somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ফুটপাত।

২৯ শে মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:১০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ফুটপাত।
...........

ঢাকা সিটি ফুটপাথ লিখে গুগলে সার্স দিয়েছেন কখোনো? না দিয়ে থাকলে একবার দিয়ে দেখুন কি সব দৃশ্য আপনার সামনে আসে। গুগল আপনার দেশের রাজধানীর কি দৃশ্য দেখায়, দেখে মনে-মনে নিজেকে গর্বিতভাবুন এই ভেবে যে, এত সুন্দর একটি দেশের নাগরীক আপনি, যার রাজধানীকে মানুষ এভাবে চিনছে গুগলের কল্যানে। কি-দিয়েছেন? খুব ভালো করেছেন। কি দেখছেন আপনার ফুটপাতের অবস্থা? লজ্জা লাগছে? এটা
আপনার সিটি? এতো অনিয়ম, অপরিচ্ছন্ন, নোংরা আপনার সিটি? বিদেশি কোন গেষ্ট অাসলে আপনার সিটির অবস্থা দেখলে লজ্জায় পড়বেন তাই ভাবছেন? আপনি হয়তো ভাবছেন। কিন্তু যারা হর্তা কর্তা নগরপিতা তারা তারা এ বষিয় নিয়ে মোটেও ভাবছেনা। তারা ভাবছে অন্য কিছু। কি সেই অন্য কিছু? সেটা হচ্চে টাকা, টাকার ধান্দায় ব্যাস্ত তারা। আপনার সুযোগ, সুবিধা, নাগরিক অধিকার, নগরের সৌন্দর্য, কোন কিছু নিয়ে তাদের ভাববার সময় নেই। টাকার গন্ধে তারা বিভোর। সময় ফুরিয়ে যাচ্ছে। লুটপাট করে যা নিয়ে নেওয়া যায়, সেই ধান্দাতেই ব্যাস্ত সময় পার করছেন তারা।

সেদিন চ্যানেল আইতে তৃতিয় মাত্রায় দেখলাম ঢাকা উত্তরের মেয়র জনাব আনিসুল হক সাহেব কথা বলছেন নগরের বিভিন্ন অনিয়ম ও তার গৃহিত পদক্ষেপ নিয়ে । আমি বরাবরই এই মানুষটিকে পছন্দ করি এবং যথেষ্ট আশাবাদি তাকে নিয়ে যে, তিনি হয়তো আমাদের একটি বসবাস যোগ্য সিটি উপহার দিতে পারবেন। তার সক্ষমতার অনেক প্রমানও তিনি ইতোমধ্যে দেখিয়েছেন। কিন্তু ফুটপাথ বিষয়ে কথা বলতে গিয়ে তিনি বললেন শত চেষ্টা করেও এটাকে দখল মুক্ত করতে পারছেন না। কেন পারছেন না, সমস্যা কোথায় এমন প্রশ্নে তিনি জানালেন, ফুটপাথ দখলে নাকি এমন এমন মহারথিরা জড়িত যে তাদের সরাতে গেলে সমস্যা আছে। ফুটপাথ থেকে প্রতিনিয়ত নাকি বিপুল অঙ্কের চাদা তোলা হয় এবং উক্ত টাকা এ হাত থেকে সে হাত হয়ে শেষ পর্যন্ত যে কোন হাতে পৌছে তা নিচের সারির কেউই জানে না। এমনকি মেয়র নিজেও ঘাপটি মেরে বসে থেকে জানতে পারেন নি। আবার ঢাকা সিটিতে নাকি ছোটবড় মিলিয়ে প্রায় ৮০ হাজারের মতো হকার রযেছে। তারা ফুটপাতে হকারী করেই জীবন পরিচালনা করে আসছে। এই ৮০ হাজার লোকের মুখের দেকে তাকিয়ে তিনি চিন্তা করছেন ফুটপাথ থেকে হকারদের না উঠিয়ে তাদেরকে একটা নির্দিষ্ট মাপের টেবিলের সাইজ করে দেয়ার। যাতে নিবিঘ্নে হকাররা তাদের ব্যবসা চালাতে পারে।

