ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের কাছে কলম না থাকলেও চাপাতি থাকে !!
৩১ শে জানুয়ারি, ২০১০ রাত ১১:৫২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সেরা দেড় হাজার বিশ্ববিদ্যালয়, এমনকি এশিয়া মহাদেশের সেরা ৫০০ বিশ্ববিদ্যালয়ের মধ্যে নেই বাংলাদেশের কোনো বিশ্ববিদ্যালয়ের নাম। অথচ একসময় প্রাচ্যের অক্সফোর্ড হিসেবে খ্যাত ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়। সেখানে এখন চলে চাঁদাবাজি, রংবাজি, টেন্ডারবাজি, মারামারি, হানাহানি। সেদিন বিশ্ববিদ্যালয় থেকে হলের দিকে যাচ্ছিলাম। এফ রহমান হলের পাশে এসে মোবাইল ফোনে ফ্লেক্সিলোড করার জন্য দাঁড়ালাম। একজন ভাইয়াও হন্তদন্ত হয়ে এলেন মোবাইল ফোনে টাকা ‘ফ্লেক্সিলোড’ করার জন্য। আমি আগে এলেও তাঁর ব্যস্ততা দেখে জায়গা ছেড়ে দিলাম। তো ভাইয়া ফ্লেক্সি খাতায় নম্বর লিখতে গিয়ে দেখেন পকেটে কলম নেই, ব্যাগেও নেই। ওদিকে ফ্লেক্সিমামার কলমের কালি শেষ। শেষে আমার কলমটাই এগিয়ে দিলাম। কিন্তু অবাক হলাম, টাকা তাঁর মোবাইল ফোনে পৌঁছার সঙ্গে সঙ্গে বন্ধুকে তিনি বললেন, ‘দোস্ত, আমি চাপাতি, ওইগুলান নিয়ে বের হচ্ছি, তোরাও লাঠিসোটা নিয়ে বের হ।’ বুঝলাম, বিশ্ববিদ্যালয়ে মারামারি হচ্ছে। তখন অবচেতন মন বলে উঠল, বিশ্ববিদ্যালয়ের ভাইয়াদের কাছে কলম না থাকলেও চাপাতি থাকে ঢের!
তথ্যসূত্র :
Click This Link
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮

আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে...
...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩

আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।...
...বাকিটুকু পড়ুনআমি যে নদীর কথা ভাবি,
সে নদী জল নয় সময় বয়ে নিয়ে চলে।
এক পাড়ে মানুষের কোলাহল,
হাটের গুঞ্জন, ভাতের গন্ধ, সন্ধ্যার আহবান,
অন্য পাড়ে কেবল শূন্যতা,
যেন কেউ কোনোদিন সেখানে ছিলইনা।
তবু দু পাড়ই... ...বাকিটুকু পড়ুন
আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন