কবিতা
ফিদাতো মিশকার কবিতাঃ মৃত্যু ছবক
একটা সাদা পেঙ্গুইন এসে আমার পাশে বসে ,আগ্রহ ভরে মৃত্যুর গল্প শুনতে চায়
আমি যত্ন করে পেঙ্গুইনের পিঠে হাত বুলাতে বুলাতে বলি মৃত্যু রজনির রঙ,
স্বপ্ন গাঁথুনির দেওয়াল ভাঙ্গার বিপ্লব আর রমনির তুলতুলে গালে বসে যাওয়া চুম্বনের মতো খানিকটা বিষাক্ত ।রসালো মৃত্যু বিষয়ক আগ্রহীকে আমি মৃত্যুর ছবক শিখাই যেন মৃত্যু ব্যাতিত চিন্তার কিছুই নেই এজগতে কেবল মৃত্যুই সকল সুখের মূল
আমি বলে বলে যাই মৃত্যুর সুবিধা অনেক আর আমার শ্রুতার গাল খানিকটা লাল হয় উত্তেজনা অথবা মৃত্যুর মৃন্ময়ী গন্ধে তার নাকের বারটা বাজার দরুন, মৃত্যু বিষয়ক কথা বললে আমাকে এমনিতেই উত্তেজিত দেখায় ,নিজেকে মৃত্যু নগরীর দারোয়ান ভাবতে ফ্যান্টাসি অনুভব হয়,কেমন জানি রোমাঞ্চ লাগে
হঠাৎ আমার শ্রুতাকে খানিক উত্তেজিত দেখায় আর উনার ধৈর্য যেন ভেঙ্গে যায়
আমাকে বিস্মিত করে আমার শ্রোতা বলে উঠেন,আপনি ... ল এঁর প্যাচাল পারিচ্ছেন ,মূল বক্তবে আসুন সংক্ষিপ্ত বর্ণনা চাই আপনি ডিটেল বলিচ্ছেন,
শ্রোতার চোখের উত্তেজনা আমায় মুগ্ধ করে আমি ক্লাইমেক্স এঁর সীমায় পৌছাই
অতঃপর একটা পাথর তুলে পেঙ্গুইন এঁর মাথায় মারি সাদা পেঙ্গুইন এঁর গাঁ লাল হয়ে যায়,
(আর ঠিক তখনি খটকা লাগে আসলে কি পেঙ্গুইন কখনো সাদা রঙ্গের হয় সাদা রঙ্গের হয় ঠিক তখনি মাথা পরিস্কার কাজ করতে শুরু করে )
সর্বশেষ এডিট : ১৪ ই জুন, ২০১২ রাত ৩:৫৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




