চুয়াডাঙ্গায় দু’ব্যবসায়ীকে চরমপন্থি দলের পত্র
১০ ই জানুয়ারি, ২০১০ সন্ধ্যা ৬:২৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
বেআইনী চরমপন্থি সংগঠন পূর্ববাংলার কমিউনিস্ট পার্টির (এমএল-জনযুদ্ধ ) পরিচয়ে পত্র দিয়ে সন্ধ্যার পর দোকান বন্ধ করার হুমকি দিয়েছে। সন্ধ্যা ৭টার মধ্যে দোকান বন্ধের নির্দেশ দিয়ে চুয়াডাঙ্গা সদর উপজেলার ছয়ঘরিয়া গ্রামের দু’জন ব্যবসায়ীর উদ্দেশে পত্র দেয়া হয়েছে। শুক্রবার রাতে পত্র দোকানে ফেলে রাখা হয়। দোকান খোলা রাখা হলে রাতে তাদের চলাচলে সমস্যা হয় বলে এ পত্র দেয়া হয়েছে বলে পত্রে উল্লেখ করা হয়েছে।
চুয়াডাঙ্গা জেলা সদরের শঙ্করচন্দ্র ইউনিয়নের ছয়ঘরিয়া গ্রামের ব্যবসায়ী আজিম উদ্দিন ও বিশারত আলী চিঠি প্রাপ্তির সত্যতা শিকার করে এ প্রতিনিধিকে জানান, পূর্ববাংলার কমিউনিস্ট পার্টির (এমএল জনযুদ্ধ ) নেতা পরিচয়ে জনৈক সম্রাট তাদের দোকানের সামনে শুক্রবার রাতে চিঠি রেখে যায়। ওই চিঠিতে লেখা আছে এখন থেকে সন্ধ্যা সাতটার পর দোকান খুলে রাখা যাবে না। দোকান খুলে রাখার কারণে পাটির সদস্যদের চলাচল ও কার্যক্রম বিঘ্নিত হচ্ছে। সম্ভাব্য ঝামেলার আশঙ্কায় ওই দুই ব্যবসায়ী থানা পুলিশকে জানাননি। তবে, সদর উপজেলার সরোজগঞ্জ পুলিশ ফাঁড়ির দ্বিতীয় কর্মকর্তা সহকারি উপপরিদর্শক (এএসআই) সালাউদ্দিন ঘটনাটি জেনেছেন বলে নিশ্চিত করেছেন।
চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার মিজানুর রহমানের কাছে বিষয়টি জানতে চাওয়া হলে তিনি জানান, বিষয়টি তার জানা নেই । তিনি বলেন, চুয়াডাঙ্গা জেলায় বর্তমানে তেমন উল্লেখযোগ্য কোনো সন্ত্রাসী-চরমপন্থি নেই। ছয়ঘরিয়ার বিষয়টি খোঁজ নিয়ে দেখা হবে।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

একদিকে তিনি ঘোষণা দিয়েছেন তিনি দেশে ফিরছেন, আরেকদিকে তিনি প্রায় নিশ্চিন্ন করে দেয়া আওয়ামী লীগকে পুনর্গঠন করে ফেলেছেন! এবং সেই সঙ্গে তিনি আন্তর্জাতিক অঙ্গনেও বাংলাদেশের অগণতান্ত্রিক, ভয়ঙ্কর এবং অবৈধ রাজনৈতিক...
...বাকিটুকু পড়ুন

বিএনপি ৫০ হাজার নাচের শিক্ষক নিয়োগ দিতে যাচ্ছে। যার পেছনে ১০ বছরে ব্যায় হবে ১৫ হাজার কোটি টাকা। যা দিয়ে ফুল প্যাকেজ ৩০ টি জেএফ-১৭ থান্ডার যুদ্ধবিমান...
...বাকিটুকু পড়ুনআদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা জরুরি

অন্তর্জাল থেকে নেওয়া।
রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় সারা দেশ শোকাহত। এতগুলো নিষ্পাপ প্রাণের মৃত্যু নিঃসন্দেহে অত্যন্ত বেদনাদায়ক...
...বাকিটুকু পড়ুন
প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier...
...বাকিটুকু পড়ুন
আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ...
...বাকিটুকু পড়ুন