কাব্য ও কবি
ফদিাতো মশিকা
১.
আকাশ বাজালে ভেঁপু বাতাসের গন্ধে ভাসে
শিস দেওয়া কোকিলের কাক হওয়ার তীব্র আর্তনাদ
ফসিলের বুক দেখে হু হু কেঁদে ফেওে উদভ্রান্ত সকাল
নেতিয়ে পড়া লতার ডগাতে লাগা শিশির নির্ভীক হয়
ওৎ পেতে থাকা বাঘিনীর চোখ মায়াবী হরিণীর আশ্রয়
আমাদের যুদ্ধ ক্ষেত্রে জেগে উঠে ভালবাসার মৃত চর
জনাত্তীর জলস্নান কবির চোখে কাব্য চলকায়
(জাফরানী রং দেখে শীতের বিকেল শুকায় কামিনীর ত্বক)
২.
বাঁধ ভেঙ্গে মনেতে ঢুকে গেলে কাদার বহর
চোখের মনতিে জাগে আশ্চার্য কামরূপ কামইক্কা চর
হাতে হাত লেগে গেলে শহর উমুক্ত নগর
হলে যদি পুড়ে যাওয়া চোখ মুখ প্রশান্তি খুঁজে
তোমাতে মিশতে শহর বাহুতে উল্কি আঁকে
পাকস্থলীর পাচক রসে মিশে তোমার উত্তপ্ত ভালোবাসা রস
রাতের শেষ ভাগ তখন করে যায় কাব্য রচন
(তখন শুনেছি পরিষ্কার শব্দ করে কবি জেগে উঠেন তদ্রা ছেড়ে)

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




