বইঘরে যাত্রা শুরু
১৬ ই নভেম্বর, ২০২৫ সন্ধ্যা ৬:৩৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
view this linkবইঘরে ইবুক প্রকাশিত হলো। বইঘর ইবুকের আরেকটি প্লাটফর্ম।
'চৈতন্য' থেকে প্রকাশিত আমার গল্পগ্রন্থ 'রোদ্দুর খুঁজে ফিরি' তে তেরটি গল্প আছে। গল্পগুলো থ্রিলার ও সামাজিক ঘরানার।
সংক্ষেপে বইটি নিয়ে বলা যায়,
''ছোটগল্পের ভুবনটা আমার কাছে সবসময়ই বড়। জীবন বলতে আমি বুঝি আশ্চর্য এক জাদুর আয়না। সেই জাদুর আয়নায় কতভাবেই না প্রতিফলিত হয় নানা রঙের প্রতিচ্ছবি! আর সেই প্রতিচ্ছবিকে অল্প কিছু কারিকুরি মিশিয়ে ঝাঁকিয়ে বাঁকিয়ে ইচ্ছেমত বানিয়ে ফেলা যায় মুখরোচক সব জীবনের গল্প। হয়ত তারা নামেই ছোটগল্প...কিন্তু এদের মাঝেই মিশে থাকে সমুদ্রের বিশালতা... ফেনিল গর্জন। এই জাদুর আয়নার খাঁজে খাঁজে কিছু গুপ্ত কুঠুরি আছে। সেই গুপ্ত কুঠুরিগুলোতে কখনো সূর্যের আলো এসে পৌঁছায় না। বিবর্ণ জংধরা কুঠুরিগুলোতে ধুঁকে ধুঁকে শ্বাস নেয় জীবনের অন্যপ্রান্তের কিছু অশ্রু গল্প। সেই গল্পগুলো কেউ কাউকে বলে না। অথবা বলতে চায় না। তবু তারা বেঁচে থাকে। প্রত্যাশী করে চলে আলোতে আসার। ‘রোদ্দুর খুঁজে ফিরি' দৃষ্টির আড়ালে লুকিয়ে থাকা সেই অন্যপ্রান্তের ১৩টি গল্প নিয়েই। কিছুটা আলো ফেলতে চেয়েছি তাদের ওপরে। সবটুকু পেরেছি কি? বিচারের ভার পাঠকের ওপর।''

সর্বশেষ এডিট : ১৬ ই নভেম্বর, ২০২৫ সন্ধ্যা ৬:৪৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
ঢাকা সিটিতে সিসিটিভি কি শুধু জরিমানা আদায়ের জন্য?
রাজধানীতে তিন বাসে আগুন

রাজধানীর গুরুত্বপূর্ণ মোড় ও সড়কে সিসিটিভি ক্যামেরা স্থাপনের উদ্দেশ্য শুধু ট্রাফিক আইন ভঙ্গের ছবি ধারণ করে জরিমানা আদায়...
...বাকিটুকু পড়ুন
প্রায় বিশ কোটি মানুষের এক লক্ষ সাতচল্লিশ হাজার বর্গ কিলোমিটারের দেশ বাংলাদেশ। আর বাংলাদেশের ফরেন কারেন্সি আয়ের মাধ্যম মাত্র: - রেমিট্যান্স আর পণ্য রপ্তানি।
রেমিট্যান্স: সাধারণত কোনো ব্যক্তি যখন...
...বাকিটুকু পড়ুনরেল স্টেশনে অপেক্ষা। ট্রেন আসছে। এখনো ঐ দূরে। কিন্তু তার আগমন দেখলেই আমার ভেতরে এত কন কন করে উঠে কেন জানি না। কেন এই কষ্ট বারবার হয়?... ...বাকিটুকু পড়ুন

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কারের পর তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নিতে স্পিকার ও নির্বাচন কমিশনে চিঠি দিয়েছিল জামায়াতে ইসলামী। কিন্তু এখন পর্যন্ত তাঁর এমপি...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
সামিয়া, ২০ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:৪০

সৌদি আরবের রিয়াদের একটা পাঁচ তারকা হোটেলে আমার চাকরি। চাকরিটা খুব কঠিন কিছু না। প্রতিদিন একটা ভ্যাকুয়াম ক্লিনার হাতে নিয়ে হোটেলের কার্পেট পরিষ্কার করি। লবি, করিডোর, হলরুম, অতিথিদের বসার...
...বাকিটুকু পড়ুন