somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

নতুন বইয়ের প্রি অর্ডার

২৬ শে জানুয়ারি, ২০২৬ দুপুর ১:০৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



আমার পঞ্চম মৌলিক গল্পগ্রন্থ 'সুচেতনা... কত দূরে তুমি'র আজকে থেকে প্রি অর্ডার শুরু হয়ে গেল।
নয়টি গল্প আছে বইটিতে। ছোটগল্পের সংজ্ঞায় ফেলা গেলেও গল্পগুলো আকার আকৃতিতে বেশ বড়। নির্দিষ্ট থিমে লেখা গল্পগুলো পড়তে আশাকরি ভালোই লাগবে।
গল্পগুলো যে ভাবনায় রচিত তা কিছুটা তুলে ধরছি,
''
‘সুচেতনা, তুমি এক দূরতর দ্বীপ
বিকেলের নক্ষত্রের কাছে;’

জীবনানন্দ সুচেতনাকে কল্পনা করেছেন বিচ্ছিন্ন দ্বীপে একাকী বাস করা এক শুভ চেতনার সঙ্গে। পৃথিবীর গভীরতম অসুখে যার ফিরে আসাটাই হতে পারে এক সাড়ম্বর অভ্যর্থনার উপলক্ষ।

হিংসা বিদ্বেষ ঘৃণা প্রতারণা আর পাপাচারে ডুবে থাকা পৃথিবীতে আজ শুভ বোধগুলো বিদায় নিয়েছে। অথবা তারা পালিয়ে গেছে সেই বিচ্ছিন্ন নির্জন দ্বীপে। মানুষের চির আরাধ্য এই সবুজ পৃথিবী রূপ নিয়েছে অনাচারের এক ভয়ানক অভয়ারণ্যে।
‘সুচেতনা, কতদূরে তুমি?’ জীবনানন্দের সেই সুচেতনাকেই ফিরে পাবার অন্তর্গত আকুতি। এটি আমার পঞ্চম মৌলিক গল্পগ্রন্থ। বিষয়বস্তুর আলোকে লেখা গল্পগুলোর পরতে পরতে পাঠক যাতে সুচেতনাকে খুঁজে ফেরে, সেটিই ছিল আমার একান্ত ইচ্ছে।
হয়ত আরো বহুদিন তাকে খুঁজে ফিরতে হবে। হয়ত কখনো পৃথিবীর বিশুদ্ধ ভূমিতে সত্যি সত্যিই তার আবির্ভাব ঘটবে। অথবা হয়ত কোনোদিন অসুস্থ পৃথিবীর ধুঁকে ধুঁকে বেঁচে থাকা মানুষেরা নোঙর ফেলবে সুচেতনার একান্ত নিজস্ব দ্বীপে।

সেই সময়ের প্রত্যাশাতেই হয়ত পৃথিবী বেঁচে থাকবে আরো লক্ষ কোটি বছর।
''
বইটি প্রি অর্ডার করতে চাইলে যেকোনো অনলাইন বুকশপে অথবা চলন্তিকার পেজে নক করতে পারেন।
সর্বশেষ এডিট : ২৬ শে জানুয়ারি, ২০২৬ দুপুর ১:০৩
৪টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কোথাও কেউ নেই!

লিখেছেন কাজী আবু ইউসুফ (রিফাত), ১৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:৩২

ঢাকা সিটিতে সিসিটিভি কি শুধু জরিমানা আদায়ের জন্য?

রাজধানীতে তিন বাসে আগুন



রাজধানীর গুরুত্বপূর্ণ মোড় ও সড়কে সিসিটিভি ক্যামেরা স্থাপনের উদ্দেশ্য শুধু ট্রাফিক আইন ভঙ্গের ছবি ধারণ করে জরিমানা আদায়... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের ফরেন কারেন্সি আয়ের মাধ্যম কি?

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৩০



প্রায় বিশ কোটি মানুষের এক লক্ষ সাতচল্লিশ হাজার বর্গ কিলোমিটারের দেশ বাংলাদেশ। আর বাংলাদেশের ফরেন কারেন্সি আয়ের মাধ্যম মাত্র: - রেমিট্যান্স আর পণ্য রপ্তানি।

রেমিট্যান্স: সাধারণত কোনো ব্যক্তি যখন... ...বাকিটুকু পড়ুন

জীবনের স্টেশনে

লিখেছেন হুমায়রা হারুন, ২০ শে সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৫:৫৭

রেল স্টেশনে অপেক্ষা। ট্রেন আসছে। এখনো ঐ দূরে। কিন্তু তার আগমন দেখলেই আমার ভেতরে এত কন কন করে উঠে কেন জানি না। কেন এই কষ্ট বারবার হয়?... ...বাকিটুকু পড়ুন

পাথর ছুঁড়ে হত্যা করার কথা!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ২০ শে সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৪:১৯


সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কারের পর তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নিতে স্পিকার ও নির্বাচন কমিশনে চিঠি দিয়েছিল জামায়াতে ইসলামী। কিন্তু এখন পর্যন্ত তাঁর এমপি... ...বাকিটুকু পড়ুন

ছোট গল্পঃ অপ্রত্যাশিত উপহার

লিখেছেন সামিয়া, ২০ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:৪০




সৌদি আরবের রিয়াদের একটা পাঁচ তারকা হোটেলে আমার চাকরি। চাকরিটা খুব কঠিন কিছু না। প্রতিদিন একটা ভ্যাকুয়াম ক্লিনার হাতে নিয়ে হোটেলের কার্পেট পরিষ্কার করি। লবি, করিডোর, হলরুম, অতিথিদের বসার... ...বাকিটুকু পড়ুন

×