ঢাকা সিটিতে বর্তমানে প্রায় তিন কোটি লোকের বসবাস। মেয়র তিন কোটি লোকের অসুবিধার চেযে ৮০ হাজার লোকের অসুবিধার কথাটাকে গুরুত্বসহকারে বিবেচনা করেছেন। তিন কোটি গোল্লায় যাক আমার ৮০ হাজার চাই। কেন না এই ৮০ হাজারই তিনার পকেট ভরাচ্ছেন। তিনি ঘাপটি মেরে বসে থেকে যে হাতের সন্ধান পান নি সে হাতটা যে তার নিজেরই হাত এ কথা তিনি টেলিভিশনে বলবেন কি করে। ঢাকা সিটিতে প্রতিদিন গড়ে ১০০ টাকা করে হকারদের নিকট থেকে চাদা উঠলে বছরে ১০৮০ কোটি টাকা চাদা তোলা হয়। তার এক অংশ যায় পুলিশের পকেটে বাকি অংশ অদৃশ্য হাতে। ফুটপাতের এ দোকান গুলোতে যে অবৈধ বিদ্যুৎ সংযোগ দেওয়া আছে তাতে বছরে প্রায় ৫৪ কোটি টাকা সরকারের ক্ষতি হচ্ছে। সিটিতে মোট আয়তনে ২৫ শতাংশ রাস্তা থাকার কথা থাকলেও আছে মাত্র ৭ শতাংশ । তারও অর্ধেক দখল করে আছে হকাররা। যার ফলে যানজন আমাদের নিত্যদিনে সঙ্গি্। ফুট পাতের দুই পাশ দিয়েই দোকান বসার কারনে মাঝখানে এক ফিটের মতো যে যায়গা থাকে সেখান দিয়ে যাতায়াতের কোন ব্যাবস্থাই থাকে না। প্রতিনিয়ত সেখানে ঘটছে ছিনতাই। পকেট মার ও মেয়েদেরকে যৌন হেনস্থা করার মতো ঘটনা। হকাররা রাস্তার ড্রেনকে ভরাট করে তাদের দোকান বসাচ্ছে। ময়লা আবর্জনা ফেলে বন্ধ করছে সুয়ারেজ ব্যবস্থা । যার ফলে সমান্য বৃষ্টি হলেই তলিয়ে যাচ্ছে ঢাকা। সরকার ইচ্ছা করলে হেফাজতের মতো লক্ষ-লক্ষ লোককে গুলি করে মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে রাজধানী ছাড়া করতে পারে কিন্তু ৮০ হাজার লোকের নিকট নেহায়েতই দুর্বল।

সর্বশেষ এডিট : ২৯ শে মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:১০
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিয়োগের রূপকথা

লিখেছেন ইসিয়াক, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৪৩



মা বরাবরই পাতে ভাত কম নিতো , বলতো- ভাতে না-কি  বাত বাড়ে।
বিশেষ বিশেষ দিনে বাড়ি পোষা মোরগের ঝোল কিংবা রুই মাছের তরকারীর সবটুকু  আমাদের... ...বাকিটুকু পড়ুন

দৃষ্টিকটু পোশাক ও দৃষ্টিকটু আচরণ

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:১৪



আপডেট - হাফপেন্ট আন্দোলন: ৩০/০৯/২০২৬
হাফপেন্ট পরে মেট্রো ট্রেন ও বাসে চলাচল বাংলাদেশের একটি নাগরিক চাহিদা হতে পারে। যেহেতু সমস্যা মেট্রোতে হয়েছে, আমি ধারণা করেছি বাংলাদেশে ফেসবুকে “হাফপেন্ট আন্দোলন” হওয়ার সম্ভবনা... ...বাকিটুকু পড়ুন

কঠিনতম সব চ্যালেঞ্জের মুখে বিএনপির ভবিষ্যৎ কি অন্ধকার??

লিখেছেন শেহজাদ আমান, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:১০



বিএনপির সামনে অনেক কঠিন সব চ্যালেঞ্জ...

তাদের মোকাবেলা করতে হচ্ছে দ্বিমুখী বিরোধী-দলীয় রাজনীতি বা কর্মকাণ্ড (যেটা কিনা বাংলাদেশের রাজনীতিতে আগে কখনো দেখা যায়নি)।

জামাত-এনসিপি যতই লীগের ফিরে আসার বিরুদ্ধে বিএনপির... ...বাকিটুকু পড়ুন

আমার নানা মরহুম শাহাবুদদীন মাহমুদ জায়গীরদার

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৯:২৫



আমার আম্মার সেঝ চাচা’র লেখা ‘My life is not mine’ বইটি পড়ছি। বইটিতে ‘মাইজম ভাই’ নামের একটি অধ্যায় আছে। এতে সেঝ নানা আমার নানার বিভিন্ন সত্য... ...বাকিটুকু পড়ুন

মৃত্যু পেরিয়ে আবার ব্লগে------

লিখেছেন মোঃ মাইদুল সরকার, ৩০ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:০৬




প্রায় ০৩ মাস হয়ে গেলো ব্লগে আসনা হয় না, আসা হয়না মানে লিখা হয়না। প্রিয়জনের মৃত্যু শোক কাটিয়ে ব্লগে উকি দেওয়া হয় কিন্তু পোস্ট দেওয়া হয় না।


গত... ...বাকিটুকু পড়ুন

×