জুয়েলার্স মালিকের বুকে পিস্তল ঠেকিয়ে অলঙ্কার ছিনতাই
০৯ ই জানুয়ারি, ২০১০ সন্ধ্যা ৭:৫৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
বৃহস্পতিবার রাতে জীবননগর শহরের মকছুদ মার্কেটের একটি জুয়েলার্সে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। পিস্তল ও ছুরি হাতে নিয়ে ২ জন মুখোশধারী জোরপূর্বক জুয়েলার্সে ঢুকে জুয়েলার্স মালিক কামরুল ইসলামের বুকে পিস্তল ঠেকিয়ে একজোড়া স্বার্র্ণের বালা ছিনিয়ে নিয়ে গেছে। কামরুল ইসলাম ওই স্বর্ণের বালাতে নকশার কাজ করছিলো।
জীবননগর মকছুদ মার্কেটে অবস্থিত আবু হোসেন জুয়েলার্সের স্বত্বাধিকারী কামরুল ইসলাম জানান, গত বৃহস্পতিবার রাতে সে ও হাফেজ আসাদ দু’জন জুয়েলার্সে বসে ব্রঞ্জের একজোড়া চুরির ওপর দু’আনা সোনা দিয়ে নকশার কাজ করছিলো। ত্রিদেশীয় ক্রিকেট খেলা দেখতে মার্কেট তখনো মানুষের ভিড় ছিলো। রাত সাড়ে ১০টার দিকে অধিকাংশ লোকজন চলে যায়। এ অবস্থায় হাফেজ আসাদ প্রকৃতির ডাকে সাড়া দিতে বাইরে যায়। কামরুলও বাইরে বের হয়। পরে আবার দোকানের ভেতরে ঢুকে ছোট কাঠের টুকরোর ওপর বালা নিয়ে কাজ করাকালে মুখোশধারী দু’জন জোরপূর্বক জুয়েলার্সে ঢুকে তার বুকে পিস্তল ঠেকিয়ে কাঠসহ বালা জোড়া ছিনিয়ে নেয়। এ সময় দোকানি কামরুলের চিৎকারে ছিনতাইকারীরা বালা নিয়ে পালিয়ে যায় বলে জুয়েলার্স মালিক কামরুল জানান। হিরো ওয়াচের শহিদুল জানান, রাত ১০টা ৪০ মিনিটের দিকে এ ছিনতাইয়ের ঘটনা ঘটে। স্বপন কুমার সাহা বলেন, বাজারের সকল দোকানদার অনেকটা নির্ভাবনায় রাতঅবধি কাজ করে। কিন্তু এর আগে পিস্তল ঠেকিয়ে ছিনতাইয়ের এমন ঘটনা আর কখনো ঘটেনি। জীবননগর বাজারে পিস্তল ঠেকিয়ে ছিনতাইয়ের এমন ঘটনায় চরম আতঙ্কিত হয়ে পড়েছে দোকানিরা
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

একদিকে তিনি ঘোষণা দিয়েছেন তিনি দেশে ফিরছেন, আরেকদিকে তিনি প্রায় নিশ্চিন্ন করে দেয়া আওয়ামী লীগকে পুনর্গঠন করে ফেলেছেন! এবং সেই সঙ্গে তিনি আন্তর্জাতিক অঙ্গনেও বাংলাদেশের অগণতান্ত্রিক, ভয়ঙ্কর এবং অবৈধ রাজনৈতিক...
...বাকিটুকু পড়ুন

বিএনপি ৫০ হাজার নাচের শিক্ষক নিয়োগ দিতে যাচ্ছে। যার পেছনে ১০ বছরে ব্যায় হবে ১৫ হাজার কোটি টাকা। যা দিয়ে ফুল প্যাকেজ ৩০ টি জেএফ-১৭ থান্ডার যুদ্ধবিমান...
...বাকিটুকু পড়ুনআদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা জরুরি

অন্তর্জাল থেকে নেওয়া।
রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় সারা দেশ শোকাহত। এতগুলো নিষ্পাপ প্রাণের মৃত্যু নিঃসন্দেহে অত্যন্ত বেদনাদায়ক...
...বাকিটুকু পড়ুন
প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier...
...বাকিটুকু পড়ুন
আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ...
...বাকিটুকু পড়ুন