলি, রূপকথা বা ধূমায়িত প্রেমের গল্প
অথবা রাতজাগা নিশীপক্ষীর অবাধ্য সন্তরন
বা ছুঁয়ে দেওয়া, হারিয়ে যাওয়া রাতের গল্প
তুমি কি এখনো জেগে ময়ুরাক্ষী, মন নিশাচর।
রংধনু চোখ নিয়ে হেটে যায় মন চোখে মুখে
ক্লান্তি জাগলে যদি উদ্বাস্তু তোমার অনন্ত
কথোপকথনে নোঙর তুলে ভালোবাসা জাহাজ
তখনও কি তোমার কামার্ত চোখে কুরে কুরে খায় না আমায়।
দিন শেষে রাত এলে ধূমায়িত প্রেমের গল্প যদি
ছুয়ে দেয় কালের ঘাম অথবা অবারতি মাঠ
তখন কি কামার্ত তুমি জেগে ওঠো হয়ে যাও
বনপোড়া মায়াবী হরিণী আর বাজাও অযথা প্রেমের ভেপু
রাতজাগা নিশিপক্ষী গোধূলী রং এলেই বসে যাই
লিখে যাই নিশিকাব্য রং, বাতাসের গন্ধ মাখি
ভালোবাসা খুজে ফিরি, শুনে যাই আকাশ ক্রন্দন
তখনও কি তোমার দ্বিগম্বরতা থাকে আমার তীব্র আকর্ষন
বোতলের শেষ জলে ভিজে গেলে, পুড়ে গেলে
মন হয় কি শান্ত শীতল গোধূলির রং
হয় কি ভেতরের পশু অমঙ্গল বশ
তখনও কি জেগে থাক কামার্ত তুমি ভোরের প্রতীক্ষায়
(তোমাকে বলছি আমি, ঘুমাও তুমি
রাত জাগলে অসুখ করবে, লক্ষীটি
এতো কামর্ত হয়ো না ?)

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




